প্রথম টেস্ট জিতল আফগানিস্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৮ ১৮ মার্চ ২০১৯
ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল আফগানিস্তান। দেরাদুনে সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে আফগানরা। এক ম্যাচের টেস্ট সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিল তারা। টেস্ট ইতিহাসে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিল আসগর বাহিনী।
নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম টেস্ট জয়ের মঞ্চ গতকালই তৈরি করে রেখেছিল আফগানিস্তান। তৃতীয় দিন শেষে আফগানদের সামনে ম্যাচ জয়ের সমীকরণ ছিল ৯ উইকেট হাতে নিয়ে আরও ১১৮ রান। জয়ের জন্য ১৪৭ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় দিন ১ উইকেটে ২৯ রান করেছিল স্বাগতিকরা। এহসানউল্লাহ ১৬ ও রহমত শাহ ১১ রান নিয়ে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিনও ব্যাট হাতে অবিচল ছিলেন এহসানউল্লাহ ও রহমত। প্রথম টেস্ট জয়ের আশায় উন্মুখ হয়ে ছিলেন তারা। তাই বড় জুটির প্রত্যাশায় সর্তকতার সঙ্গে নিজেদের উইকেটে টিকিয়ে রেখেছিলেন এ জুটি। সেই সঙ্গে রানের চাকাও সচল রেখেছিলেন এই দুই ব্যাটসম্যান। ফলে দলের স্কোর শতরানের কোটা পেরিয়েও যায়। তারপরও বিচ্ছিন্ন হননি তারা। ধীরে ধীরে দলের লক্ষ্য পূরণের পথেই হাটতে থাকেন। এরমধ্যে দু’জনই তুলে নেন হাফসেঞ্চুরি। এহসানউল্লাহ’র প্রথম হলেও রহমতের ছিল এটি দ্বিতীয় অর্ধশতক।
তবে দলীয় ১৪৪ রানে বিচ্ছিন্ন হন এহসানউল্লাহ ও রহমত। ৭২ রান করা রহমতকে শিকার করেন ক্যামেরন ডউ। ১২১ বল মোকাবেলা করে ১২টি চার মারেন তিনি। এরপর উইকেটে গিয়ে ১ বলে ১ রানের বেশি করতে পারেননি মোহাম্মদ নবী। ১ রানের ব্যবধানে দুই ব্যাটসম্যানকে হারিয়েও চিন্তায় পড়তে হয়নি আফগানিস্তানকে। কারণ জয় থেকে তখন মাত্র ২ রান দূরে দাঁড়িয়ে দলটি। দলের প্রয়োজন মিটিয়ে আফগানিস্তানকে ঐতিহাসিক জয়ের স্বাদ দেন রহমত ও হাসমতুল্লাহ শাহিদী। রহমত ৮টি চার ও ২টি ছক্কায় ১২৯ বলে অপরাজিত ৬৫ ও শাহিদী ৮ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হয়েছেন আফগানিস্তানের রহমত।
এই সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজ ৩-০ ব্যবধানে জেতে আফগানিস্তান। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















