ঢাকা, ২১ অক্টোবর বুধবার, ২০২৬ || ৫ কার্তিক ১৪৩৩
good-food
৯৪০

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার কোহলি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫২ ১০ এপ্রিল ২০১৯  

২০১৮ সালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিরাট কোহলির নাম প্রকাশ করেছে দ্য উইজডেন আলমানাক। তৃতীয়বারের মতো বছরের অন্যতম সেরা ক্রিকেটার হয়েছেন তিনি।

গেল বছর তিন ফরম্যাটের ক্রিকেটে ২ হাজার ৭৩৫ রান সংগ্রহ করেন ডানহাতি এ ব্যাটসম্যান। ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতীয় অধিনায়ক।

পাঁচ টেস্টের সিরিজে ৫৯.৩ গড়ে ৫৯৩ রান সংগ্রহ করেন কোহলি। পাঁচটি টেস্ট শতক নামের পাশে নিয়ে বছর শেষ করেন বিশ্বসেরা এ ব্যাটসম্যান।

কোহলি ব্যতীত শুধু দুইজন ক্রিকেটার এ পুরস্কার তিনবারের বেশি পেয়েছেন। ডন ব্র্যাডম্যান ১০বার এবং জ্যাক হবস আটবার পেয়েছেন উইজডেনের এ পুরস্কার।

এছাড়া কোহলি বছরের পাঁচ উইজডন ক্রিকেটারের একজন হিসেবেও বিবেচিত হয়েছেন। বাকি চারজন হলেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ট্যামি বিউমন্ট, পুরুষ দলের ক্রিকেটার জস বাটলার, স্যাম কারান ও ররি বার্নস।

ইংলিশ মৌসুমে ক্রিকেটারদের পারফর্ম্যান্সের ওপর ভিত্তি করে নির্বাচন করা হয় বছরের পাঁচ উইজডেন ক্রিকেটার। ১৮৮৯ সাল থেকেই ক্রিকেটারদের নাম তালিকাভুক্ত করে আসছে প্রতিষ্ঠানটি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর