২০১১-১৫ তে হেরেছে ইংল্যাণ্ড
লাকি ভেন্যুতে আরেকটি উৎসবের অপেক্ষা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৩২ ৮ জুন ২০১৯
লাকি ভেন্যু কার্ডিফের সোফিয়া গার্ডেন্স। বাংলাদেশ-ইংল্যাণ্ড ম্যাচ শুরু আজ শনিবার বেলা সাড়ে তিনটায়। লড়াইটা বেশ গুরুত্ব পাচ্ছে দুই দলের অধিনায়কের কাছেও। ইতিহাস হাতছানি দিচ্ছে টাইগারদের। কার্ডিফে আরেকটি উৎসবের অপেক্ষায় টিম বাংলাদেশ। অপেক্ষায়, কোটি দর্শক-ভক্ত।
ওভালে শেষ ম্যাচের আগে বৃষ্টিতে পন্ড হয়েছিল টাইগারদের অনুশীলন। কার্ডিফেও পিছু ছাড়েনি বৃষ্টি। পন্ড মাশরাফিদের মাঠের প্রাকটিস। ঠিকঠাক অনুশীলন করতে না পারার আক্ষেপ ক্যাপ্টেন মাশরাফীরও। ইনডোরের নেটেই মুশফিক, মিথুনরা।
এবারের আসরের হট ফেবারিট ইংল্যাণ্ড। ভালো করেই ওদের শক্তি জানা আছে বাংলাদেশের। তবে ছাড় দেবে না বলে রেখেছেন টাইগার অধিনায়ক।
ওয়েলসের উইকেটে বাড়তি সুবিধে পেতে পারেন পেইসাররা। সেক্ষেত্রে এ ম্যাচে খেলতে পারেন রুবেল।
২০১১ আর ১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেছে ইংলিশরা। কিন্তু গেল বিশ্বকাপের পর থেকেইতো আমুল বদলেছে ওরা। এখন আর ব্যাকরনের ধার ধারে না। অ্যাটাকি ক্রিকেটে ঘায়েল করে প্রতিপক্ষকে। তবে প্রতীপক্ষ যখন বাংলাদেশ তখনই দারুন সাবধানী হোস্টরা।
ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান বলেন, ’বাংলাদেশের বিপক্ষে ডিফিকাল্ড ম্যাচ হবে। ওরা অনেক ভাল ক্রিকেট খেলে। আর ওদের সিনিয়ররা অনেক ম্যাচ খেলছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভাল ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ডকেও অনেক চাপে রেখেছে। আমাদের জন্যও কিছুই সহজ হবে না। তাদের ব্যাটিং সাইড অনেক ভাল। ভাল স্পিনার এবং পেইসারও আছে।’
ইংল্যান্ডকে তাদের মাটিতে বাংলাদেশ হারিয়েছে একবারই - ২০১০ সালের ন্যাটওয়েস্ট সিরিজে।
এদিকে,কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টুর্নামেন্টের ১২তম ম্যাচের প্রকৃতি নিয়ে চিন্তায় বাংলাদেশ ও ইংল্যান্ড। কার্ডিফে শুক্রবার সকাল ৮টা থেকেই বৃষ্টি অবিরামভাবেই চলছে। তবে বিকেলে থেমে গেলে, আবারও বৃষ্টির হবে বলে জানা গেছে।
দুর্দান্তভাবে এবারের বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। শক্তিোলী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে দেয় টাইগাররা।
দুর্দান্ত জয় নিয়ে ওভালেই নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। কিন্তু ভালো খেলেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি টাইগারদের। ২ উইকেটে হারের স্বাদ নিতে হয় মাশরাফির দল।
তাই একটি জয় ও হার নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশের। ইংলিশদের বিপক্ষে ওয়ানডেতে সাফল্য খুবই কম। ২০ ম্যাচে মুখোমুখি হয়ে মাত্র ৪টিতে জয় পেয়েছে তারা। তবে এই কার্ডিফে বাংলাদেশের অবিস্মরনীয় জয় আছে দু’টি। ২০০৫ সালে ন্যাটওয়েস্ট ট্রফির দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়াকে চমকে দেয় বাংলাদেশ। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অসিদের ৫ উইকেটে হারায় টাইগাররা। অ্যাশ ১০০ রান করেন।
ঐ জয়ের পর ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্র্রফিতে গ্রুপ ‘এ’র ম্যাচে এই কার্ডিফেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। ম্যাচে সাকিব ১১৪ ও মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত ১০২ রান করেন। ঐ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলো বাংলাদেশ। তাই কার্ডিফের ঐ জয় কাল যে বাংলাদেশকে চাঙ্গা করবে এতে কোন সন্দেহ নেই।
২০০০ সালে প্রথম ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম ১২ ম্যাচেই ইংলিশদের কাছে হেরে যায় টাইগাররা। তবে পরের আট দেখায় চারবার জয় পায় বাংলাদেশ। ২০১৭ সালের ১ জুন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দেখায় ৮ উইকেটে হারে বাংলাদেশ।
বাংলাদেশের মত দুর্দান্ত জয় নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ড। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করে ইংলিশরা। কিন্তু পরের ম্যাচে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয় স্বাগতিকরা। ১৪ রানে ম্যাচ হারে ইংল্যান্ড। তাই বাংলাদেশের মত ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ইংলিশরা।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহি, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড দল : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জশ বাটলার, টম কারান, লিয়াম প্লাংকেট, লিয়াম ডসন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















