কেন গ্রেপ্তার হিরো আলম ?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৪ ৭ মার্চ ২০১৯
স্ত্রী সাবিহা আক্তার সুমিকে নির্যাতনের মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
বগুড়া সদর থানার পুলিশ বুধবার রাতে থানায় ডেকে এনে তাকে গ্রেপ্তার দেখায়।
কিন্তু এই গ্রেপ্তারের ঘটনার কারণ নিয়ে পাওয়া গেছে পরস্পরপরবিরোধী বক্তব্য।
আসলেই কি পরকীয়া, নাকি নেপথ্যে অন্য কোনো ঘটনা – এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, সাবিহা আক্তার সুমিকে নির্যাতনের ঘটনায় তাঁর বাবা সাইফুল ইসলাম আলোচিত হিরো আলমকে আসামি করে থানায় মামলা করেছেন। ওই মামলায় হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম ও স্ত্রী সাবিহা আক্তার সুমি (৩০) জানান, আশরাফুল হোসেন আলম দুই-তিন মাস পরপর বগুড়া সদর উপজেলার এরুলিয়া গ্রামের বাড়িতে আসেন। এসেই তিনি কারণে-অকারণে স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন করেন। তিনি ঢাকায় কোনো একজন মডেলকে বিয়ে করেছেন। গত মঙ্গলবার রাতে আশরাফুল আলম দীর্ঘ সময় মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে কথা বলেন। এতে স্ত্রী সুমি বাধা দিলে আলম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন।
এ ঘটনায় শ্বশুর সাইফুল আলম হিরো আলমকে মারধর করেন। পরে তাঁরা সুমিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সুমি সাংবাদিকদের বলেন, গত সোমবার রাতে আশরাফুল আলম ঢাকা থেকে বাড়িতে আসেন। মঙ্গলবার রাতে খাবারের পর তাঁর পাশে শুয়ে তিন ঘণ্টা ধরে মোবাইলে এক মেয়ের সঙ্গে কথা বলছিল। আমি নিষেধ করলে বলে আমার যা ইচ্ছে তাই করব। এভাবে থাকতে পারলে থাকো, না হলে চলে যাও। এর একপর্যায়ে আলম তেড়ে ওঠে আমার ওপর। আমার গলা চেপে ধরে, শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে জখম করে। এখন আমার তিন ছেলে-মেয়ে নিয়ে কোথায় যাব?
সুমি ও তাঁর বাবা জানান, আশরাফুল হোসেন আলম থেকে হিরো আলম হয়ে যাওয়ার পর থেকেই তার আচার ব্যবহার পরিবর্তন হয়ে যায়। তিনি মাঝে-মধ্যেই বাড়িতে অশান্তি করেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মন্ডল বলেন, আহত অবস্থায় হিরো আলমের স্ত্রী সুমিকে ভর্তি করান তাঁর পরিবারের লোকজন। তাঁর মাথা দিয়ে রক্ত ঝরছিল। সেখানে কাপড় বাঁধা ছিলো।
অভিযোগ অস্বীকার করে গ্রেপ্তারের আগে হিরো আলম সাংবাদিকদের বলেন, ঘটনাটি মঙ্গলবার রাতের নয়, সোমবার রাতের। তাঁর স্ত্রী মোবাইল ফোনে কারো সঙ্গে পরকীয়া করেন বলে তাঁর সন্দেহ। এজন্য তিনি কয়েকবার স্ত্রীর সিম নম্বরও পাল্টে দিয়েছেন। স্ত্রীর পরকীয়া নিয়ে পরিবারের লোকজন কথা বলায় সোমবার রাতে তিনি তাঁকে দুটি চড়-থাপ্পড় মেরেছিলেন। পরদিন মঙ্গলবার সকালে তাঁর শ্বশুর লোকজন নিয়ে এসে তাঁকে মারধর করেন। এরপর তিনি শ্বশুরসহ অন্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগ থেকে বাঁচতে তাঁর স্ত্রী ঘটনার একদিন পর মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হয়।
হিরো আলম বলেন, এটা কোনো বিষয় না যে তাঁকে (স্ত্রী সাবিহা আক্তার সুমি) হাসপাতালে ভর্তি হতে হবে। সংসার করতে গেলে ঝগড়া-বিবাদ হবেই। কাজের সুবাদে আমাকে বাইরে যেতে হয়। আমি ১০-১৫ দিন পরপর বাড়িতে আসি, তিন মাস পরপর নয়। আমি বিয়ে করেছি বলে গুজব ছড়ানো হচ্ছে।
হিরো আলম দাবি করেন, এলাকায় তাঁর ডিশ ব্যবসা ছিনিয়ে নেয়ার জন্য তাঁর চাচা শ্বশুর হারুন ও মুকুল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। শ্বশুরবাড়ির লোকজন মঙ্গলবার সকালে তাঁর ডিশের ব্যবসা স্ত্রীর নামে লিখে দিতে বলেন। তিনি তাতে রাজি না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করেন। তাঁকে ফাঁসাতেই আহত হওয়ার নাটক করে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও অভিযোগ এই আলোচিত ‘হিরো’র।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











