আরেকটি সুপার ওভার হতেই পারতো: টেন্ডুলকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৯ ১৭ জুলাই ২০১৯
বিশ্বকাপের ফাইনালের বিজয়ী দল নির্ধারণ করা হয়েছে সবচেয়ে বাউন্ডারি বিবেচনায়। এতে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে বাউন্ডারির বিবেচনায় হারায় ইংলিশরা।
ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৪১ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২৪১ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফলে টাই হওয়ায় ম্যাচটি গড়ায় সুপার ওভারে। তাতে প্রথমে ব্যাট করে ১৫ রান করে স্বাগতিকরা। জবাব দিতে নেমে ১৫ রান করে কিউইরা। ফলে এখানেও সমান-সমান ইংল্যান্ড-নিউজিল্যান্ড।কিন্তু আইসিসি’র নিয়মনুযায়ী, ফাইনালে সবচেয়ে বেশি বাউন্ডারি মারা দলটিই জিতে নেবে শিরোপা। সেক্ষেত্রে ৫০ ওভারের ইনিংসে নিউজিল্যান্ডের বাউন্ডারি ছিল ১৪টি, ওভার বাউন্ডারি ছিল ২টি। এরপর ইংল্যান্ডের ইনিংসে বাউন্ডারি ছিল ২২টি, ওভার বাউন্ডারি ছিল ২টি। সুপার ওভারে ইংলিশরা ২টি বাউন্ডারি এবং কিউইরা ১টি ছক্কা হাঁকায়। তাই ১০২ ওভারের ম্যাচে রান সমান হওয়ার পরও, বাউন্ডারি বিবেচনায় শিরোপা জিতে নেয় ইংল্যান্ড।
তবে ফাইনাল ম্যাচে এভাবে জয়ী দল নির্ধারণ না করে, আরও একটি সুপার ওভার হতে পারতো বলে মনে করেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তিনি বলেন, আমি মনে করি, বিজয়ী দল নিশ্চিত হতে আরও একটি সুপার ওভার হওয়া উচিত ছিল। বাউন্ডারির হিসাব না করে আরও একটি সুপার ওভার হলে দুই দলের পক্ষেই সুবিচার হতো। শুধু বিশ্বকাপ ফাইনাল বলে নয়, প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই সুষ্ঠুভাবে জয়ী দল নির্বাচন করা উচিত।
ফাইনালে দু’দলই ভালো পারফরম্যান্স করেছে বলে জানান টেন্ডুলকার। তিনি বলেন, অসাধারণ ও উত্তেজনাকর এক ফাইনাল দেখেছি আমরা। এমন ফাইনাল বিশ্বকাপে খুব বেশি দেখা যায়নি। দু’দলই দারুণ পারফরম্যান্স করেছে।
ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয় ভারতকে। ব্যাটিং অর্ডারে মহেন্দ্র সিং ধোনিকে আরও আগে নামানো উচিত ছিল বলে মনে করেন টেন্ডুলকার। লিটল মাস্টার বলেন, কার্তিক-হার্দিকদের আগে পাঠানো উচিত ছিল ধোনিকে। তবে এখন ওসব আলোচনা করে লাভ নেই। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আমাদের সেটি নিয়েই ভাবা উচিত।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















