আফগানদের ২৬৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫১ ২৪ জুন ২০১৯
৭ উইকেট হারিয়ে আফগানদের সামনে ২৬৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো বাংলাদেশ।
মুশফিকুর রহিমের ৮৩ রানের দায়িত্বপূর্ণ ইনিংস, সাকিব আল হাসানের ফিফটি ও শেষদিকে মোসাদ্দেক হোসেনের ঝড়ো ৩৫ রানের ইনিংসে ভর করে মাঝারি এই সংগ্রহ পেলো বাংলাদেশ।
সোমবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নাঈব।
বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় রোজ বোলে শুরু হয় ম্যাচ।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলেও দলীয় ২৩ রানে এক বিতর্কিত সিদ্ধান্তে আউট হতে হয় টাইগার ওপেনার লিটন দাসকে। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি কিছুটা ঘাসে ছুঁয়ে ফিল্ডারের হাতে উঠেছে। কিন্তু তবু অনেকক্ষণ দেখার পর থার্ড আম্পায়ার হিসেবে থাকা আলিম দার লিটনকে আউট ঘোষণা করেন। দলীয় ২৩ ও ব্যক্তিগত ১৩ রানে মুজিব উর রহমানের বলে হাশমতুল্লাহ শহীদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন।
শুরুতে লিটন দাসের বিদায়ের পর সাকিবকে সঙ্গে নিয়ে তামিম ইনিংস জোড়া দিয়ে এগিয়ে যাচ্ছিলেন ভালোই। দুজনে মিলে যোগ করেন ৫৯ রান। কিন্তু দলীয় ৮২ রানে আফগান স্পিনার মোহাম্মদ নবীর বলে বোল্ড হয়ে ফেরেন এই টাইগার ওপেনার। বিদায়ের আগে ৫৩ বল খেলে তার ব্যাট থেকে এসেছে ৩৬ রান।
চলতি বিশ্বকাপে বাকি ম্যাচগুলোর মতো এই ম্যাচেও হেসেছে সাকিবের ব্যাট। চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় ও সবমিলিয়ে ৪৫তম ওয়ানডে ফিফটির দেখা পেয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এটি চলতি বিশ্বকাপে তার ৫০-এর অধিক রানের স্কোর। ৬৫ বলে মাত্র ১ বাউন্ডারিতে এসেছে এই ফিফটি। কিন্তু ফিফটির দেখা পাওয়ার পর আফগান স্পিনার মুজিব উর রহমানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লে শেষ হয় তার ৫১ রানের ইনিংস।
মুজিবের তৃতীয় শিকার হয়ে ফেরেন সৌম্য সরকার। ওপেনিং থেকে পাঁচে নামিয়ে আনা এই বাঁহাতি মুজিবের বলে লেগ বিফোরের শিকার হয়ে ফিরেছেন। যদিও রিভিও নিয়েছিলেন সৌম্য, রিপ্লে দেখে অবশ্য আউটের ঘোষণাই আসে। তবে মাঠের আম্পায়ার আউট না দিলেও পারতেন।
উইকেট পতনের ধাক্কা সামলে আফগান পেসার দাওলাত জাদরানের করা ইনিংসের ৩৭তম ওভারের দ্বিতীয় বলে লং অনে বিশাল এক ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন মুশফিক এটি চলতি বিশ্বকাপে তার দ্বিতীয় ও সবমিলিয়ে ৩৫তম ওয়ানডে ফিফটি।
জাদরানের করা ইনিংসের ৪৯তম ওভারের তৃতীয় বলে তুলে মারতে গিয়ে নবীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক। অল্পের জন্য টানা দ্বিতীয় সেঞ্চুরি মিস করা মুশফিকের ব্যাট থেকে আসে ৮৭ বলে ৮৩ রান। ১ ছক্কা ও ৪ বাউন্ডারিতে সাজানো এই ইনিংস।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানের ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি।
মুশফিক বিদায় নিলেও ইনিংসের একদম শেষ বলে আউট হওয়ার আগে ২৪ বলে ৩৫ রানের ইনিংস উপহার দেন মোসাদ্দেক। ৪টি বাউন্ডারিতে সাজানো এই ইনিংস।
বল হাতে আফগান স্পিনার মুজিব ৩টি, নাঈব ২টি এবং জাদরান ও নবী ১টি করে উইকেট পেয়েছেন।
এই ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১ হাজার রানের মাইলফলক গড়েছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে (৪৭৬ রান) পেছেনে ফেলে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আজ আফগানিস্তানের বিপক্ষে ওয়ার্নারকে টপকাতে সাকিবের দরকার ছিল ২২ রান। ৪২৫ রান নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রয়োজনীয় ২২ রান তুলে আবার রান সংগ্রহের শীর্ষ স্থান পনুরুদ্ধার করেন সাকিব। অন্যদিকে ব্যক্তিগত ৩৪ রান করে সাকিব প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে ১০০০ রানের মালিক হয়েছেন।
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
















