করোনাভাইরাস
রক্ষা পেতে নামাজ পড়তে বললেন মিরাজ-মোস্তাফিজ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫২ ১৯ মার্চ ২০২০
মারণঘাতী করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের প্রায় সব ক্রীড়া ইভেন্ট স্থগিত হয়ে গেছে। ব্যতিক্রম নয় বাংলাদেশও। বন্ধ হয়ে গেছে দেশের ক্রীড়া আসরও। এতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনা। চীন, ইতালি, স্পেন, ফ্রান্সসহ বিশ্বের এক-তৃতীয়াংশ দেশের সীমানা পেরিয়ে তা আছড়ে পড়েছে বাংলাদেশেও। স্বভাবতই আতঙ্কিত দেশের মানুষ।
প্রাণঘাতী এ ভাইরাসের কারণে সর্তকভাবে চলছেন ক্রিকেটাররা। সেই সঙ্গে দেশের মানুষদের সচেতন হওয়ার বার্তা দিয়েছেন মিরাজ-মোস্তাফিজ। এ মহাবিপদ থেকে রক্ষা পেতে সর্বশক্তিমান আল্লাহতাআলার কাছে প্রার্থনা করেছেন তারা।
করোনা আগ্রাসনে স্থবির হয়ে পড়েছে জনজীবন। স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে দুর্যোগ। সবার মাঝে বিরাজ করছে আতঙ্ক আর ভয়। বুধবার মিরপুর স্টেডিয়ামে প্রবেশে সর্বোচ্চ সর্তকতা দৃষ্টি কাড়ে।
অন্য যেকোনো দিনের চেয়ে এদিন মিরপুর স্টেডিয়ামে দেখা যায় ভিন্ন চিত্র। সাংবাদিক, ক্রিকেটার, বোর্ড কর্তাদের পদাচরণায় মুখরিত থাকা বিসিবিতে ভর করে রাজ্যের নীরবতা। ক্রীড়া বিশ্বে করোনার হিংস্র থাবা এতটা পড়বে ভাবতে পারেননি ক্রিকেটাররা। রীতিমতো বিস্মিত, আশ্চর্য তারা।
মিরাজ বলেন, এতদিন টুকটাক কাজে বাসার বাইরে গিয়েছি। মাঠে গিয়েছি। তবে মাস্ক ব্যবহার করেছি। করোনার জন্য আর বাইরে বের হবো না। গৃহবন্দি বলতে পারেন।িএ ভাইরাস নিয়ে আমি আতঙ্কিত নই। সত্যি বলতে কি, সেরকম ভয় কাজ করছে না।
তিনি বলেন, আমার স্ত্রীর সঙ্গে করোনা নিয়ে কথা হয়। সবাই দোয়া করছি। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। সবাই নিরাপদ থাকেন। নিয়মিত হাত ধুতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যেন তিনি আমাদের সবাইকে এরকম মহামারীর হাত থেকে হেফাজত করেন।
মোস্তাফিজ বলেন, আমি ঢাকাতে আছি। এমনিতে মাঠে যাচ্ছি। তবে কাজ ছাড়া বাসা থেকে বের হই না। যারা বের হচ্ছেন, তাদের হয়তো সমস্যা হচ্ছে। আমি মনে করি, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়াটাই ভালো। কম বের হই। তাই আমার হয়তো সেভাবে সমস্যা হচ্ছে না। যারা কমবেশি ঘুরতে যেত, করোনাভাইরাসের কারণে তারাও দেখছি এখন ঘরে। সেভাবে বাসা থেকে বের হচ্ছে না কেউ।
কাটার মাস্টার বলেন, আতঙ্কিত বলতে শুধু আমি না, সবাই! একজনের হলে আরো অনেকের হওয়ার সম্ভাবনা থাকে। কীভাবে নিজেকে নিরাপদ রাখা যায়, সবার সেই চেষ্টা করতে হবে। যে নিয়মগুলো বলা হচ্ছে, সেগুলো মেনে চলা উচিত। আমি বলব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটা খুব জরুরি।
তিনি বলেন, করোনা নিয়ে বউয়ের সঙ্গে কথা হচ্ছে নিয়মিত। সে অনেক সাহসী। ভার্সিটি বন্ধ, বাসায় আছে। বাইরে যেতে দিচ্ছি না। মঙ্গলবার ঘুরতে যেতে চেয়েছিল। কিন্তু বের হইনি।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















