৭০৬
বিপিএলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই জয়ে ১০ ম্যাচে ৭ জয় ও ৩ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল ইমরুল বাহিনী। সমানসংখ্যক ম্যাচে মুশফিক বাহিনীর সংগ্রহ ১২ পয়েন্ট।
চিটাগংকে হারিয়ে শীর্ষে কুমিল্লা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৯ ২৯ জানুয়ারি ২০১৯
বিপিএলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই জয়ে ১০ ম্যাচে ৭ জয় ও ৩ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল ইমরুল বাহিনী। সমানসংখ্যক ম্যাচে মুশফিক বাহিনীর সংগ্রহ ১২ পয়েন্ট।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি ভাইকিংসরা। ওপেনার মোহাম্মদ শাহজাদ বাদে ওপরের সারির প্রথম ৬ ব্যাটসম্যানই দ্রুতই পতনের তালিকায় নাম তোলেন। একপ্রান্ত আগলে রান তোলার চেষ্টা করেন শাহজাদ। কিন্তু বেশি দূর যেতে পারেননি তিনি। ২ চার ও ১ ছক্কায় ৩৫ বলে ৩৩ রান করেন এ আফগান। দলীয় ৭০ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন বিধ্বংসী ব্যাটার।
এরপর দলের স্কোরকে শতরানের কোটা পার করান মোসাদ্দেক হোসেন। মারমুখী মেজাজে ব্যাট চালিয়ে দলকে সম্মানজনক স্কোর এনে দেন তিনি। ৩টি করে চার ও ছক্কায় ২৫ বলে অপরাজিত ৪৩ রান করেন এ তরুণ। নির্ধারিত ১৯ ওভারে ৮ উইকেটে ১১৬ রান করে চিটাগং। বৃষ্টির কারণে ১৯ ওভারে ম্যাচটি নির্ধারণ করা হয়। কুমিল্লার হয়ে শহীদ আফ্রিদি ৪ ওভার বোলিং করে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ও ওয়াহাব রিয়াজ ২টি করে উইকেট নেন।
১১৭ রানের টার্গেটে ভালো শুরুর পথেই ছিল কুমিল্লা। তবে দলীয় ২৬ রানে ওপেনার এনামুল হককে হারায় দলটি। ১৩ বলে ৮ রান করেন তিনি। তবে ব্যাট হাতে অবিচল ছিলেন তামিম ইকবাল। শামসুর রহমানের সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে দলের জয়ের পথ মসৃন করেন তিনি। তবে ড্যাশিং ওপেনার খেলেন ধীরলয়ে। কিন্তু অপরপ্রান্তে মারমুখী ছিলেন শামসুর। শেষ পর্যন্ত ২২ বলে ৩৬ রান করে থামেন এ ব্যাটসম্যান। তার ইনিংসে ছিল ৩ চার ও ২ ছক্কার মার।
এরপর উইকেটে গিয়ে ৮ রানের বেশি করতে পারেননি অধিনায়ক ইমরুল কায়েস। তারপরও জয় তুলতে বেগ পেতে হয়নি কুমিল্লার। থিসারা পেরেরাকে নিয়ে দলকে জয়ের স্বাদ দেন তামিম। ৪ চার ও ২ ছক্কায় ৫১ বলে অপরাজিত ৫৪ রান করেন তিনি। ১০ রানে অপরাজিত ছিলেন পেরেরা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর