গাপটিলের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে সিরিজ হারল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৮ ১৬ ফেব্রুয়ারি ২০১৯
মার্টিন গাপটিলের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ হারের স্বাদ পেয়ে গেল বাংলাদেশ। তার ১১৮ রানের সুবাদে শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে টাইগাররা। এই জয়ে এক ম্যাচ বাকী রেখেই সিরিজ জিতে নিল কিউইরা। প্রথম ম্যাচেও বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৮৩ বল বাকী রেখেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন স্বাগতিক অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট হাতে নেমে এবারও ব্যর্থ বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ১৬ রানের মধ্যেই বিদায় নেন তারা। আগের ম্যাচের মতোই তামিম ৫ ও লিটন ১ রান করে ফেরেন। দুজনে যথাক্রমে হেনরি ও বোল্টের শিকার হন।
দুইওপেনারের বিদায়ের মাঝে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেন তিন নম্বরে নামা সৌম্য সরকার। আগের ম্যাচেও চরম ব্যাটিং বিপর্যয়ের সময়ে নিউজিল্যান্ড বোলারদের পাল্টা আক্রমণ চালান তিনি। ৫ চার ও ১ ছক্কায় রানের চাকা সচল রেখে ২২ বলে ৩০ রান করে আউট হন বাঁহাতি ব্যাটার। ৩ বাউন্ডারিতে নিজের পথচলা শুরু করেন সৌম্য ২৩ বলে ২২ রান করে ডি গ্র্যান্ডহোমের বলে আউট হন।
দলীয় ৪৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তার বিদায় ঘটে। এরপর প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন। সৌম্যর সঙ্গে ৩২ রানের জুটির পর মিথুনের সাথে ৩৩ রান দলকে দেন বাংলাদেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে নামা মুশি। মুশফিককে ২৪ রানে থামিয়ে এই জুটিতে ভাঙ্গন ধরান লোকি ফার্গুসন। ছয় নম্বরে ব্যাট হাতে নেমে এবারও ব্যর্থ মিডলঅর্ডারের অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। গেল ম্যাচে ১৩ রানের পর এবার ৭ এ থেমে যান তিনি। এ নিয়ে সাত ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি মাহমুদউল্লাহ। তার বিদায়ে ৯৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এ অবস্থায় বাংলাদেশকে লড়াইয়ে ফেরান মিথুন ও সাব্বির রহমান। নেপিয়ারের প্রথম ওয়ানডেতে ৬২ রান করা মিথুন এবারও ত্রাণকর্তার ভূমিকায় অবর্তীণ হন। দলের প্রয়োজনীয় সময়ে ব্যাট হাতে জ্বলে ওঠার চেষ্টা করেন সাব্বির। তাই দু’জনের ব্যাটিং দৃঢ়তায় দেড়শ ছাড়িয়ে ভালো অবস্থায় পৌঁছানোর পথে হাটচ্ছিল বাংলাদেশ।
এসময় ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নেন মিথুন। তবে এবারও হাফসেঞ্চুরির পর নিজের ইনিংসটি বড় করতে পারেননি তিনি। ৭ চার ও ১ ছক্কায় ৬৯ বলে ৫৭ রান করা এ ব্যাটার শিকার হন এ্যাস্টলের। সাব্বিরের সঙ্গে ৭৫ রানের জুটিতে তার অবদান ছিল ৪৩ বলে ৪২ রান। এই জুটি মোকাবেলা করেন ৮২ বল।
দলীয় ১৬৮ রানে মিথুনের বিদায়ের পর লোয়ারঅর্ডারের তিন ব্যাটসম্যানের ছোট ছোট ইনিংসের সঙ্গে তার ৬৫ বলে ৪৩ রানে এবারও সম্মানজনক স্কোরে পৌঁছাতে সমর্থ হয় বাংলাদেশ।শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয় টাইগাররা। প্রথম ওয়ানডেতে ২৩২ রানে অলআউট হয় বাংলাদেশ। বল হাতে এ ম্যাচে নিউজিল্যান্ডের পক্ষে ফার্গুসন ৩টি, অ্যাস্টল-নিশাম ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ২২৭ রানের টার্গেটে এবার শুরুটা খুব বেশি ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। আগের ম্যাচের ১০৩ রানের জুটি গড়া কিউইদের দুই ওপেনার গাপটিল ও হেনরি নিকোলস এবার ৪৫ রানের বেশি যেতে পারেননি। নিকোলসকে তুলে নিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ২৩ বলে ১৪ রান করেন নিকোলস। এরপর দলের হাল ধরেন গাপটিল ও অধিনায়ক উইলিয়ামসন।
বাংলাদেশ বোলারদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন তারা। ফলে শতরানে পৌঁছাতে ১৮তম ওভার লাগে নিউজিল্যান্ডের। এসময় মারমুখী মেজাজে হাফসেঞ্চুরি তুলে ৬৬ রানে দাঁড়িয়ে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গাপটিল। ৫৪ বল মোকাবেলা করে ওয়ানডে ক্যারিয়ারের ৩৫তম হাফসেঞ্চুরির স্বাদ নিয়েছিলেন তিনি।
মারমুখী মেজাজে থাকায় ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি পেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গাপটিলকে। ৭৬ বলেই তিন অংকের ঘরে পা রাখেন তিনি। সেঞ্চুরি করে ব্যক্তিগত ১১৮ রানে থামেন প্রথম ওয়ানডেতে অপরাজিত ১১৭ রান করা এ ওপেনার। মোস্তাফিজের শিকার হওয়ার আগে ৮৮ বলের ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কা তিনি। দ্বিতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে ১২৭ বল মোকাবেলা করে ১৪৩ রান যোগ করেন বিধ্বংসী ব্যাটার। এই জুটিতে গাপটিল ৮৮ ও উইলিয়মসন ৪৬ রান অবদান রাখেন।
গাপটিল-উইলিয়ামসনের এই জুটিতে জয়ের ভিত পেয়ে যায় নিউজিল্যান্ড। মোস্তাফিজের বলে গাপটিল যখন ফিরেন তখন জয়ের জন্য দরকার ছিল ৩৯ রান। এই প্রয়োজনীয় রান তুলে নেন উইলিয়ামসন ও রস টেইলর। ফলে ৮৩ বল বাকী রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারের ৩৭তম হাফসেঞ্চুরি করা উইলিয়ামসন ৬৫ রানে ও টেইলর ২১ রানে অপরাজিত ছিলেন। উইলিয়ামসন-টেইলর ৩টি করে বাউন্ডারি মারেন। মোস্তাফিজ ৪২ রানে ২ উইকেট নেন। এ ম্যাচেও সেরার খেতাব পান গাপটিল। আসছে ২০ ফেব্রুয়ারি ডানেডিনে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















