ভাত ছেড়ে দিয়েছেন তাসকিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৯ ৯ জুলাই ২০২০
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলে কারো চোখ এড়ানোর কথা নয়। কখনো পেছনে টায়ার বেঁধে বালুর মাঠে ছুটছেন, জিমে ঘাম ঝরাচ্ছেন, বাসার গ্যারেজে বোলিংয়ের ড্রিল করছেন তাসকিন আহমেদ। ঝরঝরে, মেদহীন সুঠাম শারীরিক গঠন এখন তার। ভিডিওর কল্যাণে যা সবারই দৃষ্টিগোচর হচ্ছে।
অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি ফিট তাসকিন। ওজন কমিয়েছেন ৬ কেজি। করোনাকালে ফিটনেস নিয়ে সর্বোচ্চ পরিশ্রম করছেন তিনি। নিজেকে মোটামুটি খোলনলচে বদলে ফেলেছেন ডানহাতি পেসার।
তাসকিন খাদ্যাভাসে এনেছেন ব্যাপক পরিবর্তন। তিনি এখন আর তেমন ভাতই খান না। তার চাওয়া একটাই, মাঠে নামার আগে সর্বোচ্চ ফিট ও প্রস্তুত থাকতে পারা।
খেলোয়াড় মাত্রই ফিটনেস সচেতন হতে হবে। আধুনিক ক্রিকেটে এর বিকল্প নেই। এতে গুরুত্ব কম দেয়ায় গেল তিন বছরে অনেকবার ইনজুরিতে পড়েছেন তাসকিন। দেশের জার্সিতে তিনি সবশেষ খেলেছেন ২০১৮ সালের মার্চে।
এ দূযোগে নিজের রুটিন নিয়ে তাসকিন বললেন, আমি এখন সপ্তাহে ৫ দিন ফিটনেস নিয়ে কাজ করি। ১ দিন পর ১ দিন বিরতি। জিম, বোলিং ড্রিল, রানিং-সব ভাগ করে নিয়েছি।
বাঙালির প্রধান খাদ্য ভাত। অথচ তা থেকে অনেক দূরে তাসকিন। তিনি বলেন, খাদ্যাভাসে বেশ পরিবর্তন এনেছি। সবকিছু রুটিন করে নিয়েছি। আমি এখন আর ভাত খাই না। স্বাস্থ্যকর খাবার খাই। মাঝে মধ্যে একটু ব্রাউন রাইস খাই।
করোনা মহামারিতে ঘরে বসে ফিটনেসের জন্য খেলোয়াড়দের রুটিন করে দিয়েছিল বিসিবি। সেটার সঙ্গে নিজস্ব ট্রেনারের পরামর্শও অনুসরণ করছেন তাসকিন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পেস বোলিং কোচ মাহবুব জাকির পরামর্শে বোলিং ড্রিল করছেন তিনি। তার মাধ্যমেই বোলিং অ্যাকশনের ত্রুটি কাটিয়ে উঠেছিলেন দেশসেরা স্পিডস্টার।
রাজধানীর মোহাম্মদপুরের অদূরে বসিলায় ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটির মাঠে রানিং করছেন তাসকিন। নিজেকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ফিট বোধ করেন তিনি। দ্রুতগতির এ পেসার বলেন, এখন স্কিলের সুযোগ সেভাবে নেই। করোনার কারণে এ ট্রেনিং নেই। এর বাইরে আমার কাজটা আমি করছি। নিজেও ভালো বোধ করছি। আগের চেয়ে অনেক ভালো ফিট লাগে। আমি যখন সেরা রিদমে ছিলাম, তখন যেমন ছিলাম, সেই অবস্থায় যেতে চাই।
তাসকিন বলেন, অনেক ওজন কমেছে। ৮১ থেকে ৭৫ কেজিতে নেমে এসেছে এখন। আমার টার্গেট ওজন কমলেও আমি যেন দুর্বল না হই।
সামনে ইনজুরিমুক্ত থেকে টানা খেলতে চান তাসকিন। ডানহাতি এ ফাস্ট বোলার বলেন, বারবার ইনজুরড হতে ভালো লাগে না। যখনই রিদমে আসি, তখনই চোট পাই। অবশ্যই এটি কারো হাতে নেই। দুর্ভাগ্যক্রমে ইনজুরি হতেই পারে। যেকারো ক্ষেত্রে এটা হতে পারে। সেরা অবস্থানে থেকে আমি মাঠে ফিরতে চাই।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















