ঢাকা, ২০ আগস্ট বৃহস্পতিবার, ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩
good-food
৮২৯

বাবা হলেন ক্রিকেটার রুবেল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:০৭ ১ সেপ্টেম্বর ২০১৯  

বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন। রোববার সকালে তার স্ত্রী দোলা হোসেনের কোলজুড়ে এসেছে প্রথম সন্তান।  রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়া ফেসবুক নবজাতকের সঙ্গে মায়ের ছবি দিয়ে রুবেল নিজেই এ সুখবর দিয়েছেন। সবার দোয়া চেয়েছেন তিনি। ক্যাপশনে রিভার্স সুইং তারকা লেখেন, আলহামদুলিল্লাহ্। আল্লাহ্র অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা ও মা উভয়ই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।
গেল ১০ আগস্ট বাবা হওয়ার সুখবর দেন রুবেল। সেবার স্ত্রীর সঙ্গে একটি ছবি আপলোড করে টুইটারে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ্। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে। সবাই আমার স্ত্রী ও অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ্ সুস্থভাবে যেন সে পৃথিবীর আলো দেখতে পারে। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি।
নিজের সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটি নিয়েছেন রুবেল। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ ও একমাত্র টেস্টের স্কোয়াডে তাকে রাখেননি নির্বাচকরা। তবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে ডানহাতি পেসারের।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর