বাংলাদেশের লক্ষ্য ১৯৬ রান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:১১ ৯ ডিসেম্বর ২০১৮
ছবি সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট তুলে নিয়ে শুরু কোঁড়ে দেন সাকিব আল হাসান। সেই ধাক্কা কিছুটা সামলে নেয় উইন্ডিজ। কিন্তু মাশরাফির আঘাত আর সামলাতে পারেনি তারা। এর মধ্যে আবার মেহেদি-রুবেলের আঘাত। আর শেষ দিকে মুস্তাফিজ তুলে নেন তিন উইকেট। সেই সাথে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলতে পেরেছে। জয়ের জন্য তামিমদের করতে হবে ১৯৬ রান।
সাকিবের বলে ওয়েস্ট ইন্ডিজ ২৯ রানের মাথায় প্রথম উইকেট হারায়। এরপর ৬৫ রানের মাথায় অধিনায়ক মাশরাফির বলে ব্রাভোর দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা তামিম ইকবাল। ব্যক্তিগত ১৯ রানে ফেরেন ড্রারেন ব্রাভো। এরপর ওপেনার শাই হোপকে মিরাজের ক্যাচে পরিণত করেন মাশরাফি। তিনি খেলেন ৪৩ রানের ইনিংস। তার আউটের পর টেস্টে ভালো খেলা হেটমায়ার ফেরেন মাত্র ৬ রান করে। কিন্তু মজার বিষয় হল মিরাজের সাথে মুখোমুখি পাঁচ দেখায় পাঁচবারই আউট হলেন তিনি।
এরপর ক্যারিবিয় অধিনায়ককে মাত্র ১৪ রানে আউট করেন টাইগার অধিনায়ক মাশরাফি। তুলে নেন নিজের তৃতীয় উইকেট। ৪০তম ওভারে এসে রুবেল ফেরান মারলন স্যামুয়েলসকে। ছয় মারতে গিয়ে লিটন দাসকে ২৫ রানে ক্যাচ দেন তিনি। এরপর মাশরাফির বলে সীমানায় রোভম্যানের ক্যাচ নেন লিটন। পরের তিন উইকেট তুলে নেন মুস্তাফিজ। প্রথমে চেজকে ৩২ রানে ফেরেন। এরপর কেমো পল এবং দেবেন্দ্র বিশুকে তুলে নেন ফিজ।
দলের হয়ে ১০ ওভারে ৩০ রানে তিন উইকেট নেন অধিনায়ক মাশরাফি। নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচে দারুণ বল করেন তিনি। এছাড়া মুস্তাফিজ তার ১০ ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন। মেহেদি মিরাজ ও সাকিব ১০ ওভারে যথাক্রমে ৩০ ও ৩৬ রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন। রুবেল ছিলেন একটু খরুচে। শুরুতে দারুণ বল করলেও শেষ পর্যন্ত ১০ ওভারে ৬১ রান দিয়ে একটি উইকেট নিতে পারেন তিনি।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল করেন মাশরাফিরা। বাংলাদেশ এ ম্যাচে তিন পেসার নিয়ে নামে। বাংলাদেশ দলের চিন্তার বিষয় ছিল সৌম্য, লিটন, ইমরুলের কে খেলবেন, কোন ব্যাটিং অর্ডারে খেলবেন। টিম ম্যানেজমেন্ট চার ওপেনারকেই দলে রেখেছে। তামিমের সঙ্গী হিসেবে দেখা যাবে লিটন দাসকে। এছাড়া সৌম্য-ইমরুলের একজনকে নিচে ব্যাট করতে দেখা যেতে পারে।
তামিম এবং সাকিব ওয়ানডে সিরিজে ফেরায় দলে এসেছে বড় পরিবর্তন। দারুণ ফর্মে থাকা মোহাম্মদ মিঠুন ও স্পিনার নাজমুল ইসলাম অপু নেই একাদশে। এছাড়া রুবেল ফেরায় বসিয়ে রাখা হয়েছে সাইফউদ্দিনকে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তার ওয়ানডে ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলতে নেমেছেন আজ।
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
















