রাজশাহীকে ৭৬ রানে হারাল সিলেট
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৮ ২৫ জানুয়ারি ২০১৯
অবশেষে জয়ের মুখ দেখল সিলেট সিক্সার্স। বিপিএল চট্টগাম পর্বের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচে জয়ের জন্য ১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০৪ রানে গুটিয়ে যায় রাজশাহী।
কিংসদের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন ফজলে মাহমুদ। ৪১ বল মোবেলায় ৬ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে হাফসেঞ্চুরি করে মোহাম্মদ নওয়াজের বলে অলক কাপালির হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।
এ ম্যাচে ব্যর্থ হয়েছেন দুই ওপেনার লরি ইভান্স ও মমিনুল হক। টুর্নামেন্টে এবারের আসরে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিয়ান ইভান্স ১ রান করে ফেরেন। মাহমুদ আউট হওয়ার পর রায়ান টেন ডেসকাট (১২) ও জাকির হাসান (১৬) ছাড়া আর কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।
শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় মিরাজ বাহিনী। ব্যাট হাতে অপরাজিত ২৩ রান এবং বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন সিলেটের সোহেল তানভির। দলের আরেক পাকিস্তানি নওয়াজ ৩টি এবং অলক কাপালি নেন ২ উইকেট। সমান ৯টি করে ম্যাচ খেলে সিলেট ৩টি ও রাজশাহী ৪টিতে জয়ী হয়েছে।
এর আগে টসের বিপরীতে আগে ব্যাটিং করতে নেমে মারমুখি ছিলেন সিলেটের দুই ওপেনার লিটন দাস ও সাব্বির রহমান। তবে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ২০ এবং ব্যক্তিগত ৩ রানে আরাফাত সানির শিকার হন সাব্বির। কিছুক্ষণ পর দলীয় ২৮ রানে ফিরে যান অপর ওপেনার লিটন। মোস্তাফিজুর রহমানের শিকার হওযার আগে ৩ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ১৩ বলে ২৪ রান করেন লিটন।
তবে দলের রানের চাকা সচল রাখেন জেসন রয়। ২৮ বল মোকাবেলায় ৪ বাউন্ডারি ও ২ ওভার বাউন্ডারিতে ৪২ রান করে সেক্কুগে প্রসন্নর শিকার হন তিনি। এরপরও রানের চাকা সচল রাখেন আফিফ হোসেন ও নিকোলাস পুরান। ১৮ বলে ১৯ রান করা পুরান কামরুল ইসলাম রাব্বির শিকার হলে ১১৯ রানে চতুর্থ উইকেট হারায় সিলেট। পুরানের পর স্টাম্পিংয়ের শিকার হন ২৮ রান করা আফিফ হোসেন।
৭ বলে ১১ রান করা মোহাম্মদ নওয়াজ মোস্তাফিজের দ্বিতীয় শিকার হলে ১২৩ রানে পঞ্চম উইকেট হারায় সিলেট। এরপর অধিনায়ক অলোক কাপালি ও সোহেল তানভির দেখে-শুনে রান বাড়াতে নজর দেন। এ জুটি শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ১৮০ রানের বড় সংগ্রহ এনে দেন। তানভির ১০ বলে ২৩ এবং অলোক ১৪ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। মোস্তাফিজ নেন ২ উইকেট।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















