বিশ্বকাপের আগে জয় চায় বাংলাদেশ-ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৯ ২৭ মে ২০১৯
বাংলাদেশ-ভারত উভয় দলই জয় দিয়ে বিশ্বকাপ মূল পর্ব শুরু করতে চায়। মেগা এ ইভেনেন্টর আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দল। বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে জয় চায় তারা। জয় পেতে মরিয়া টিম ইন্ডিয়াও। কারণ নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হারের স্বাদ পেয়েছে কোহলিরা। কার্ডিফে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডজকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ফুরফুরা মেজাজে ইংল্যান্ডের মাটিতে পা রাখে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ক্যারিবীয়দের বিপক্ষে ৫ উইকেটের জয়ে সেরার মুকুট মাথায় পরে মাশরাফিরা।
অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের উদ্দেশ্যে ইংল্যান্ড পৌঁছে তারা। মূল পর্বে খেলতে নামার আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ সাকিব-তামিমদের। কিন্তু বৃষ্টির কারণে শনিবার পাকিস্তানের বিপক্ষে নিজেদের গা গরম করতে পারেনি তারা। অবিরাম বৃষ্টির কারণে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
তাই বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। মূল লড়াইয়ে নামার আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে মনে করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে ভারতের সঙ্গে বৃষ্টিকেও প্রতিপক্ষ হিসেবে মাথায় রাখছে টাইগাররা। কারণ, এদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি নিয়ে চিন্তায় ভারতও। কারণ প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি মেন ইন ব্লুরা। নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ভারতের ব্যাটিং লাইনআপ। নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিং তোপে ১১৫ রানেই ৮ উইকেট হারায় ভারত। টপঅর্ডারের চার ব্যাটসম্যান একত্রে করেছেন ২৮ রান। শেষ দিকে রবীন্দ্র জাদেজার ৫০ বলে ৫৪ রান শিরোপা দাবিদারদের দ্রুত গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। তারপরও ৬৪ বল বাকী রেখে ১৭৯ রানে অলআউট হয় ভারত। বিশ্বকাপ শুরুর আগে ২৮ মে শেষ হচ্ছে দলগুলোর অনুশীলন ম্যাচের পর্ব।
ভারতের ছুড়ে দেয়া মামুলি ১৮০ রানের টার্গেট ৭৭ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে নিউজিল্যান্ড। হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু করলেও জয় নিয়ে মূল পর্বে যাত্রা শুরু করতে চায় ভারত। বাংলাদেশের বিপক্ষে জয়ই প্রধান লক্ষ্য কোহলি বাহিনীর।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















