মাথায় ওড়না জড়িয়ে মসজিদে ব্রিটিশ রাজবধূ!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৮ ২৮ সেপ্টেম্বর ২০১৯
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ব্রিটিশ রাজবধূকে মাথায় ঘিয়া রঙের ওড়না পরা অবস্থায় দেখা যায়। আউয়াল মসজিদে ব্রিটিশ রাজবধূ মুসলিম শিশুর সঙ্গে আনন্দমুখর সময় পার করেন।
ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও রাজবধূ মেগান মার্কেল দক্ষিণ আফ্রিকার প্রাচীনতম মসজিদ পরিদর্শন করেছেন। গত ২৪ সেপ্টেম্বর তাঁরা দেশটির রাজধানী কেপটাউনে অবস্থিত এই মসজিদ পরিদর্শন করেন। প্রিন্স হ্যারি ও প্রিন্সেস মেগান বর্তমানে ১০ দিনের এক সফরে আফ্রিকায় রয়েছেন।
কেপটাউনের বো-কাপে অবস্থিত আউয়াল মসজিদ নির্মিত হয় আজ থেকে ২২৫ বছর আগে (১৭৯৪ খ্রি.)—ব্রিটিশ ঔপনিবেশিক আমলে। মসজিদ পরিদর্শনে গেলে স্থানীয় মুসলিম নেতারা তাঁদের স্বাগত জানান। তাঁরাও একাধিক মুসলিম নেতা ও মুসল্লিদের সঙ্গে কথা বলেন। এ সময় মসজিদের ইমাম শায়খ ইসমাইল ও কমিউনিটি নেতা মুহাম্মদ গ্রনওয়াল্ড উপস্থিত ছিলেন।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ব্রিটিশ রাজবধূকে এ সময় মাথায় ঘিয়া রঙের ওড়না পরা অবস্থায় দেখা যায়। রাজকীয় দায়িত্ব পালনের সময় এই প্রথম তিনি মাথায় ওড়না পরিধান করলেন। অবশ্য ১৯৯১ সালে পাকিস্তানের লাহোরে অবস্থিত বাদশাহি মসজিদ পরিদর্শনের সময় প্রিন্স হ্যারির মা প্রিন্সেস ডায়নাও মাথায় ওড়না পরিধান করেন। আউয়াল মসজিদে ব্রিটিশ রাজবধূ মুসলিম শিশুর সঙ্গে আনন্দমুখর সময় পার করেন।
রাজপরিবারের সদস্যরা আউয়াল মসজিদে সংরক্ষিত দক্ষিণ আফ্রিকার প্রথম হাতে লেখা কোরআনও পরিদর্শন করেন। স্থানীয়দের বর্ণনা মতে কোরআনটি অনুলিখন করেন আউয়াল মসজিদের প্রথম ইমাম তাউন গুরু। তিনি তাঁর স্মৃতি থেকেই কোরআনের কপিটি অনুলিখন করেন। তাউন গুরুকে রবিন আইসল্যান্ড থেকে বন্দি করে দক্ষিণ আফ্রিকায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, খ্রিস্টীয় সতের শতকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় মুসলিম বন্দিদের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় ইসলামের আগমন ঘটে। তবে বন্দিকৃত দাসদের তখন ইসলাম পালনের অনুমতি ছিল না। বর্তমানে দক্ষিণ আফ্রিকার প্রায় দুই ভাগ মানুষ মুসলিম। যাদের সংখ্যা প্রায় ছয় লাখ। সূত্র : বিবিসি ও পিপল ডটকম
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

