আল-আমিনের হ্যাটট্রিক
শ্রীলংকার জালে ৭ গোল বাংলাদেশ কিশোরদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৪ ২৫ আগস্ট ২০১৯
আল-আমিন রহমানের হ্যাটট্রিকে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে শ্রীলংকাকে বিধ্বস্ত করল বাংলাদেশের কিশোররা। নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ৭-১ গোলে হারিয়েছে তারা। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৫-২ গোলে হারায় বাংলাদেশ। টানা দুই জয়ে লাল-সবুজ দলের সংগ্রহ ৬ পয়েন্ট।
রোববার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩২ মিনিটে গোল পেয়ে যায় বাংলাদেশ। মধ্যমাঠ থেকে বল পেয়ে বাঁ-প্রান্ত দিয়ে শ্রীলংকার সীমানায় ঢুকে বাঁ-পায়ের শটে গোল করেন আল-আমিন।
১০ মিনিট পর দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন রাকিবুল ইসলাম। মাঝমাঠ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের তিনজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বাঁ-পায়ের কোনাকোণি শটে লংকার জালে বল জমা করেন তিনি।
প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার ১ মিনিট আগে বাংলাদেশকে আবারো গোলের আনন্দে ভাসান আল-আমিন। বাঁ-প্রান্ত দিয়ে সতীর্থের কাছ থেকে পাওয়া বল আয়ত্বে রেখে প্রতিপক্ষের সীমানায় ঢুকে বাঁ-পায়ের শটে গোলরক্ষককে বোকা বানান তিনি। ফলে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় লাল-সবুজ জার্সিধারীরা।
বিরতি থেকে ফিরতে না ফিরতে আবারো গোলের স্বাদ নেয় বাংলাদেশ। ৪৮ মিনিটে শ্রীলংকার সীমানার কাছাকাছি থেকে লম্বা থ্রো থেকে হেডে লক্ষ্যভেদ করে প্রতিপক্ষের জালে এক হালি গোল পূর্ণ করেন আল মিরাদ।
বাংলাদেশের চতুর্থ গোলের কিছুক্ষণ পরই প্রথম গোলের দেখা পায় শ্রীলংকা। ৫০ মিনিটে বাংলার কিশোরদের রক্ষণভাগের ভুলে শ্রীলংকাকে প্রথম গোলের স্বাদ দেন মিহরান। এ গোল হজমের পরও প্রতিপক্ষের উপর চাপ অব্যাহত রাখে বাংলাদেশ। ৫৮ মিনিটে পেনাল্টি পেয়ে যায়। সেটি থেকে ঠিকানায় বল পাঠান আল-আমিন। আর এ গোলের মাধ্যমেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তার হ্যাটট্রিকে ৫-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এতেই নিশ্চিত জয়ের পথ দেখে ফেলে তারা।
এরপরও গোলের জন্য মরিয়া ছিল দেশের যুবারা। ৬৭ মিনিটে সতীর্থের মাইনাস থেকে শ্রীলংকার পেনাল্টি স্পটের খুব কাছ থেকে গোল করেন গোলাম রাব্বি। এ গোলের রেশ না কাটতে আবারো নিশানাভেদ করেন আল-আমিন। ৭১ মিনিটে নিজের চতুর্থ ও শ্রীলংকার জালে শেষবারের মতো পেরেক ঠুকেন তিনি।
পরপর দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিতের খুব কাছে বাংলাদেশের কিশোররা। স্বাগতিক ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা ও বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশসহ পাঁচ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের শীর্ষ পয়েন্ট ধারী দুই দল ফাইনাল খেলবে। আগামী ২৭ আগস্ট নেপালের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
















