টেস্ট দলে ফিরলেন সাকিব, ডাক পেলেন মাহমুদ-রাব্বি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৮ ৩০ জানুয়ারি ২০২১
কুচকির ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে অন্তর্ভুক্ত করে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ১২০ রানে জয় পাওয়া ম্যাচে কুচকিতে আঘাত পান সাকিব। জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হওয়ায় আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই তিন ম্যাচ সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
ওয়ানডের পর টেস্ট দলে বিশ্বসেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তনটা অনুমেয়ই ছিল। কিন্তু কুচকির ইনজুরিতে সেটা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত সপ্তাহে স্ক্যান করে দেখা গেছে তার ইনজুরি ততটা গুরুতর নয় এবং সব অনিশ্চয়তা কেটে গেছে। শনিবার অনুশীলনেও ফিরেছেন তিনি।
সর্বশেষ ২০১৯ সালে আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটে ফিরছেন সাকিব। নিষধাজ্ঞাকালে ভারত, পাকিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছেন তিনি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন,‘ আশা করছি ওয়ানডের ন্যায় টেস্ট সিরিজেও নিজের ফেরাটা স্মরণীয় করে রাখবে সে।
সাকিব ছাড়াও দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ ইয়াসির আলী চৌধুরি রাব্বি এবং পেসার হাসান মাহমুদ। দু’জনই গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের দলে ছিলেন। কিন্তু একাদশে সুযোগ পাননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের সিরিজে ওয়ানডে অভিষেক ঘটেছে মাহমুদের। তার মূল শক্তি গতি এবং এখন পর্যন্ত প্রথম শ্রেণির ১১ ম্যাচে ৩৭ উইকেট শিকার করেছেন তিনি।
অন্যদিকে প্রথম শ্রেণির ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখিয়ে চলেছেন ইয়াসির। এখন পর্যন্ত ৫১টি প্রথম শ্রেণির ম্যাচে ৮টি সেঞ্চুরিসহ তার গড় রান ৫১ দশমিক ৩৩। নান্নু বরেন,তারা দুজনে ইতোমধ্যেই তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। বেশ কিছুদিন যাবতই ওরা নির্বাচকদের দৃষ্টিতে ছিলেন। এখন টেস্ট দলে অন্তর্ভুক্ত হলেন এবং আশা করছি ভালো করবে।
নির্বাচকরা মূলত গত বছরের জিম্বাবুয়ের সিরিজের দলটিই অক্ষুন্ন রেখেছেন। এবার যুক্ত হয়েছেন কেবলমাত্র সাকিব ও সাদমান ইসলাম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ঢাকার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১১ ফেব্রুয়ারি।
টেস্ট দল: মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলি, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















