করোনাভাইরাস মোকাবেলায় বেতনের অর্ধেক দিলেন টাইগাররা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৫ ২৫ মার্চ ২০২০
করোনাভাইরাস মোকাবেলায় সহায়তার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। এক মাসের বেতনের অর্ধেক সরকারি তহবিলে অনুদান দেয়ার সিদ্বান্ত নিয়েছেন তামিম-মুশফিক-মাশরাফিরা।
সর্বমোট ২৭ জন খেলোয়াড় তাদের মাসিক বেতনের অর্ধেক অনুদান দিচ্ছেন। এদের মধ্যে ১৭ জন বিসিবি চুক্তিবদ্ধ খেলোয়াড়। বাকি ১০ জন সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলেছেন।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মাসিক বেতন ৬ লাখ ৫০ হাজার টাকা। মাসিক বেতনের ৫০ শতাংশ, অর্থাৎ ৩ লাখ ২৫ হাজার টাকা অনুদান দিচ্ছেন তিনি।
ক্রিকেটের তিন ফরম্যাটে সাবেক টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমের মাসিক বেতন ৬ লাখ ২০ হাজার টাকা। মাসিক বেতনের ৫০ শতাংশ, অর্থাৎ ৩ লাখ ১০ হাজার টাকা অনুদান দিচ্ছেন তিনি।
সম্প্রতি বাংলাদেশ ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মাশরাফি। নতুন চুক্তিতে না থাকলেও সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলা ২৭ খেলোয়াড়ের মধ্যে ছিলেন তিনি। পূর্ব চুক্তিতে ম্যাশের মাসিক বেতন ছিল ৪ লাখ ৫০ হাজার। নিয়নুযায়ী, সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলার কারণে ২ লাখ ২৫ হাজার টাকা অনুদান দেবেন তিনি।
বিষয়টি জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের শরণাপন্ন হন তামিম-মুশফিকদের মতো জাতীয় দলের সিনিয়র খেলোয়াড়রা। ফেসবুকের মাধ্যমে অনেকেই বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, পুরো বিশ্ব এখন করোনাভাইরাসের বিপক্ষে লড়াই করছে। দিনে দিনে বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ আরও বাড়ছে। আমরা ক্রিকেটাররা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রাণঘাতী করোনাভাইরাসের বিপক্ষে সবাইকে সচেতন করতে সর্বাত্মক চেষ্টা করছি।
বিবৃতিতে বলা হয়,তবে আমরা মনে করি, মানুষের সচেতনতা বাড়ানোর সঙ্গে আমাদেরও অনেক কিছু করার আছে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ জন খেলোয়াড় এবং আরও ১০ জন খেলোয়াড় যারা সম্প্রতি জাতীয় দলের হয়ে খেলেছেন, সর্বমোট ২৭ জন করোনা মোকাবেলা করতে মাসিক বেতনের অর্ধেক দিচ্ছি। কর দেয়ার পর আর্থিক সহায়তার সংখ্যা হবে প্রায় ২৫ লাখ।
এতে আরও বলা হয়, মারণঘাতী এ ভাইরাস মোকাবেলার জন্য এ অর্থ হয়তো খুব বেশি নয়। কিন্তু আমরা যদি নিজেদের অবস্থান থেকে অবদান রাখতে পারি, তবে এ মহামারী ভাইরাসের বিপক্ষে বড় পদক্ষেপই হবে। আমরা যদি দায়িত্ব নিতে পারি এবং অন্যের অবদানের সমালোচনা না করে আন্তরিকভাবে অবদান রাখার চেষ্টা করি, তা হলে করোনার বিপক্ষে এ যুদ্ধে আমরা জিততে পারব। সবাই দয়া করে বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন। সবাই ভালো থাকুন ও আমাদের দেশকে সুরক্ষিত রাখুন।
মহামারী করোনাভাইরাসের জন্য সরকার থেকে এখনো কোনও তহবিল গঠন করা হয়নি। তাই এ অনুদান কোথায় দেয়া হবে, বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করেছেন খেলোয়াড়রা। এমনটা নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান।
এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বুধবার নিশ্চিত করেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও ১ জনসহ মোট ৫ ব্যক্তি মারা গেছেন। এখন পর্যন্ত দেশে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩৯।
গেল সোমবার, বাংলাদেশ সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। যা আগামীকাল থেকে শুরু হয়ে ৪ এপ্রিল পর্যন্ত চলবে। ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিপক্ষে লড়াই করতেই এ সিদ্বান্ত।
জরুরি পরিষেবা বাদে সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। স্কুল-কলেজ-ইউনিভার্সিটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। গ্রাহকদের আর্থিক লেনদেনের সুবিধার্থে ব্যাংকগুলো উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। তবে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ইতোমধ্যে, প্রতিটি বিভাগীয় প্রশাসনে সহায়তার জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















