চলচ্চিত্রে ভালো প্রযোজক আসে না, আসে বালু-চাল ব্যবসায়ী : বাপ্পারাজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৩৭ ২০ মার্চ ২০২২
কেপিআইভুক্ত এলাকায় সমিতি থাকবে কেন, এটা তো অবৈধ—অনেক আগে থেকেই এটা বলছিলাম। এখানে সমিতি কেন, দলাদলি কেন। অসুস্থ মানসিকতার জন্যই তো সমিতিকে ঘিরে বদমায়েশি হয়। ভালো লোকেরা আসা বন্ধ করে দিয়েছে। অনেকে দেখি, এসব সমিতিতে বসে সারা দিন খোঁজে কার বিরুদ্ধে কী বলা যায়।
এফডিসির এসব সমিতিতে কারা যায়? সব বেকারেরাই কিন্তু যায়, যাদের কোনো কাজ নেই। ওরাই সেখানে গিয়ে গলাবাজি করে। আমি কাজ করে কূল পাই না, সেখানে গিয়ে অফিস করব, ঠেকা তো পড়েনি। গত মেয়াদে দুই বছরে মাত্র দুইবার গিয়েছিলাম। একবার শপথ করতে। আরেকবার অন্য একটা কাজে।
ওখানে গিয়ে শুনি, এরে দেইখা নিব, ওরে দেইখা নিব! আরে ভাই, এসব করার জায়গা তো এটা না। মোটকথা, এফডিসি থেকে সব সমিতি বের করে দিতে হবে, তাহলেই সব ঠান্ডা হয়ে যাবে। কোনরকম অস্থিরতা থাকবে না, এটা শতভাগ নিশ্চিত।-চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ প্রসঙ্গে কথাগুলো বলেন জ্যেষ্ঠ অভিনেতা বাপ্পারাজ।
তিনি আরও বলেন, একটা কেপিআই ভুক্ত এলাকায় ভাড়া দিতে হয় না, সরকারি এই জায়গায় বিদ্যুৎ,গ্যাস সবই তো ফ্রিতে পাওয়া যায়। চারদিকে দেয়ালে ঘেরা নিরাপত্তাবলয়। সব মিলিয়ে নিরাপদ জায়গা। এত নিরাপদ জায়গা বিনা পয়সা পাওয়ায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা। সমিতির প্রতি তাদের যদি এতই ভালোবাসা থাকে, এফডিসি থেকে বের হয়ে অন্য জায়গায় ভাড়া নিয়ে চালাক না। তখন দেখবেন, কতজন গিয়ে সমিতির অফিস করে। তখন তো ভাড়া দিয়ে অফিস নিয়ে আজাইরা আলাপ করতে কেউ আসবে না।
এফডিসিতে দেখি সবাই গিয়ে বসে থাকে। মনে হয়, সবাই অফিস করতে আসছে। সবাই দলবেঁধে বইসা থাকে। টাকাপয়সা খরচের বিষয় এলে কোথায় যাবে অফিস, কোথায় যাবে এসব সমিতি, নেতাগিরি করার কেউই থাকবে না। আরেকটা বিষয়, চলচ্চিত্রের কাজ ছাড়া এসব সমিতির অনুষ্ঠানে টেলিভিশন ও পত্রিকার কাভারেজ দেওয়া বন্ধ করে দেওয়া উচিত, এটাতেও কাজ হবে।
শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানগুলোতে ক্যামেরা দেখলেই ফুল নিয়া ছোট–বড় সবাই দাপাদাপি করে। ক্যামেরা না থাকলে নিয়ম মেনে এমনি এমনি ফুল দেবে, এরপর চলে যাবে। ক্যামেরা থাকলে, ফুল দেওয়ার জন্য এ–ওরে ধাক্কা দেয়, ও আরেকজনরে ধাক্কা দেয়—এসবই তো চলছে। এখন সবাই চায় ধাক্কা দিয়ে হলেও যেন ছবি কিংবা ভিডিওতে নিজের চেহারা দেখানো যায়। এটাই তো আমাদের অনেকের অভ্যাস হয়ে গেছে।
এই অঙ্গন সম্পর্কে গণমাধ্যমে তিনি আরও বলেন, শিল্পীর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিনয়, সেই বিনয়টাই কমে গেছে। শিল্পীরা কিন্তু মাস্তান হয় না, শিল্পীরা হয় বিনয়ী। এই ব্যাটা এফডিসির গেটে আয়, তোরে দেইক্যা লমু—এসব কোনো শিল্পীর ভাষ্য হতে পারে না। এটা হচ্ছে মাস্তানদের ভাষ্য। মাস্তান পার্টি এসে চলচ্চিত্রের বারোটা বাজিয়ে দিয়ে গেছে।
বড় বড় চাল ব্যবসায়ী, বালু ব্যবসায়ী এসে গেছে দলবল নিয়ে চলচ্চিত্রে। ভালো প্রযোজক আসছে না। শিক্ষিত ও মেধাবী লোকজন তো এখন আর এফডিসিতে আসে না। কিছুদিন পরপর মাস্তান–মুস্তান টাইপের কেউ আসে, কয়েক দিন ফুর্তিপার্তি করে, ছবির মহরত করে—এরপর ওই ছবির শুটিংও হয় না, শেষও হয় না—এসবই চলছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে!
কে কারে কয়টা কেস দেবে—এসবই চলছে। আরে ভাই, এখানে মামলা দেওয়ার কী আছে। মামলা দিলে সমিতি বানাইছো কেন? থানায় গিয়ে মামলা করে যদি শিল্পীদের সমস্যা সমাধান করতে হয়, তাহলে সমিতি বানাইছ কেন! সবাইকে দেখি এখন কথায় কথায় থানা–পুলিশ, আইন–আদালত করতে। এই তো শুনলাম, ওই দিন অরুণাও থানায় গিয়ে জিডি করেছে।
মালেক আফসারীর সমস্যা নিয়ে পরিচালক সমিতিতে অভিযোগ করলেই তো পারত। এত বড় বড় সমিতি বানিয়ে সবাই বসে রইছে সবার দেখভাল করার জন্য, তাহলে সেই সমিতির কাজ কী। তোমরা কি সমিতি বানাইয়া চান্দা খাও? এটার মীমাংসা সমিতি করতে পারল না কেন? শিল্পীরা থানায় যাবে কেন? আদালতে যাবে কেন? এফডিসির ভেতরে কিছু হলে আমরাই তো সমাধান করতে পারি। এসবের জন্য থানা–পুলিশ, আদালতের দরকার হয় নাকি?
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
















