বিশ্বকাপ জয়ের নেপথ্য কাহিনী জানালেন আকবর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪২ ১০ ফেব্রুয়ারি ২০২০
বলা বাহুল্য, বল হাতে দারুণ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শক্তিশালী ভারতকে ১৭৭ রানে গুটিয়ে দিয়েছে তারা। ব্যাটিংয়ের শুরুটাও হয়েছে দুর্দান্ত। কিন্তু মাঝপথে হঠাৎ ছন্দপতন। ১০২ রানে ৬ উইকেট হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন প্রায় ভেঙে চুরমার হয়ে যাওয়ার উপক্রম।
ঠিক সেসময় ঢাল হয়ে দাঁড়ান অধিনায়ক আকবর আলি। চাপে নুইয়ে না গিয়ে শক্ত হাতে হাল ধরেন তিনি। জুটি গড়েন ইমনের সঙ্গে। তাতেই বিশ্বজয়ের পথে এগিয়ে যান টাইগার যুবারা। পরে রাকিবুলকে নিয়ে যবানিকা টানেন আকবর।
অমন বিপর্যয়ের মুখে কেমন পরিকল্পনা এঁটেছিলেনে আকবর? চরম বিপদে সতীর্থকে কী পরামর্শ দিয়েছিলেন অধিনায়ক?
রোববার রাতে ম্যাচ শেষে সেই বিষয়টিই খোলাসা করেন আকবর। বলেন, আমি সবকিছু স্বাভাবিকভাবে নিই। টুর্নামেন্ট শুরুর দিকে ব্যাট করার খুব একটা সুযোগ পাইনি। তবে অপেক্ষায় ছিলাম। ব্যাটিংয়ে নামার সময় একটা জুটির প্রয়োজন ছিল। আমার সঙ্গীকে বলেছিলাম, আমাদের একটা জুটি গড়তে হবে। উইকেট হারানো যাবে না। সহজ পরিকল্পনা ছিল। তাতে সফল হয়েছি।
যুব বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল ভারত। ১৩বারের বিশ্বমঞ্চে সাতবারই ফাইনাল খেলেছে তারা। দলটি বাংলাদেশকে ছাড় দেবে না। সেটা আগেই জেনে গিয়েছিলেন আকবর। তবে চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি।
বাংলাদেশ অধিনায়ক বলেন, আমরা জানতাম, ভারত সহজে ছেড়ে দেবে না। তারা খুবই চ্যালেঞ্জিং দল। রান কম হলেও আমরা জানতাম তাড়া করা কঠিন হবে। সেই অনুযায়ীই খেলেছি।
এ জয় গর্বের। এ জয় অহংকারের। ক্রিকেট পরাশক্তি ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো লাল-সবুজের দল। এ জয়ে অবদান রয়েছে সবার। বল হাতে ঝড় তোলেন বোলাররা। শেষদিকে ক্যাপ্টেনের মহাকাব্যিক ইনিংসে রচিত হয় ইতিহাস। স্বভাবতই সবাইকে কৃতিত্ব দেন আকবর। কোচিং স্টাফ ও দর্শকদের ধন্যবাদ দিতেও ভুলেননি তিনি। টাইগার সমর্থকদের দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে আখ্যা দেন অধিনায়ক।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















