ইসির প্রাথমিক বাছাইয়ে টিকলো যে ২২ রাজনৈতিক দল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪২ ১১ আগস্ট ২০২৫
নিবন্ধন প্রত্যাশী ১৪৩টি নতুন রাজনৈতিক দলের আবেদনের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) যাচাইয়ে উত্তীর্ণ হয়েছে এনসিপিসহ ২২টি দল। এখন দলগুলোর দেয়া তথ্য এবং মাঠ পর্যায়ের অবস্থা যাচাই কার্যক্রম পরিচালিত হবে। সোমবার (১১ আগস্ট) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত মার্চ মাসের ১০ তারিখে সার্কুলার দিয়েছিলাম, আবেদন আহ্বান করেছিলাম। ২২ জুন শেষ দিন ছিল তাদের দরখাস্ত জমা দেয়ার। আমরা মোট ১৪৩টি আবেদন পেয়েছিলাম। এর মধ্যে কারোরই প্রাথমিক অবস্থায় সব কাগজপত্র পুরা ছিল না। যে কারণে সবাইকেই ঘাটতি পূরণ করার জন্য ১৫ দিন সময় দিয়ে চিঠি দেয়া হয়েছিল। যার মধ্যে ৮৪টি দল তা পূরণ করে তাদের ভাষ্যমতে কাগজপত্র জমা দিয়েছে। আর ৫৯টি দল কোনও রেসপন্স করে নাই।'
নির্বাচন কমিশনার আরও বলেন, এই ৮৪টি দলের মধ্যে ২২টি আপাতত দৃষ্টে সঠিক বলে উইথ ফ্লেক্সিবিলিটি পাওয়া গেছে। যেগুলো মাঠ পর্যায়ে তদন্তের জন্য চলে যাবে। আর বাকি ১২১টি অযোগ্য বিবেচিত হয়েছে। তাদেরকে কারণ দর্শানোসহ আগামী ১৫ দিনের মধ্যে ফেরত দেয়া হবে।
যে ২২ দল টিকলো-
১. ফরোয়ার্ড পার্টি: এই দলের মহাসচিব হিসেবে রয়েছেন মো. মাহবুবুল আলম চৌধুরী।
২. আমজনতার দল: কর্ণেল মিয়া মসিউজ্জামান এই দলের সভাপতি।
৩. বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি): চেয়ারম্যান এম এম শাহাদাত।
৪. বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি): মো. নুরুল হক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
৫. বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি: মহাসচিব মুহাম্মদ মুসা বিন ইযহার।
৬. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী): এই দলের সমন্বয়ক মাসুদ রানা।
৭. মৌলিক বাংলা: সাধারণ সম্পাদক ফুয়াদ সাকী।
৮. বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভোলপমেন্ট পার্টি: চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন।
৯. জাতীয় জনতা পার্টি: এড. মো. হুমায়ুন কবীর আকন এই দলের চেয়ারম্যান।
১০. জনতার দল: ব্রিগেডিয়ার জেনারেল অব. মো. শামীম কামাল চেয়ারম্যান পদে রয়েছেন।
১১. জনতা পার্টি বাংলাদেশ: ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন এ বি এম ওয়ালিউর রহমান খান।
১২. বাংলাদেশ আম জনগণ পার্টি: আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন।
১৩. জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): মো. নাহিদ ইসলাম এই দলের আহবায়ক।
১৪. বাংলাদেশ জাতীয় লীগ: চেয়ারম্যান মাহবুবুল আলম।
১৫. ভাসানী জনশক্তি পাটি: শেখ মো. রফিকুল ইসলাম এই দলের চেয়ারম্যান।
১৬. বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ: সভাপতি মো. আতিকুর রহমান (রাজা)।
১৭. বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম): সভাপতি আব্দুস সামাদ সুজন।
১৮. জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ): এই দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
১৯. জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি: মহাসচিব মুফতি মোহাম্মদ আবদুল কাইয়ুম।
২০. বাংলাদেশ বেকার সমাজ (বাবেস): সভাপতি মো. হাসান।
২১. বাংলাদেশ সলুশন পার্টি: শামছুল হক এই দলের সভাপতি।
২২. নতুন বাংলাদেশ পার্টি: চেয়ারম্যান মেজর সিকদার আনিসুর রহমান (অব.)।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





