ভুটানকে হারিয়ে সাফ ফুটবলে বাংলাদেশের জয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৭ ২৩ আগস্ট ২০১৯
পশ্চিম বাংলার নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ভুটানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম দিন ভুটানকে ৩-২ গোলে হারিয়েছে শ্রীলঙ্কা। আজ হেরে যাওয়ায় ভুটানের বিদায় প্রায় নিশ্চিত হয়েই গেল। টুর্নামেন্টে খেলছে সাফের ৫টি দেশ বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। ভারতও প্রথম দিনে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নেপালকে।
প্রত্যাশিত জয় দিয়েই সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। আজ (শুক্রবার) ভারতের কল্যানীতে বাংলাদেশের কিশোররা ৫-২ গোলে হারিয়েছে ভুটানকে।
১৫ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেয় মিরাদ। ২ মিনিট পরেই অবশ্য ম্যাচে ফিরে এসেছে ভুটান। ফুবের গোলের আনন্দ অবশ্য মিনিট চারেকের বেশি স্থায়ী হয়নি। গোলমুখে জটলা থেকে গোল করে বাংলাদেশকে আবার এগিয়ে নেয় রহমান। ৩২ মিনিটে নাটক জমে ওঠে আবার। গোলরক্ষকে অমার্জনীয় এক ভুলে ম্যাচে ফিরে ভুটান। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে সরকারের পারফেক্ট নম্বর নাইনের মতো করা গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় দুই দলই সুযোগ সৃষ্টি করেও গোলের দেখা পাচ্ছিল না। বাংলাদেশেরই প্রাধান্য ছিল বেশি। যখন মনে হচ্ছিল ৩-২ স্কোরলাইন নিয়েই ম্যাচ শেষ হবে, তখন ব্যবধান বাড়িয়েছে মিরাদ। গোলটা মিরাদের হলেও পুরো কৃতিত্ব আরিফের। মাঠের বাঁ প্রান্তে তার পাসিংয়েই প্রথমে বল হারিয়েছিল ভুটান। সেটা এক পা ঘুরে আরিফের পায়ে আসতেই বাঁ পায়ের মায়াজালে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডি–বক্সে ঢুকে পড়ে। আলামিনের পা ঘুরে আসা বলে শুধু পা ছুঁয়েই বাকি কাজ সেরেছে মিরাদ। যোগ করা সময়ে ডি–বক্সের বাইরে পাওয়া ফ্রি–কিক থেকে দুর্দান্ত এক গোল করেছে বদলি নামা বাবু।
২৫ আগস্ট দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২৭ আগস্ট নেপাল এবং ২৯ আগস্ট স্বাগতিক ভারত। এই ভারতের সঙ্গেই বড় পরীক্ষাটা বাংলাদেশের। তার আগের তিনটি ম্যাচ জিতলে ফাইনালে ওঠার রাস্তায় থাকবে বাংলাদেশ।
বুধবার আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২-৩ ব্যবধানে হেরেছিল ভুটান। যে কারণে তাদের টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা বেশ ক্ষীণ হয়ে গেল।
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
















