বন্ধু নেইমারকে মেসির ফোন, থাকতে বললেন বার্সাতেই
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২১ ১৪ আগস্ট ২০১৯
মেসির সঙ্গে নেইমারের বন্ধুত্বের রসায়নটা অনেক চমৎকার। সঙ্গে লুইস সুয়ারেজকে নিয়ে গড়ে তোলা বার্সেলোনার আক্রমণভাগ, যা ‘এমএসএন’ নামে খ্যাত ছিল, সেটিও স্মৃতির খুব আড়ালে নয়। এইতো দুবছর আগের কথা, নেইমার পিএসজিতে চলে যাওয়ার আগে কত সাফল্য একসঙ্গে। ব্রাজিল তারকা যখন ফরাসি ক্লাব ছাড়তে মরিয়া, দৃশ্যপটে আবারও বন্ধু মেসি।
মার্কা বলছে, নেইমারকে রিয়ালে না গিয়ে বার্সায় ফিরে আসতে পরামর্শ দিয়েছেন এলএম-টেন। সেটিও ফোন করে।
দল বদলের মৌসুম আসবে, নেইমারকে ঘিরে আলোচনা-নাটকের পারদ তুঙ্গে উঠবে না এমন কমই হয়েছে। এবার নেইমার নিজেই যখন পিএসজি ছেড়ে বার্সায় ফিরতে চাইছেন, তখনও আলোচনা তুঙ্গে। সেটিতে উত্তাপ ছড়ায় মঞ্চে রিয়াল মাদ্রিদ হাজির হলে। মাদ্রিদিস্তাদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও নাকি খুব আগ্রহী সাম্বার দেশের ২৭ বছর বয়সী তারকাকে বার্নাব্যুতে আনতে।
২ সেপ্টেম্বরের বন্ধ হবে এবারের দলবদল মৌসুমের জানালা। নেইমারকে নিয়ে অনেক কথা বাজারে ছড়ালেও কার্যকরী কিছু শোনা যাচ্ছে কমই। রাতে তার বার্সার কাছাকাছি আসার খবর পড়ে ঘুমালে সকালে জেগে পড়তে হচ্ছে রিয়ালের দুয়ার নেইমারের জন্য এই খুললো বলে!
এমন সময়ই মেসির আবির্ভাবের খবর দিল মার্কা। বন্ধু নেইমারকে নাকি রীতিমতো ফোনই করেছেন মেসি। মাদ্রিদে যোগ না দিয়ে তাকে বার্সায় ফেরার আবেগঘন বার্তা দিয়েছেন সেসময়। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো বলছে, স্পেনে ফেরার খুব কাছাকাছিই আছেন নেইমার, এবং সেটি বার্সাতেই।
তবে পিএসজির সঙ্গে বার্সেলোনার সাংগঠনিক ও দলবদল ঘটনায় যে তিক্ততার ইতিহাস, আর রিয়ালের গ্রাস থেকে যেভাবে নেইমারকে অতীতে ছিনিয়ে এনেছিল কাতালানরা, দুইয়ে মিলে শেষে না ন্যু ক্যাম্পের দুয়ার থেকে এবার নেইমারকে ছিনিয়ে নিয়ে শোধ তোলে রিয়াল। সেজন্যই নাকি মেসির উদয়।
নেইমার-মেসি বন্ধুত্ব যেমন, বার্সায় মেসির প্রভাবও তেমনই প্রকাশ্য। ক্লাবের পোষ্যসন্তান মেসি দলের যেকোনো সিদ্ধান্তেই কেবল নয়, নীতিনির্ধারক পর্যায়ের অনেক সিদ্ধান্তেই প্রভাব রাখার মতো অবস্থায় আছেন। গত মৌসুম শেষে কোচ আর্নেস্টো ভালভার্দে যখন বার্সা ছাড়তে চেয়েছিলেন, ক্লাবও তাকে ধরে রাখতে খুব জোর করছিল না, তখন মেসি-পিকেদের চাওয়াতেই ভালভার্দে এ মৌসুমেও কাতালানদের কোচ।
নেইমার বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের জার্সিতে খেলুন মেসি নাকি সেটা চাইছেন না। তাহলে তো বার্সার আরও ইতিবাচকই হওয়ার কথা। আর্জেন্টাইন মহাতারকার ফোন করার খবরের সঙ্গে নেইমার ঘিরে আরও কিছু আলোচনা বার্সায় তার ফেরার পালে হাওয়া দিচ্ছে।
তার মধ্যে একটা খবর, পিএসজি তাদের অফিশিয়াল দোকান থেকে নেইমারের জার্সি হতে শুরু করে সবরকম স্মৃতিচিহ্ন সরিয়ে নিয়েছে। আরেকটি খবর, পিএসজির আইনজীবী হুয়ান ডে ক্রেসপোকে দেখা গেছে ক্যাম্প ন্যূর অফিসে ঢুকতে। যিনি নেইমারের বার্সা থেকে পিএসজি যাওয়ার ট্রান্সফার ফি জামানত রেখেছিলেন।
একদিন আগে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর বলেছেন, তারা নেইমারকে বেঁচে দিতে চান। লিগ ওয়ান শুরু হয়ে গেছে, প্রাক-মৌসুমের ম্যাচের মতো লিগে প্রথম ম্যাচেও নেইমারকে দলে রাখেননি প্যারিস জায়ান্টদের কোচ থমাস টুখেল। জয়ে মৌসুম শুরুর পর তিনি বলেছেন, নেইমারকে ছাড়াই ভাবতে হবে তাকে। এরমাঝে সেলেসাও তারকার দলবদলে মেসি-কানেকশন, নেইমার বুঝি বার্সায় এসেই গেলেন! অবশ্য ব্যক্তিটি নেইমার বলেই চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা ঝুঁকির!
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















