দেশ ছাড়লেন মুশফিক-মোস্তাফিজরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২১ ৬ ফেব্রুয়ারি ২০১৯
ওয়ানডে সিরিজ খেলতে জাতীয় দলের আট ক্রিকেটার নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছে। আজ বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তারা। তাদের সঙ্গী হয়েছেন ট্যুর ম্যানেজার ও হেড কোচ। চলমান বিপিএলের লড়াই থেকে যেসব খেলোয়াড়রা ছিটকে পড়েছেন, তাদেরই একাংশ নিউজিল্যান্ড উড়ে গেছেন। প্রথম বহরে ম্যানেজার খালেদ মাসুদ পাইলটের সঙ্গে গেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাঈম হাসান ও লিটন দাস।
দলের বাকী খেলোয়াড়রা বিপিএল শেষে নিউজিল্যান্ড যাবেন। সেই তালিকায় আছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও শফিউল ইসলাম।
এবারের নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে বাংলাদেশ। নেপিয়ারে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ক্রাইস্টচার্চে ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ও ডানেডিনে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। সবশেষে ২৮ ফেব্রুয়ারি থেকে টেস্ট ম্যাচের লড়াই শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও সাব্বির রহমান।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টেস্ট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সূচি :
তারিখ ম্যাচ ভেন্যু
১৩ ফেব্রুয়ারি ২০১৯ - প্রথম ওয়ানডে - নেপিয়ার
১৬ ফেব্রুয়ারি ২০১৯ - দ্বিতীয় ওয়ানডে - ক্রাইস্টচার্চ
২০ ফেব্রুয়ারি ২০১৯ - তৃতীয় ওয়ানডে - ডুনেডিন
২৮ ফেব্রুয়ারি - ৪ মার্চ ২০১৯ - প্রথম টেস্ট - হ্যামিল্টন
৮-১২ মার্চ ২০১৯ - দ্বিতীয় টেস্ট - ওয়েলিংটন
১৬-২০ মার্চ ২০১৯ - তৃতীয় টেস্ট - ক্রাইস্টচার্চ
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
















