এবার বাংলাদেশ লিখল কিউই বধের কাব্য
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:১৮ ৯ সেপ্টেম্বর ২০২১
অপেক্ষা বাড়াল না। অতিথিদের সমতাও ফেরানো হলো না। প্রত্যাশিত জয়ে বিজয়ের পতাকা উড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। নিউজিল্যান্ডকে চতুর্থ ম্যাচে ৬ উইকেটে হারিয়ে বাংলাদেশ সহজেই জিতে নিল টি-টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে ওয়ানডে সিরিজে একাধিকবার জিতেছিল বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজ জিতে অনন্য অর্জনে নিজেদের নাম লিখল বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের নবম সিরিজ জয়। এর আগে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই তালিকায় এবার কিউই বধ্যের কাব্য লেখা হলো। টস হেরে ফিল্ডিং করতে নেমে বোলাররা নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ পেতে দেয়নি। ৯৩ রানে গুটিয়ে যায় অতিথিরা। বাংলাদেশের ব্যাটিংও ছিল ভুলে ভরা। তবুও শেষ হাসিটা হেসেছে স্বাগতিকরাই। ৫ বল আগে ৬ উইকেট হাতে রেখে বাংলাদেশ জয় নিশ্চিত করে। এক ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে মাহমদউল্লাহরা জিতে নেয় সিরিজ।
১২০ বলে লক্ষ্য মাত্র ৯৪। কিন্তু এ রান করতে গিয়েই ‘লেজেগোবরে’ অবস্থা। লিটন স্পিনার ম্যাককনচি বল মিড উইকেট দিয়ে চার মারার পর স্লগ সুইপে ক্যাচ তুলে আউট হন ৬ রানে। তিনে ফেরা সাকিব এজাজ প্যাটেলের বল ইয়র্কার বানিয়ে স্টাম্পড ৮ রানে। নিজের ছায়া হয়ে থাকা মুশফিক এজাজের ওই ওভারেই সুইপ করতে গিয়ে বল মিস করে বোল্ড। কিউইদের বিপক্ষে তার পারফরম্যান্সের সূচক অবশ্য নিম্নমুখী। আট ইানিংসের চারটিতেই খুলতে পারেননি রানের খাতা। পাওয়ার প্লে’তে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ ছিল চাপে।
সেখান থেকে চতুর্থ উইকেটে পরিস্থিতি সামলে নেন মাহমুদউল্লাহ ও নাঈম। তবে রানের গতি ছিল একেবারেই কম। ৫০ বলে তারা করেন মাত্র ৩৪ রান। ওপেনার নাঈম খোলস থেকে বেরিয়ে আসতে পারেননি। দলের প্রয়োজন অনুযায়ী রানও তুলতে পারেননি। ৩৫ বলে ২৯ রান করে নাঈম যখন রান আউট হয়ে সাজঘরে ফেরেন তখনও বাংলাদেশের প্রয়োজন ২৭ রান। হাতে ৩৩ বল। তরুণ আফিফকে সঙ্গে নিয়ে মাহমুদউল্লাহ দলকে বিপদে পড়তে দেননি।
শেষ ১২ বলে দরকার ছিল ১১ রান। টিকনারের করা স্লোয়ার বলটি মিড উইকেট দিয়ে উড়িয়ে মাহমুদউল্লাহ সব চাপ নিমিষেই উড়িয়ে দেন। শেষ ওভারে তার ব্যাটেই জয়ের বন্দরে নোঙর ফেলে ইতিহাস গড়ে বাংলাদেশ। তার অপরাজিত ৪৮ বলে ৪৩ রানের ইনিংসে ছিল ১ চার ও ২ ছক্কার মার। আফিফ ১০ বলে ৬ রান করে সঙ্গ দিয়েছেন ভালোভাবেই।
এর আগে নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংস গুঁড়িয়েছেন বাংলাদেশের দুই বোলার। শুরুতে স্পিনার নাসুম ৪ উইকেট নিয়ে ব্যাটিং অর্ডারের মাথা ও পেটে আঘাত করেছেন। সমান উইকেটে লেজটা কেটেছেন মোস্তাফিজুর রহমান। দুজনের মধ্যে রীতিমত প্রতিযোগিতা ছিল কে কাকে ছাপিয়ে যাবেন।
ইনিংসের প্রথম ওভারে উইকেট পাওয়া নাসুম ৪ ওভারে ২ মেডেনে রান দিয়েছেন মাত্র ১০। দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও ফিন অ্যালেনকে সাজঘরে ফেরত পাঠানোর পর হেনরি নিকোলস ও কলিন ডি গ্র্যান্ডহোমকেও আউট করেন নাসুম। নিকোলসের উইকেটটা নিশ্চয়ই দীর্ঘদিন মনে রাখবেন। রাউন্ড দ্য উইকেট থেকে বল করে অফস্টাম্পে পিচ করিয়ে ব্যাট প্যাডের ফাঁক দিযে নিকোলসের মিডল ও লেগ স্টাম্পে আঘাত করে।
মোস্তাফিজ ষষ্ঠ ওভারে প্রথম বোলিংয়ে এলেও তাকে শেষের জন্য জমিয়ে রেখেছিলেন মাহমুদউল্লাহ। তাতে কাজের কাজও হয়েছে। প্রথম ওভারে ৩ রানে উইকেটশূন্য থাকা মোস্তাফিজ পরের ২.৩ ওভারে ৯ রানে নিয়েছেন ৪ উইকেট। ১৬তম ওভারে ফিরে এসে টম ব্লান্ডেল ও ম্যাককনচির উইকেট নেন। পরের দুই ওভারে তার শিকার টিকনার ও ইয়াং।
নাসুম ও মোস্তাফিজের দ্যুতি ছড়ানোর দিনে সাকিব অবশ্য উইকেটশূন্য। অনেক কিছু করার চেষ্টায় সাকিব তালগোল পাকিয়ে উইকেটই পাননি। ফলে তার টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ড হতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। অতিথিদের ব্যাটিং ব্যর্থতার দিনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন উইল ইয়াং। শেষ ওভারে আউট হওয়ার আগে ৪৮ বলে ৪৬ রান করেন ৫ চার ও ১ ছক্কায়। এছাড়া দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন টম ল্যাথাম (২১) ও অ্যালেন (১২) ।
জয় পাওয়া ম্যাচেও বেশ কিছু প্রশ্ন থেকে গেল। প্রশ্নটা ব্যাটসমানদের ঘিরেই। টপ অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে দিনের পর দিন ব্যর্থ হচ্ছেন, বিশ্বকাপের আগে তাদের অফ-ফর্ম মাথা ব্যথার বড় কারণ। দায়িত্ব নিয়ে কেউই যে রান করতে পারছেন না। পারছে না দলের চাহিদা মেটাতেও।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















