দিন শেষে সমানে সমান বাংলাদেশ-জিম্বাবুয়ে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১২ ২২ ফেব্রুয়ারি ২০২০
সিরিজের একমাত্র টেস্টে লড়ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। প্রথম দিন খেলা হয়েছে নির্ধারিত ৯০ ওভার। এসময়ে দলীয় স্কোরবোর্ডে ২২৮ রান তুলেছেন সফরকারীরা। অপর পৃষ্ঠায় তাদের ৬ উইকেট শিকার করেছেন স্বাগতিকরা। তাই দিন শেষে দুদলই সমানে সমান।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সফরকারী দলের অধিনায়ক ক্রেগ অরভিন। তবে ব্যাট করতে নেমে সাবলীল ছিলেন না তার টিমের দুই ওপেনার প্রিন্স মাসভাউরে ও কেভিন কাসুজা। রান পেতে ভুগছিলেন তারা। প্রথম ৬ ওভারে কোনো রানের খাতা খুলতে পারেননি এ জুটি।
স্বভাবতই চাপ বাড়ছিল। তা কাটাতে গিয়ে সাজঘরে ফেরেন কাসুজা। আবু জায়েদের বলে গালিতে তার দুর্দান্ত ক্যাচ ধরেন নাঈম হাসান। তাতে দলীয় ৭ রানে ভাঙে সফরকারীদের ওপেনিং জুটি। পরে ক্রেগ অরভিনকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন প্রিন্স মাসভাউরে। ধীরে ধীরে নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলেন তারা।
এক পর্যায়ে দারুণ মেলবন্ধন গড়ে ওঠে মাসভাউরে-অরভিনের মধ্যে। টাইগার বোলারদের রীতিমতো শাসাতে শুরু করেন তারা। উভয়ই ব্যাটে স্ট্রোকের ফুলঝুরি ছোটাতে থাকেন। তাতে এগিয়ে যায় জিম্বাবুয়ে। প্রথম সেশন শেষে বাংলাদেশকে হতাশ করে ১ উইকেটে ৮০ রান নিয়ে লাঞ্চে যায় তারা।
বিরতি থেকে ফিরেও ছন্দময় ক্রিকেট খেলেন মাসভাউরে-অরভিন। তবে হঠাৎ ছন্দপতন ঘটে তাদের মধ্যে। নাঈমের কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন মাসভাউরে। ফেরার আগে করেন ক্যারিয়ারসেরা সর্বোচ্চ ৬৪ রান। তাতে অধিনায়কের সঙ্গে ভাঙে তার ১১১ রানের জোট।
সেই রেশ না কাটতেই অভিজ্ঞ ব্র্যান্ডন টেইলরকে সোজা বোল্ড করে দ্রুত ফিরিয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেন নাঈম। এ পরিস্থিতিতে অরভিনের সঙ্গে জুটি বাঁধার চেষ্টা করেন সিকান্দার রাজা। ভালোই খেলছিলেন তারা। তবে তাদের পথে বাদ সাধেন সেই নাঈম। উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দি করে রাজা শিকার করেন তিনি।
ফলে জিম্বাবুয়ের ওপর চাপ সৃষ্টি হয়। এর সদ্ব্যবহার করেন আবু জায়েদ। সেই সুযোগে টিমিসেন মারুমাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন তিনি। তাতে লড়াইয়ে থাকে বাংলাদেশ। সংগ্রাম করে জিম্বাবুয়েও। একে একে ফিরে যান টপঅর্ডাররা।
তবে একপ্রান্ত আগলে থেকে যান অরভিন। সতীর্থদের যাওয়া-আসার মাঝে দারুণ খেলেন তিনি। পথিমধ্যে সেঞ্চুরি তুলে নেন জিম্বাবুয়ে অধিনায়ক। তার তিন অংক ছোঁয়া ধৈর্যশীল ও দায়িত্বশীল ইনিংসে লড়াকু সংগ্রহ তোলার চেষ্টা করে দলটি।
তবে টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তোলার পর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি অরভিন। খানিক পরই নাঈমের বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এর আগে ১৩ চারে ১০৭ রানের অনবদ্য ইনিংস খেলেন জিম্বাবুইয়ান অধিনায়ক।
এদিন বাংলাদেশের সবচেয়ে সফল বোলার নাঈম। তিনি শিকার করেন ৪ উইকেট। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন আবু জায়েদ। তিনি ঝুলিতে ভরেন ২ উইকেট।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















