জায়েদের শিকার ৫ উইকেট, আয়ারল্যান্ডের সংগ্রহ ২৯২
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২২ ১৫ মে ২০১৯
ওয়ানডেতে নিজের দ্বিতীয় ম্যাচেই ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন বাংলাদেশের ডানহাতি পেসার আবু জায়েদ। তার দুর্দান্ত বোলিংয়ের পরও ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বে ষষ্ঠ ও শেষ ম্যাচে আয়ারল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ২৯২ রান করেছে। আইরিশদের বড় সংগ্রহ এনে দিয়েছেন ওপেনার পল স্ট্রার্লিং। ১৪১ বলে ১৩০ রানের দর্শনীয় ইনিংস খেলেন তিনি।
ডাবলিনের ক্যাসেল এভিনিউতে টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আয়ারল্যান্ড। দলীয় ২৩ রানে ওপেনার জেমস ম্যাককোলামকে হারায় আইরিশরা। ব্যক্তিগত ৫ রানে তাকে বিদায় দেন রুবেল হোসেন। শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে বেশি দূর যেতে পারেননি ওয়ানডাউনে নামা এন্ডি ব্যালবির্নি। ২০ রান করা এ ব্যাটসম্যানকে প্রথম শিকারে পরিণত করেন জায়েদ।
৫৯ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে আয়ারল্যান্ড। তৃতীয় উইকেটে বড় জুটির লক্ষ্যে বাংলাদেশ বোলারদের দেখেশুনে খেলতে থাকেন স্ট্রার্লিং ও অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তাতে স্বাগতিকদের স্কোরবোর্ড শক্তপোক্ত হতে থাকে। জুটিতে দলের স্কোর শতরান, দু’শও পার করে ফেলেন তারা। এর মধ্যে ওয়ানডে ক্যারিয়ারে অষ্টম ও বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরি তুলে নেন স্ট্রার্লিং। ২০১৮ সালের মার্চের পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন পোর্টারফিল্ড। কিন্তু তাকে ৯৪ রানে থামিয়ে দেন জায়েদ। ৭ চার ও ২ ছক্কায় ১০৬ বলে নিজের ইনিংসটি সাজান আয়ারল্যান্ড অধিনায়ক। পরে ১২৭ বলে সেঞ্চুরির স্বাদ নেয়া স্ট্রার্লিংকে থামান জায়েদ। ৮ চার ও ৪ ছক্কায় ১৪১ বলে ১৩০ রান করেন আইরিশ ওপেনার।
ব্যালবির্নি-স্ট্রার্লিং-পোর্টারফিল্ডকে শিকারের পর পরবর্তীতে আয়ারল্যান্ডের আরও দু’ব্যাটসম্যানকে আউট করেন জায়েদ। ফলে নিজের দ্বিতীয় ওয়ানডেতেই পাঁচ উইকেট শিকার করেন তিনি। তার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে তিনশ’ সম্ভাবনা জাগিয়েও ৮ উইকেটে ২৯২ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ৯ ওভারে ৫৮ রানে ৫ উইকেট নেন জায়েদ। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ২টি ও রুবেল ১টি উইকেট শিকার করেন।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















