ধর্মান্ধ বিজেপিকে প্রতিহত করুন : ৬০০ তারকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১৫ ৬ এপ্রিল ২০১৯
দরজায় কড়া নাড়ছে ভারতের লোকসভা নির্বাচন। আর এ নির্বাচনে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি ও তার অঙ্গ সংগঠনগুলোকে ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন, দেশটির ৬০০ তারকা নির্মাতা, অভিনেতা ও লেখক।
সম্প্রতি ভারতের জনগণের উদ্দেশ্যে স্বাক্ষরসহ একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন তারা। সেখানে স্পষ্ট ভাষায় তারা লিখেছেন, আসন্ন নির্বাচনে যেন ভারতের সচেতন জনগণ বিজেপি ও তার শরিকদের ভোট না দেন।
এমন আবেদন রেখে ৬০০ জন শিল্পী যৌথ বিবৃতিতে আরও বলেন, ধর্মান্ধতা ও ঘৃণাকে ক্ষমতা থেকে সরাতে ভোট করুন। বিজেপিকে ভোটের মাধ্যমে প্রতিহত করুন।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন বলিউডের বিখ্যাত অভিনেতা নাসিরউদ্দিন শাহ, আমল পালেকর, নির্মাতা অনুরাগ কাশ্যপ, লিলেট দুবে, অভিষেক মজুমদার, মহেশ দত্তানি, কঙ্কনা সেনশর্মা, রত্না পাঠক শাহ ও সঞ্জনা কাপুরসহ বহু তারকা মুখ।
হিন্দি, বাংলা, তামিলসহ মোট ১২টি ভাষায় প্রকাশ করা হয় এই বিবৃতি। সেখানে বলা হয়, দুর্বলদের সশক্তিকরণে, স্বাধীনতা রক্ষায়, পরিবেশ রক্ষায় ও বৈজ্ঞানিক চিন্তা-ভাবনার প্রসারকে ভোট দিন।
আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বলা হয়, ৫ বছর আগে যে মানুষটি নিজেকে দেশের রক্ষাকর্তা হিসেবে চিহ্নিত করেছিলেন, তিনি তার নীতির কারণে লাখ লাখ মানুষের জীবন ধ্বংস করে দিয়েছেন।
বিজেপির কারণে ভারতের সংবিধান হুমকির মুখে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এলেও হিন্দুত্বের জিগির তুলে গুন্ডামিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। পাঁচ বছর আগে যে ব্যক্তি জাতির রক্ষাকর্তা হিসেবে এসেছিলেন, তিনি তার নীতির মাধ্যমে কোটি কোটি মানুষের বেঁচে থাকা দুর্বিষহ করে তুলেছেন।
তারা বলেন, ভারত নামের ধারণাটাই আজ বিপন্ন। আজ হাসি, গান, নাচ সবই হুমকির মুখে। আমাদের সংবিধানও বিপন্ন। যে সব প্রতিষ্ঠানে যুক্তি, তর্ক, মতামত বিনিময়ের পরিসর ছিল, তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। প্রশ্ন করলে, মিথ্যার বিরুদ্ধে সরব হলে, সত্য বললে জাতীয়তাবাদবিরোধী বলে চিহ্নিত করা হচ্ছে।
শুক্রবার দেয়া অন্য এক বিবৃতিতে একই সুরে কথা বলেন শঙ্খ ঘোষ, নবনীতা দেবসেনরা।
বলেন, একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল, যার নাম বিজেপি, তার উত্থানের সঙ্গে সঙ্গে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় সেই দল আসার পরে দেশের সার্বিক অবস্থা চূড়ান্ত অবক্ষয়ের রাস্তায়।
বেকারত্ব, কৃষক আত্মহত্যা, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, ধর্মীয় হানাহানি ও জাতিগত বিদ্বেষের প্রসঙ্গ উল্লেখ করে তারা সামনের লোকসভা নির্বাচনে ফ্যাসিস্ট বিজেপি ও তার সঙ্গী রাজনৈতিক দলগুলিকে বর্জনের ডাক দেন।
একই আহ্বানে আসছে ১২ এপ্রিল কলকাতায় মৌলালি থেকে রবীন্দ্র সদন পর্যন্ত পদযাত্রারও ঘোষণা দিয়েছেন তারা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











