বিয়ের পিঁড়িতে বসছেন ক্রিকেটাররা
প্রস্তুত মোস্তাফিজ-মিরাজ-মুমিনুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৮ ২১ মার্চ ২০১৯
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা কম এখন। আর এই বিরতিটাই কাজে লাগাতে চাচ্ছেন অবিবাহিত কৃতী ক্রিকেটাররা। বলা যায় ধুম পড়েছে ক্রিকেটারদের বিয়ের! এরই মধ্যে বিয়ের পর্বটি সেরে নিয়েছেন সাব্বির রহমান। ঘরোয়া পরিবেশে দুই পরিবারের উপস্থিতিতেই আকদ হয়। স্ত্রীর নাম অর্পা। পড়াশোনা করছেন রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণিতে।
এবার বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। কনে শিমু। তার মামাতো বোন। শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী। বিয়ের জন্য মোস্তাফিজের কেনাকাটাও প্রায় শেষ।
গণমাধ্যমের কাছে মোস্তাফিজ বলেন, শুক্রবার আক্দ হবে। একেবারেই কাছের কিছু মানুষকে নিয়ে। অনুষ্ঠান করব বিশ্বকাপের পর।
এরই মধ্যে সাতক্ষীরা গেছেন মোস্তাফিজ। কনেও যাচ্ছেন আজ।
তবে বিয়ে নিয়ে হইচই হোক তা চাচ্ছেন না মোস্তাফিজ।
কাছের মানুষরা জানান, খেলা না থাকলে এমনিতেই ঢাকায় থাকেন না জনপ্রিয় ক্রিকেটার মোস্তাফিজ। ছুটির সময়গুলোর বেশিরভাগই কাটে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় নিজ গ্রামের বাড়িতে। এবারও নিউজিল্যান্ড সফর শেষে থাকেননি ঢাকায়। দ্রুত চলে যান বাড়িতে। তবে এবার ছিল বিয়ের প্রস্তুতি নিয়ে বাড়ছি কিছু কাজ, কেনাকাটা।
বিয়ে করছেন মেহেদী হাসান মিরাজ-ও। আক্দটা সেরে রাখছেন আজ বৃহস্পতিবার। কনে রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ। এবার বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন মিরাজ।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আক্দ হয়তো আজই সেরে রাখবেন। বিয়ের অনুষ্ঠান বিশ্বকাপের পর।
মুমিনুল হকের বিয়ের খবর অবশ্য অনেক আগেই জানা সবার। তারিখটাও চূড়ান্ত। আসছে ১৯ এপ্রিল। এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজনও হচ্ছে ধুমধাম করে। কনে ফারিহা বাশার।থাকেন মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।
মুমিনুল বললেন, বিয়ের প্রস্তুতি চলছে। আমন্ত্রণপত্র বানাতে দিয়েছি। ইনশাআল্লাহ ১৯ তারিখে সব আনুষ্ঠানিকতা সেরে ফেলব।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















