ঢাকা, ২০ আগস্ট বৃহস্পতিবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
৭৫৬

জিম্বাবুয়ের পরিবর্তে বিশ্বকাপে খেলবে নাইজেরিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০০ ৭ আগস্ট ২০১৯  

সংযুক্ত আরব আমিরাতে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়ের পরিবর্তে খেলার সুযোগ পেয়েছে নাইজেরিয়া। সম্প্রতি জিম্বাবুয়ে ক্রিকেটকে সাময়িক নিষিদ্ধ করেছে আইসিসি। এতে ভাগ্য খুলেছে নাইজেরিয়ার। 
আফ্রিকান বাছাইপর্বে তৃতীয় হয়েছিল নাইজেরিয়ানরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে এখন ১৩টি দল অংশ নিবে বলে আইসিসি নিশ্চিত করেছে। টুর্নামেন্টে কেনিয়া ও নামিবিয়ার পাশাপাশি আফ্রিকা থেকে তৃতীয় দল হিসেবে নাইজেরিয়া অংশ নিবে।
এছাড়া অন্য দলগুলো হলো স্বাগতিক আরব আমিরাত, হংকং, আয়ারল্যান্ড, জার্সি, কেনিয়া, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্রের ফাইনালে উন্নীত হওয়া দুই দল।
নারীদের বিভাগে জিম্বাবুয়ের পরিবর্তে সুযোগ পেয়েছে নামিবিয়া। স্কটল্যান্ডে অনুষ্ঠিতব্য বাছাইপর্বে অন্যান্য দলগুলো হলো স্বাগতিক স্কটল্যান্ড, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রের দুটি দল। বাছাইপর্ব থেকে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মূল পর্বে দুটি দল অংশগ্রহণ করবে।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর