পাকিস্তান সফর নিয়ে কূটনৈতিক পরাজয় হয়নি: পাপন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪২ ১৫ জানুয়ারি ২০২০
আইসিসির এফটিপি অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে পাকিস্তানে তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে নিরাপত্তা অজুহাতে সেখানে শুধু টি-টোয়েন্টি খেলতে চেয়েছিলেন টাইগাররা। আর নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার কথা জানান তারা।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ প্রস্তাব পছন্দ হয়নি পাকিস্তানের। সম্প্রতি হোমগ্রাউন্ডে বেশ কয়েকটি ‘সফল’ সিরিজ আয়োজনের বিষয়টি সামনে নিয়ে আসে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিজভূমেই সব ম্যাচ খেলতে দৃঢ়প্রতিজ্ঞ থাকেন তারা। আর নিজের অবস্থানে অনড় থাকে বিসিবি। দুই বোর্ডের মধ্যে কথা চালাচালি হতেই থাকে।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুবাইয়ে আইসিসির সদর দফতরে জরুরি বৈঠকে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং পিসিবি চেয়ারম্যান এহসান মানি। বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের উপস্থিতিতে সভা করেন তারা। অবশেষে বরফ গলে দুই পক্ষের। বহুল আলোচিত সফরটি চূড়ান্ত হয়।
তবে সফরের সূচিটা হয়েছে বেশ অদ্ভুত। সেটি অবলীলায় স্বীকার করেছে বিসিবি। তিন মাসে তিনবার পাকিস্তানে যাবে বাংলাদেশ। প্রথম দফায় জানুয়ারিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেখানে যাবে তারা। সবকটি ম্যাচ হবে লাহোরে।
দ্বিতীয় দফায় ফেব্রুয়ারিতে একটি টেস্ট খেলতে দেশটিতে যাবেন টাইগাররা। ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। আর তৃতীয় ধাপে এপ্রিলে একটি ওয়ানডে এবং টেস্ট খেলতে সেখানে যাবেন তারা। ম্যাচ দুটি গড়াবে করাচিতে।
সব চূড়ান্ত করে বুধবার বেলা ১১টার দিকে দেশে ফিরে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশ্ন ওঠে পাকিস্তান সফর নিয়ে বিসিবির কূটনৈতিক পরাজয় হয়েছে কিনা?
জবাবে বোর্ডপ্রধান বলেন, সবকিছু ভেবেচিন্তেই পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছি। এটি বিসিবির কূটনৈতিক পরাজয় নয়। আমাদের চাওয়াতেই সব হয়েছে। চূড়ান্ত সূচি করা হয়েছে।
তা হলে এফটিপির বাইরে গিয়ে একটি ওয়ানডে খেলার সিদ্ধান্ত নেয়া হলো কেন? উত্তরে পাপন বলেন, দ্বিতীয় টেস্টের প্রস্তুতি হিসেবে একটি ওয়ানডে যোগ হয়েছে। প্রথমে আরও একটি টি-টোয়েন্টি খেলার কথা বলছিল পাকিস্তান। যেহেতু সূচিতে পরে টেস্ট আছে, তাই আমাদের ওয়ার্মআপের দরকার। এ জন্য ওয়ানডে খেলার সিদ্ধান্ত নিয়েছি। এতে বেশি ওভার খেলা যাবে। প্রস্তুতিটাও ভালো হবে।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















