ঢাকা, ২৮ সেপ্টেম্বর সোমবার, ২০২৬ || ১২ আশ্বিন ১৪৩৩
good-food
১১১৪

যুক্তরাষ্ট্রে প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ হয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:১২ ৬ নভেম্বর ২০১৯  

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ইতিহাস কথা বলে। মানুষকে ভাবায়, তাড়িত করে। মনুষ্যজাতির জন্য ভালো-মন্দ, মানবসভ্যতার জন্য অভিশাপ-আশীর্বাদ সব ঘটনাই ইতিহাসে স্থান পায়। স্বভাবতই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতায়’। একনজরে দেখে নিন ৬ নভেম্বর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৯৭৫ - আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি, দেশটির ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

১৭৬৩ - নবাব মীর কাশিমের কাছ থেকে ব্রিটিশরা পাটনা ছিনিয়ে নেয়।

১৮১৩ - মেক্সিকোর স্বাধীনতা ঘোষিত হয়।

১৮৮৪ - ডমিনিকান রিপাবলিক সংবিধান প্রতিষ্ঠিত হয়।

১৮৬০ - আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯১৭ - লেলিনের নেতৃত্বে রাশিয়ার সশস্ত্র সংগ্রাম শুরু হয়।

১৯৫২ - প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ হয়।

১৯৬২ - দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে বহিস্কার করা হয়।

১৯৭৫ - খালেদ মোশাররফের অভ্যুত্থান ব্যর্থ হয় এবং সঙ্গীদের সিপাহীদের গুলিতে নিহত হন।

১৯৮৫ - আলী হাসান মুইনি তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৮ - চীনের জুনান প্রদেশে ভূমিকম্পে প্রায় ১ হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৯০ - পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফ শপথ গ্রহণ করেন।

১৯৯১ - ফিলিপাইনে টাইফনে ৭ সহস্রাধিক লোকের মত্যু।

১৯৯৬ - বিল ক্লিনটন পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

জন্ম :

১৪৯৪ - প্রথম সুলাইমান, তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের দশম এবং সবচেয়ে দীর্ঘকালব্যাপী শাসনরত সুলতান।

১৮১৪ - অ্যাডলফে সাক্স, তিনি ছিলেন বেলজিয়ান বংশোদ্ভূত ফরাসি যন্ত্র ডিজাইনার ও স্যাক্সোফোন উদ্ভাবক।

১৮৪১ - আরমান্ড ফালিয়েরেস, তিনি ছিলেন ফরাসি রাজনীতিবিদ ও নবম প্রেসিডেন্ট।

১৮৫১ - চার্লস ডও, তিনি ছিলেন আমেরিকান সাংবাদিক ও অর্থনীতিবিদ।

১৯২১ - জেমস জোনস, তিনি ছিলেন আমেরিকান সৈনিক, সাংবাদিক ও লেখক।

১৯২৫ - মাইকেল বউকুয়েট, তিনি ফরাসি অভিনেতা।

১৯৩২ - ফ্রাঁসোয়া অ্যাংলার্ট, তিনি নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান পদার্থবিদ ও শিক্ষাবিদ।

১৯৪৭ - ক্যারোলিন সেয়মউর, তিনি ইংরেজ অভিনেত্রী।

১৯৫৫ - মারিয়া শ্রিভার, তিনি আমেরিকান সাংবাদিক ও লেখক।

১৯৭২ - থান্ডি নিউটন, তিনি ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।

১৯৮৭ - আনা ইভানোভিচ, তিনি সার্বিয়ান টেনিস খেলোয়াড়।

১৯৮৮ - এমা স্টোন, মার্কিন জনপ্রিয় অভিনেত্রী।

১৯৯০ - আন্দ্রে হোর্স্ট শুর্লে, তিনি জার্মান ফুটবলার।

১৯৪৪ - অভিনেতা আলী যাকের।

১৯৭৬ - অভিনেতা ইরেশ যাকের।

মৃত্যু :

৬৪৪ - উমর ইবনুল খাত্তাব, খলিফা (জ. ৫৭৯)।

১৪৯২ - আন্টইনে বুস্নইস, তিনি ছিলেন ফরাসি সুরকার ও কবি।

১৯৪১ - মরিস লি ব্লাঞ্চ, তিনি ছিলেন ফরাসি লেখক।

১৯৬৪ - হান্স ভন ইউলার-ছেলপিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সুইস প্রাণ রসায়নী ও একাডেমিক।

১৯৮৫ - সঞ্জীব কুমার, একজন ভারতীয় অভিনেতা যিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করতেন।

১৯৯১ - জিন টিয়েরনেয়, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

২০০৭ - হিলডা ব্রাইড, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী।

দিবস :

ডমিনিকান রিপাবলিক : সংবিধান দিবস (১৮৮৪)

তাজিকিস্তান : সংবিধান দিবস (১৯৯৪)

তাতারস্তান : সংবিধান দিবস (১৯৯২)

ইতিহাসের পাতায় বিভাগের পাঠকপ্রিয় খবর