টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:১৮ ২৪ জুন ২০১৯
চলমান বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে বাকি সবকটি ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। সে লক্ষ্যে সোমবার (২৪ জুন) আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের দল।
সাউথাম্পটনের বাংলাদেশ সময় আজ বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে । ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলা রশিদ-নবীরা আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন। তাই আফগানদের বিপক্ষে অবশ্যই সতর্ক থাকতে হবে বাংলাদেশকে।
বিশেষ করে তাদের স্পিন আক্রমণ বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারে। গত ম্যাচের ভারতের লম্বা ব্যাটিং লাইনকেও তারা বেশ চাপে ফেলেছিল।
এখন পর্যন্ত দুই দল ওয়ানডে ম্যাচে সাতবার মুখোমুখি হয়েছে। বাংলাদেশের জয় পায় চারটিতে, আর আফগানরা জিতেছে তিন ম্যাচে। এই পরিসংখ্যানই বলে দেয় আফগানরা টাইগারদের জন্য কতটা ভয়ঙ্কর।
গত বছর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে তাদের কাছে হেরেছিল বাংলাদেশ। রশিদ খান ও অলরাউন্ডার মোহাম্মদ নবী বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠতে পারেন।
এই ম্যাচে আফগানদের কিছুটা সমীহ করছে বাংলাদেশ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ স্টিভ রোডস বলেন, আফগানিস্তানে বিশ্বমানের স্পিনার আছে, তাদের আমরা সমীহ করি। তবে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
বিশ্বকাপে ছয় ম্যাচে টাইগারদের জয় দুটিতে। প্রথম জয় ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরের জয়টি আসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অন্যদিকে ৬ ম্যাচের একটিতেও জয় পায়নি আফগানরা।
আফগানদের বিপক্ষে মাশরাফি ও মুস্তাফিজের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে রুবেল হোসেনকে দেখা যেতে পারে একাদশে। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত থাকতে পারেন একাদশে। কাঁধের ইনজুরির কারণে অসিদের বিপক্ষে তিনি একাদশে ছিলেন না।
ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের জন্য সেমিফাইনালের সমীকরণ একটু হলেও সহজ করে দিয়েছে শ্রীলংকা। এখন নিজেদের বাকি তিন ম্যাচে জিতলে এবং ইংল্যান্ড তাদের শেষ তিন ম্যাচের দুটিতে হারলে সেমিতে ওঠার ভালো সুযোগ থাকবে বাংলাদেশের।
অন্যসব ম্যাচের ফল অনুকূলে থাকলে শেষ তিন ম্যাচের দুটিতে জিতেও বিশ্বকাপের শেষ চারে চলে যেতে পারে বাংলাদেশ। স্বপ্ন এখনও বেঁচে থাকায় সম্ভাবনার সব দুয়ারেই কড়া নাড়তে চান মাশরাফিরা।
প্রথম শর্ত হল, আজ জিততেই হবে বাংলাদেশকে। প্রতিপক্ষ যেহেতু আফগানিস্তান, বিকল্প ভাবনার কোনো সুযোগই নেই। তাই আফগানদের বিপক্ষে ভীষণ প্রত্যাশিত জয়টা পরিস্থিতির কারণে অবশ্য কর্তব্যের কাতারে চলে গেছে।
আফগানিস্তার ম্যাচের পর ২ জুলাই ভারত ও ৫ জুলাই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ চারে খেলতে হলে লিগ পর্বের বাকি সবকটি ম্যাচ জিততেই হবে মাশরাফিদের।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















