তৃতীয় দিনে সমানে সমান বাংলাদেশ-নিউজিল্যান্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২১ ১০ মার্চ ২০১৯
১ উইকেটে ১১৯ রান থেকে ২১১ রানে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে অলআউট বাংলাদেশ। বৃষ্টির কারণে সফকারী ও নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দু’দিন ভেস্তে যায়। তবে তৃতীয় দিন মাঠে গড়ায় খেলা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬১ ওভারে ২১১ রানে গুটিয়ে যায় টাইগাররা। এদিনও বৃষ্টির কারণে দিনের পুরো সময় খেলতে পারেনি দু’দল। খেলা হয়েছে মোট ৭২.৪ ওভার।
টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় নিউজিল্যান্ড। ব্যাট হাতে ভালো শুরু এনে দেন তামিম ইকবাল ও সাদমান ইসলাম। ৭৫ রানের জুটি গড়েন তারা। ২০.৪ ওভার ব্যাট করেন দুই ওপেনার। এ নিয়ে টানা তিন ইনিংসে হাফসেঞ্চুরির জুটি করেছেন তামিম-সাদমান। ৪ বাউন্ডারিতে ২৭ রান করা সাদমান কলিন ডি গ্র্যান্ডহোমের শিকার হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন তামিম ও মুমিনুল হক। কিছুক্ষণ পরই টেস্ট ক্যারিয়ারের ২৭তম হাফসেঞ্চুরির স্বাদ নেন তামিম। এরপর সঙ্গীকে নিয়ে ইনিংস মেরামতের কাজটা করছিলেন তিনি। তবে বেশ সর্তক ছিলেন উভয়ই। দু’জনের কল্যাণে শতরানের কোটা পেরিয়ে যায় বাংলাদেশ।
তবে এই জুটি ৪৪ রানের বেশি করতে পারেনি। ১৫ রান করা মুমিনুলকে নিজের প্রথম শিকার বানান নিল ওয়াগনার। এ বিদায়টা কাল হয়ে দাঁড়ায় সফরকারীদের জন্য। এরপর দলীয় ১২৭ রানে মোহাম্মদ মিথুন, ১৩৪ রানে তামিম, ১৫২ রানে সৌম্য সরকার ও ১৬৮ রানে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে হারায় তারা। দলের স্বীকৃত ব্যাটসম্যানদের এভাবে বিদায়ে ২শ’র নীচে গুটিয়ে যাওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় বাংলাদেশের।
তবে সেটি হতে দেননি লিটন দাস। এক প্রান্ত আগলে ৬ বাউন্ডারিতে স্বাগতিক বোলারদের চাপে ফেলে দেন তিনি। এছাড়া সপ্তম উইকেটে তাইজুল ইসলামকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এতে ২শ’ রানের কোটা পার করে বাংলাদেশ। কিন্তু দলীয় ২০৬ রানে তাইজুলকে বিদায় করে এ জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট। অবশ্য এ উইকেট শিকারের পর লেজ ছেটে ফেলেন তিনিই। মোস্তাফিজুর রহমানকে শূন্য ও আবু জায়েদকে ৪ রানে থামান বোল্ট। আর লিটনকে ৩৩ রানে বিদায় দেন টিম সাউদি। লিটনের ৪৯ বলের ইনিংসে ৬টি চার ছিল। শেষ পর্যন্ত ২১১ রানে অলআউট হয় বাংলাদেশ।
হাফসেঞ্চুরি করা তামিম ১০টি চারের সহায়তায় ১১৪ বলে ৭৪ রান করেন। মোহাম্মদ মিথুন ৩, সৌম্য সরকার ২০ ও মাহমুদউল্লাহ ১৩ রান করেন। হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সৌম্য-মাহমুদউল্লাহ। কিউইদের হয়ে নিল ওয়াগনার ২৮ রানে ৪টি ও ট্রেন্ট বোল্ট ৩৮ রানে ৩টি উইকেট শিকার করেন।
তবে বাংলাদেশকে অলআউট করেও দিনের শেষভাগটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। স্কোর বোর্ডে ৩৮ রান তুলতেই দুই ওপেনারকে হারায় তারা। তাদের বিদায় দেন আবু জায়েদ। ৮ রানের মধ্যে জিত রাভাল ও টম লাথাম প্যাভিলিয়নে ফেরেন। এরপর দিনের শেষে আর কোনো বিপদ হতে দেননি অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলর। উইলিয়ামসন ১০ ও টেইলর ১৯ রানে অপরাজিত আছেন। জায়েদ ৬ ওভারে ১৮ রানে ২ উইকেট শিকার করেন।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















