ঢাকা, ২১ অক্টোবর বুধবার, ২০২৬ || ৫ কার্তিক ১৪৩৩
good-food
৯৮৮

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, ঘোষণা মঙ্গলবার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪৩ ১৫ এপ্রিল ২০১৯  

নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের পর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।  পাশাপাশি আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দলও দেবে বোর্ড।

সোমবার নির্বাচকদের সঙ্গে বসে দুটি মিশনের জন্য দল চূড়ান্ত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী ২২ মে পর্যন্ত বিশ্বকাপের ঘোষিত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ থাকছে। সেখানে ২২ এপ্রিলের সপ্তাহখানেক আগেই দল দিয়ে দিচ্ছে বাংলাদেশ।

নাজমুল হাসান বলেন, আমার জানা ঝিছলচ ১৮ এপ্রিলের মধ্যে স্কোয়াড ঘোষণা করতে হবে। ইনজুরি না হলে সেটা সহজে পরিবর্তন করা যাবে না। কিন্তু আমরা জানতে পেরেছি সময় আছে। ২২ মে পর্যন্ত সময় আছে। আমরা কাউকে না বলেই পরিববর্তন করতে পারব। বিশ্বকাপের আগে আমাদের ত্রিদেশীয় সিরিজ আছে। ওটা ১৮ মে শেষ হয়ে যাচ্ছে। আমাদের হাতে সময় থাকছেই। তাই আমি নির্বাচকদের বলেছি স্কোয়াড দিয়ে দিতে।

বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেলেও সেখানে পরিবর্তন আসতে পারে। বিবেচনায় নেয়া হতে পারে ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স। এমন ইঙ্গিত দিয়েছেন খোদ বিসিবি সভাপতি। তিনি বলেন, জাতীয় দলের কয়েকজনের ইনজুরি ও অফফর্ম ভাবাচ্ছে।  তাই ১৫ জনের স্কোয়াড ঘোষণায় সমস্যা হচ্ছিল। তবে আমাদের হাতে এখন পর্যাপ্ত সময় আছে। তাই স্কোয়াড দিয়ে দিতে বলেছি।  

আগামী ৩০মে থেকে ইংল্যান্ডে বসবে বিশ্বকাপ আসর। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ৫ মে শুরু হয়ে চলবে ১৮ মে পর্যন্ত। ওই সিরিজে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর