মোসাদ্দেক তাইজুলের ব্যাটে ফলোঅন এড়ালো বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৫ ৬ সেপ্টেম্বর ২০১৯
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনশেষে বেশ চাপে আছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে প্রথম ইনিংস খেলতে নেমে আফগানিস্তানের স্পিনারদের তোপের মুখে পড়েছে টাইগাররা। তবে দিন শেষে এসে মোসদ্দেক হোসেন ও তাইজুল ইসলামের দৃঢ়তায় কিছুটা হলেও স্বস্তি নিয়ে দিনশেষ করেছে বাংলাদেশ।
৮৮ রানেই ৫ উইকেট হারানো টাইগাররা দিনশেষ করেছে ৮ উইকেটে ১৯৪ রান করে ।বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন ৪৪ ও তাইজুল ইসলাম ১৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন।
ম্যাচ শুরুর আগেই চারদিকে গুঞ্জন ছিল স্পিন যুদ্ধ হবে চট্টগ্রামে। দুই দলের শক্তির জায়গায়ই স্পিন হওয়ায় স্পিনারদের নিয়ে আলোচনার কমতি ছিল না। তবে বাংলাদেশের স্পিনারদের সামলে ৩৪২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল আফগানিস্তান।
লাঞ্চ বিরতির সামান্য আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দল রানের খাতা খোলার আগেই সাদমান ইসলামের উইকেট হারিয়ে ফেলে। ইয়ামিন আহমাদ জাইয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান।
এরপর সৌম্য সরকার এবং লিটন দাস স্বভাববিরুদ্ধ ব্যাটিং করে চরম ধৈর্যের পরীক্ষা দিয়ে ১৯ ওভার টিকে থেকে ৩৮ রানের জুটি গড়েন। তবে মোহাম্মদ নবীর ওভারে ৬৬ বলে ১৭ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে সৌম্য বিদায় নিলে এই জুটি ভাঙে। তারপরই রশিদ খানের বলে ৫৭ বলে ২৮ রান করা লিটন দাস বোল্ড হলে চাপে পড়ে টাইগাররা।
এরপর হতাশ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। পরে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি সাকিব। তারপর ব্যাটিংয়ে এসে শূন্য রানে সাজঘরে ফিরেছেন দলের আরেক ভরসা মুশফিকুর রহিমও।
রশিদ খানের ওই ওভারের শেষ বলে মুশফিকের ব্যাট থেকে বুট হয়ে বল চলে যায় আফগান ফিল্ডার ইবরাহিম জাদরানের হাতে । আর এর সঙ্গেই চা বিরতি ঘোষণা করা হয়। মাত্র ৮৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দল।
তবে শেষ পর্যন্ত ঘটতে দেননি মোসাদ্দেক ও তাইজুল। দু’জনের ৪৮ রানের জুটিতে ৮ উইকেটে ১৯৪ রানে দিনশেষ করেছে টাইগাররা। আফগানিস্তানের পক্ষে ৪ উইকেট পেয়েছেন অধিনায়ক রশিদ খান ও দুই উইকেট পেয়েছেন মোহাম্মদ নবী বাকি এক উইকেট গেছে ইয়ামিন আহমাদ জাইয়ের ঝুলিতে।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















