মাত্র ২১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে বড় হার ভারতের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০০ ১৮ ডিসেম্বর ২০১৮
ছবি সংগৃহীত
গতকালকেই বোঝা গিয়েছিল পার্থ টেস্টে হারতে যাচ্ছে সফরকারী ভারত। যেখানে জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য ছিল ভারতের সামনে।কিন্তু কাল চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়া মাত্র ১১২ রানেই ৫ উইকেট তুলে নিয়েছিল ভারতের। কিন্তু আজ শেষ দিনে সামান্য লড়াইটাও করতে পারল না টিম ইন্ডিয়ায়া। মাত্র ২১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৪৬ রানের বড় হারই সঙ্গী হয়েছে তাদের।
গত মার্চে বল টেম্পারিং-কাণ্ডের পর এটিই অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয়। গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া তাদের সর্বশেষ টেস্ট জয়টি পেয়েছিল। যেখানে নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথের উপর টেম্পারিংইয়ের অভিযোগ প্রমানিত হয়েছিল।
২১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে মাত্র ১৪০ রানে গুটিয়ে গেছে ভারত। অফ স্পিনার নাথান লায়ন ৩৯ রানে ৩ উইকেট নিয়েছেন দ্বিতীয় ইনিংসে। দুই ইনিংস মিলে তিনি তুলে নিয়েছেন ভারতের ৮ উইকেট। তিনিই ১০ মাস আর সাত টেস্ট পর অস্ট্রেলিয়ার দুর্দান্ত এই জয় এনে দিলেন।
বল টেম্পারিং-কাণ্ডের পর অধিনায়কত্ব ও নিষেধাক্কা পেয়েছিলেন স্টিভ স্মিথ। আকস্মিকভাবেই অসি দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল টিম পেইনের হাতে। পার্থে তিনি পেলেন তাঁর প্রথম সাফল্য। সেটিও আবার পাঁচ টেস্ট পর। এটি কোচ জাস্টিন ল্যাঙ্গারের অধীনে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট জয়। মজার ব্যাপার হচ্ছে, ল্যাঙ্গার কোচ হিসেবে প্রথম সাফল্যটি পেলেন তাঁর নিজ জন্মশহর পার্থেই।
ভারতের ভরসা হয়ে ছিলেন আগের দিনের দুই তরুণ অপরাজিত ব্যাটসম্যান হনুমা বিহারি ও ঋষভ পান্ট। কিন্তু বিহারি তাঁর আগের দিনের সংগ্রহের সঙ্গে মাত্র ৪ রান যোগ করতে পারেছেন। এরপরেই ফেরেন মিচেল স্টার্কের দুর্দান্ত বলে। তিনি মিডউইকেটে ক্যাচ দেন মার্কাস হ্যারিসকে। স্টার্ক ৪৬ রানে ৩ উইকেট তুলে নিয়ে লায়নের পাশাপাশি অস্ট্রেলিয়ার পার্থ টেস্ট জয়ে দারুণ ভূমিকা পালন করেন।
বিহারির বিদায়ের পর মোটামুটি হারই নিশ্চিত ছিল ভারতীয় দল। পান্ট এ সময় একটু মেরে খেলার চেষ্টা করছিলেন। কিন্তু তিনিও ব্যক্তিগত ৩০ রানে লায়নের বলে ওই মিডউইকেটেই ক্যাচ দেনহ্যান্ডসকম্বকে। নিজের বাঁ দিকে ঝাঁপিয়ে ধরা হ্যান্ডসকম্বের এই ক্যাচটি ছিল দুর্দান্ত এবং দেখার মত। এই হ্যান্ডসকম্বই ভারতের প্রথম ইনিংসে স্লিপে দাঁড়িয়ে বিরাট কোহলির ক্যাচ নিয়েছিলেন।
পান্ট যখন বিদায় নেন, তখন জয়ের থেকে আরও ১৫০ রান দূরে ছিল টিম ভারত। কিন্তু এ সময় লড়াই তো দূরের কথা মাত্র ৪ রান করেই উমেশ যাদব, ইশান্ত শর্মা ও জাসপ্রীত বুমরাহ আউট হয়ে যান । যাদব অবশ্য ২৩ বল ক্রিজে টিকতে পেরেছেন। কিন্তু শেষ পর্যন্ত রিটার্ন ক্যাচ দেন মিচেল স্টার্ককে।
ইশান্ত মেরে খেলতে গিয়েই উইকেটের পেছনে প্যাট কামিন্সের বলে পেইনকে ক্যাচ দেন। কামিন্স ২৫ রানে নিয়েছেন ২ উইকেট। তিনি অবশ্য রানের খাতা খুলতে পারেননি। বুমরা কামিন্সের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে ফিরলে ১৪৬ রানের বড় হারই সঙ্গী হয় ভারতের।
আগামী ২৬ ডিসেম্বর ‘বক্সিং ডে’তে মেলবোর্নে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। অ্যাডিলেডে প্রথম টেস্টে জয় পাওয়া ভারত পার্থের ধাক্কা সামলে মেলবোর্নে কীভাবে ঘুরে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- FIFA World Cup Glory: A Century of Champions
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- Unforgettable Oddities from FIFA World Cup History
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
















