ভারতকে হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নিল নিউজিল্যান্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৩ ১১ ফেব্রুয়ারি ২০২০
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সেই প্রতিশোধ নিলেন কিউইরা। মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচে ৫ উইকেটের জয়ে ভারতকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়াকে ধবলধোলাই করে ৩-০ ব্যবধানে সিরিজও জিতলেন তারা।
এর আগে প্রথম দুই ওয়ানডে যথাক্রমে ৪ উইকেটে এবং ২২ রানে জেতে নিউজিল্যান্ড। গেল ৩০ বছরের মধ্যে ওডিআই ক্রিকেটে এ প্রথম দ্বিপক্ষীয় কোনও সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত।
মাউন্ট মঙ্গানুইতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে নিউজিল্যান্ড। ব্যাট হাতে নেমে ভারতকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার পৃথ্বী শ ও মায়াঙ্ক আগারওয়াল। দলীয় ৮ রানে বিচ্ছিন্ন হন তারা। আগারওয়ালকে বোল্ড করেন আগের ম্যাচের হিরো পেসার কাইল জেমিসন।
অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বড় জুটির চেষ্টা করেন পৃথ্বী। কিন্তু কোহলিকে বড় ইনিংস খেলতে দেননি পেসার হামিশ বেনেট। ১ ছক্কায় ৯ রানে থামেন তিনি। সিরিজে কোহলির রান ৭৫। গেল ৫ বছরে তিন ম্যাচ সিরিজে এটিই সবচেয়ে কম রান ভারতীয় অধিনায়কের।
তবে অন্যপ্রান্ত দিয়ে রানের চাকা সচল রাখেন পৃথ্বী। মারমুখী মেজাজেই ছিলেন তিনি। বড় ইনিংস খেলার আভাস দিয়েও ব্যক্তিগত ৪০ রানে রান আউট হন পৃথ্বী। তার ৪২ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা ছিল।
৬২ রানের মধ্যে উপরের সারির ৩ ব্যাটসম্যান হারিয়ে বিপদে পড়ে ভারত। এ অবস্থায় দলকে বিপদমুক্ত করেন শ্রেয়াস আইয়ার ও উইকেটরক্ষক লোকেশ রাহুল। ১১০ বলে ১০০ রানের জুটি গড়েন তারা। প্রথম দুই ম্যাচে একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেন আইয়ার। এ ম্যাচেও নিজের ফর্ম অব্যাহত রাখেন তিনি। অষ্টম হাফসেঞ্চুরি তুলে ৬৩ বলে ৬২ রানে আউট হন আইয়ার। ৯ চারে নিজের দায়িত্বশীল ইনিংসটি সাজান তিনি।
৩১তম ওভারে আইয়ার ফিরলেও মণীষ পান্ডিয়াকে নিয়ে দলের স্কোর সামনের দিকে টানতে থাকেন রাহুল। প্রথম ওয়ানডেতে অনবদ্য ৮৮ রান করা রাহুল এবার আর সেঞ্চুরি স্পর্শ করতে ভুল করেননি। ১০৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে উপমহাদেশের বাইরে উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরি করলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
তিন অংকে পা দিয়ে ১১২ রানে আউট হন রাহুল। বেনেটের দ্বিতীয় শিকার হওয়ার আগে ১১৩ বলে ৯ চার ও ২ ছক্কা মারেন তিনি। পান্ডিয়ার সঙ্গেও সেঞ্চুরির জুটি গড়েন রাহুল। ৯৭ বলে ১০৭ রান যোগ করেন তারা। ইনিংসের শেষদিকে রবীন্দ্র জাদেজার অপরাজিত ৮, শার্দুল ঠাকুরের ৭ ও নবদীপ সাইনির অপরাজিত ৮ রানে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৬ রানের সংগ্রহ পায় ভারত। নিউজিল্যান্ডের বেনেট ৬৪ রানে ৪ উইকেট নেন।
জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্যে কিউই ইনিংসের শুরুতেই উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও হেনরি নিকোলস। ৯৩ বলে ১০৬ রান দলকে উপহার দেন তারা। বিধ্বংসী রূপ দেখিয়েছেন গাপটিল। ছক্কা মেরে ২৯ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৩৭তম হাফসেঞ্চুরি পূর্ন করেন তিনি। দ্রুত হাফসেঞ্চুরির পর নিজের ইনিংসকে বড় করতে থাকা গাপটিলকে সরাসরি বোল্ড করে থামান ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহাল। ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৬ রান করেন গাপটিল।
তিনি বিদায় নিলেও আরেক ওপেনার নিকোলস দলের রানের চাকা ঘুরাচ্ছিলেন। দ্বিতীয় উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে ৫৩ এবং তৃতীয় উইকেটে রস টেইলরের সঙ্গে ২৭ রান যোগ করেন নিকোলস। সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা উইলিয়ামসন ২২ ও টেইলর ১২ রানে আউট হন। তবে ওয়ানডে ক্যারিয়ারে ১১তম হাফসেঞ্চুরি তুলে তিন অংকের পথেই ছিলেন নিকোলস। কিন্তু তাকে ব্যক্তিগত ৮০ রানে থামিয়ে ভারতকে খেলায় ফেরান পেসার ঠাকুর। ৯টি চারে ১০৩ বলে নিজের ইনিংসটি সাজান তিনি। ছয় নম্বরে নামা জেমস নিশামও ১৯ রানে আউট হলে জয় থেকে ৭৭ রান দূরে দাড়ায় নিউজিল্যান্ড। বল ছিল ৬৩টি।
এ অবস্থায় ভারতের বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। ২০ বলে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি তুলেন তিনি। তাতে ১৭ বল বাকী রেখে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত হয়। ষষ্ঠ উইকেটে ৪৬ বলে অবিচ্ছিন্ন ৮০ রান করেন গ্র্যান্ডহোম ও টম লাথাম। ৬ চার ও ৩ ছক্কায় ২৮ বলে অনবদ্য ৫৮ রান করেন গ্র্যান্ডহোম। ৩ চারে ৩৪ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন লাথাম। ভারতের চাহাল ৪৭ রানে ৩ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন নিউজিল্যান্ডের নিকোলস ও সিরিজসেরা হন টেইলর।
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু করবে ভারত ও নিউজিল্যান্ড। এর আগে ১৪ ফেব্রুয়ারি থেকে একটি তিনদিনের অনুশীলন ম্যাচ খেলতে নামবে তারা।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















