ইডেনে ঘন্টা বাজিয়ে গোলাপী টেস্ট উদ্বোধন করলেন হাসিনা-মমতা (ভিডিও)
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০২ ২২ নভেম্বর ২০১৯
আরও একটি ক্রিকেট ইতিহাসের সাক্ষী হল কলকাতার ইডেন গার্ডেনস। তুমুল হর্ষধ্বনির মধ্যে দড়ি টেনে ঘণ্টা বাজালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘণ্টাধ্বনিতেই মাঠে গড়ালো গোলাপি বলে বাংলাদেশ ও ভারতের প্রথম দিবারাত্রির টেস্ট।
বাংলাদেশ বা ভারত আগে কখনও দিবারাত্রির টেস্ট খেলেনি। তাই গোলাপি বলের সঙ্গে দুই দেশের ক্রিকেটারদের মাঠের মোকাবেলা এটাই প্রথম। আর সেই মাহেন্দ্রক্ষণটি স্মরণীয় করে রাখতে এলাহি আয়োজন করেন ভারতের ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি বাংলার ছেলে সৌরভ গাঙ্গুলী।
ভারত দলের সাবেক অধিনায়ক গাঙ্গুলী ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলেরও সভাপতি। কলকাতা টেস্টের সূচনালগ্নে উপস্থিত থাকতে তিনিই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছিলেন।
পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। তবে পূর্ব-নির্ধারিত কর্মসূচির কারণে মোদী নিজে কলকাতার অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
বিমানের বিশেষ ফ্লাইটে চড়ে শুক্রবার সকালে ঢাকা থেকে কলকাতায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোটেল তাজ বেঙ্গলে সামান্য বিশ্রাম নিয়েই তিনি চলে যান ইডেনে।
দুই টেস্টের এই সিরিজের প্রথমটিতে ইতোমধ্যে হেরে গেছে টাইগাররা। কলকাতা টেস্টে টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে খেলা শুরুর আগে শেখ হাসিনা আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মাঠে যান সৌরভ গাঙ্গুলী।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হাত উঁচু করে দর্শকদের তুমুল উল্লাস আর শুভেচ্ছার জবাব দিতে দেখা যায়।
সবুজ ইডেনে দুই দেশের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপরই আসে ঘণ্টা পর্ব। অনুষ্ঠানে মঞ্চে রাখা ঘণ্টা বাজিয়ে শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রথম দিন-রাতের টেস্টের সূচনা করেন। এর আগে মাঠে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।
এই টেস্ট ঘিরে কলকাতা এখন রীতিমত গোলাপি জ্বরে আক্রান্ত। পুরো ইডেন গার্ডেনকে সাজিয়ে তোলা হয়েছে নতুন সাজে। মূল প্রবেশদ্বার সাজানো হয়েছে ফুল দিয়ে। সেখানেও রয়েছে গোলাপি রঙয়ের প্রাধান্য। কলকাতার বিভিন্ন স্থাপনাতে রাতে হয়েছে গোলাপী আলোকসজ্জার ব্যবস্থা। এমনকি গঙ্গায় নৌকার সাজেও গোলাপি।
প্রথম দিনের খেলার পর ইডেন গার্ডেনে বেঙ্গল ক্রিকেট আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তখন আবার স্টেডিয়ামে যাবেন প্রধানমন্ত্রী।
সেই অনুষ্ঠান শেষে রাতে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কখা রয়েছে তার।
এদিকে, পুরো কলকাতা এখন গোলাপি রঙের শহর। নেতাজি সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুরনো কলকাতার অলিগলিতেও লেগেছে গোলাপি রঙের ছোঁয়া। সড়ক বিভাজনগুলোর বাতি থেকে বিচ্ছুরিত হচ্ছে গোলাপি আলো।
এই গোলাপি রঙের উৎস একটি ক্রিকেট ম্যাচ, গোলাপি বলের দিবারাত্রির টেস্ট। এই ম্যাচকে কেন্দ্র করেই কলকাতা সেজেছে অপরূপ গোলাপি রূপে।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান হয়েছেন ‘কলকাতার দাদা’ হিসেবে পরিচিত সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দায়িত্ব পেয়েই ভারত ও বাংলাদেশের ক্রিকেটারদের গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি করিয়েছেন। ২০১৫ সালে প্রথম দিবা-রাত্রির টেস্ট শুরু হলেও ক্রিকেটারদের আগ্রহ না থাকায় এতদিন ভারত এমন টেস্ট খেলেনি। তাই ইতিহাসের অংশ হতে সেজেছে কলকাতার ইডেন গার্ডেনসও।
ড্রেসিং রুমের সামনে ক্রিকেটারদের বসার জায়গাতেও গোলাপি রং।
আউট, নাকি নটআউট! জানতে চাইলে মাঝেমধ্যেই চোখ রাখতে হবে বোর্ডের দিকে। সেটিকেও গোলাপি সাজে সাজানো হয়েছে।
সবই যখন গোলাপি হচ্ছে তখন আর কর্মীদের বাদ রাখার কী দরকার! তাইতো স্টেডিয়ামের কর্মীরা গোলাপি রংয়ের পোশাক পরে দায়িত্ব পালন করবেন।
স্টেডিয়ামের প্রতিটি পিলার গোলাপি রঙের কাগজ দিয়ে মুড়িয়ে দেয়া হয়েছে। গ্যালারির লাইটগুলো মোড়ানো হয়েছে গোলাপি রাঙতায়। আলো জ্বলে উঠলেই তাতে গোলাপি দেখায়।
গোলাপি রংয়ের ভবনের কারণে ভারতের জয়পুরকে ‘পিংক সিটি’ নামে ডাকা হয়। তবে বাংলাদেশ-ভারত টেস্টকে ঘিরে কিছুদিনের জন্য কলকাতাও গোলাপি হয়ে উঠেছে। নন্দন, রবীন্দ্র সদন ভাসছে আলোর ঝলকানিতে।
বর্তমানে কলকাতার সবচেয়ে উঁচু ভবন হচ্ছে ‘দ্য ফরটিটু’। সেখানেও গোলাপি রংয়ের ছোঁয়া লেগেছে ! কয়েক কিলোমিটার দূরের ধর্মতলা থেকেও এই সৌন্দর্য দেখতে পাচ্ছেন কলকাতাবাসী।
গঙ্গার বুকে যে লঞ্চ চলছে তাতেও রঙ দেওয়া হয়েছে গোলাপি। বিভিন্ন বাহনে গোলাপি স্টিকার ব্যাবহার করে নতুনত্ব আনা হয়েছে।
বাংলাদেশ ও ভারতের বেশিরভাগ ক্রিকেটারই প্রথমবারের মতো গোলাপি বলে খেলছেন।
২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি খেলেছিল। এরপর আরো ১১টি ম্যাচ হয়েছে। ফলে শুক্রবার বাংলাদেশ ও ভারতের মধ্যে ম্যাচটি দিন-রাতের ১২তম টেস্ট। ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যে অন্তত একটি করে দিন-রাত্রির টেস্ট খেলেছে।
দিবারাত্রির টেস্ট ক্রিকেটের শুরুটা চার বছর আগে হলেও বাংলাদেশ বা ভারত কখনোই ফ্লাড লাইটে টেস্ট ম্যাচ খেলেনি। তাই কলকাতাতেই দিবারাত্রির টেস্টে অভিষেক হলো প্রতিবেশী দুই দেশের। ঐতিহাসিক এই ম্যাচ ঘিরে তাই শহর জুড়ে দারুন উন্মাদনা।
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- NASA Opens Door to Personal Smartphones in Space
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
















