মাইকে ফুঁ দিলেন কবিরাজ, বোতল উঁচিয়ে ধরলো লাখো মানুষ!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৯ ১০ নভেম্বর ২০১৯
তেল-পানির বোতল নিয়ে অপেক্ষা করছেন হাজার হাজার নারী-পুরুষ। তাদের সবার অপেক্ষা একজনের জন্য। তিনি মহা কবিরাজ। তার কাছ থেকে পানি পড়া, তেল পড়া নেবেন তারা। অনেক অপেক্ষার পর দেখা দিলেন সবুজ মিয়া নামের ওই কবিরাজ। তিনি পেশায় কাঠুরিয়া। এসেই মাইকে ফুঁ দিলেন। আর সবাই তেল-পানির বোতল উঁচিয়ে ধরলেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর পলাশ গ্রামের মাঠে এ দৃশ্য দেখা গেছে। সেখানে কাকডাকা ভোর থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ জড়ো হতে থাকেন।
শনিবার সকাল ৮টা বাজার আগেই ৫০ সহস্রাধিক দর্শনার্থীর উপস্থিতি দেখা যায। কানায় কানায় ভরে ওঠে ফসলের পতিত ওই বিশাল মাঠ। সবুজ মিয়া আসবেন বলে মাঠে মঞ্চও তৈরি করা হয়।
ওই কাঠুরিয়া কবিরাজের ঝাড়-ফুঁকের পানি খেলে এবং তেল মালিশ করলে সব রোগবালাই থেকে মুক্তি পাওয়া যাবে ও মনোবাসনা পূরণ হবে। হাজার হাজার নর-নারী এমন অন্ধ বিশ্বাস থেকেই হাজির হন।
ভক্তদের অনেক অপেক্ষার পর বেলা ১১টার দিকে সবুজ মিয়ার আগমন বার্তা জানিয়ে মাইকে ঘোষণা দেয়া হয়। সঙ্গে আসেন পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু এবং সুখিয়া ইউপি পরিষদ চেয়ারম্যান আবদুল হামিদ টিটু।
মঞ্চে উঠে কাঠুরিয়া কবিরাজ উপস্থিত লোকজনকে ধৈর্য্য ধরে শান্ত থাকার আহ্বান জানান। কিছুক্ষণ পর তিনি সমাগত নারী-পুরুষদের উদ্দেশে বক্তব্য রাখেন।
তিনি বলেন, আমি মাইকে ফুঁ দেব। আমার আওয়াজ যে পর্যন্ত যাবে সে পর্যন্ত তেল-পানির বোতল কাজ করবে।
বক্তব্য শেষ না হতেই কবিরাজ মাইকে ফুঁক দেন। আর চারপাশে অবস্থান নেয়া হাজারো মানুষ তেল-পানির বোতল উঁচিয়ে ধরেন। রোগবালাই মুসিবত দূর এবং মনোবাসনা পূরণের আনন্দ নিয়ে ধীরে ধীরে বাড়ি ফেরেন তারা।
পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, কিছু ভক্তের অনুরোধে এখানে কবিরাজ উপস্থিত হয়েছেন। পরিস্থিতি শান্ত রাখতে আমি এখানে এসেছি।
পাকুন্দিয়া থানা-পুলিশের ওসি মো. মফিজুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে দ্রুততম সময়ে এ আয়োজন শেষ করা হয়েছে।
এ ব্যাপারে দেশের সর্ববৃহৎ শোলাকিয়া ঈদগাহ ময়দানের সাবেক ইমাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের গবেষক মুফতি মাওলানা এ কে এম সাইফুল্লাহ জানান, এভাবে মাইকে ফুঁ দেয়া প্রতারণা ও শিরকের শামিল।
সবুজ মিয়া ভালুকা উপজেলার রাজ্য ইউপির পায়লাবের গ্রামের অধিবাসী। তিনি বনে কাঠ কেটে জীবিকা নির্বাহ করেন। সপ্তাহে চারদিন কাঠ কাটেন এবং তিনদিন কবিরাজি করেন। তার দাবি, এ কবিরাজি তার স্বপ্নপ্রাপ্ত।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















