সাকিবের ব্যাটে আফগানদের হারালো বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪১ ২১ সেপ্টেম্বর ২০১৯
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ষষ্ঠ ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এটি ছিল ফাইনালের ড্রেস রিহার্সাল ম্যাচ। তাতে অধিনায়ক সাকিব আল হাসানের হাফসেঞ্চুরিতে আফগানদের দেয়া ১৩৯ রানের লক্ষ্য ৬ বল হাতে রেখে টপকে যায় স্বাগতিকরা।
এরই সঙ্গে ২০১৪ সালের পর টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে প্রথম হারালো বাংলাদেশ।দারুণ এ জয়ে ব্যাট হাতে মাত্র ৪৫ বলে ৭০ রানের ইনিংস খেলে সামনে থেকে নেতৃত্ব দেন সাকিব। আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব। খেলতে নেমে ৭৫ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার রাহমানউল্লাহ গুরবাজ এবং হজরতউল্লাহ জাজাই। তবে জাজাইকে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ বানিয়ে এ জুটি ভাঙতে সক্ষম হন অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।
৩৫ বলে ৪৭ রান করা জাজাই ফিরলে ভাঙন শুরু হয় আফগান শিবিরে। সাকিবদের দুর্দান্ত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। শেষ পর্যন্ত অলআউট না হলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান করে রশিদ খানের দল।
দলের পক্ষে উইকেটরক্ষক-ব্যাটসম্যান গুরবাজ ২৯ রানের ইনিংস খেলেন। এছাড়া ১৭ বলে ২৩ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটসম্যান শফিকউল্লাহ শফিক। বাংলাদেশের হয়ে মাত্র ৯ রান খরায় ২ উইকেট তুলে নেন তরুণ আফিফ। আর ১টি করে উইকেট পান মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, সাকিব আল হাসান ও মোস্তফিজুর রহমান।
১৩৯ রানের লক্ষ্যে খেলতে নামার পর দলীয় ১২ রানের মাথায় দুই ওপেনার লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে এরপর অধিনায়ক সাকিব এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন।
২৫ বলে ২৬ রান করে করিম জানাতের শিকার হয়ে মুশফিক ফিরলে এ জুটি ভাঙে। তার বিদায়ের পর ইনিংসের ১২.৪ ওভারে বৈদ্যুতিক ত্রুটির কারণে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্লাড লাইট বন্ধ থাকে কিছুক্ষণ।
এরপর খেলা শুরু হলে ১০৬ রানের মাথায় আরো ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবেেএ পরিস্থিতিতে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেন সাকিব। অপরাজিত ৭০ রানের মধ্য দিয়ে প্রথম অলরাউন্ডার হিসেবে ১৫০০ রান এবং ৯০ উইকেট নেয়ার কীর্তি গড়েন তিনি।
একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান হিসেবে নাম লেখান সাকিব। পাশাপাশি তামিম ইকবালকেও টপকে যান তিনি। অপর প্রান্তে ১২ বলে ১৯ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক। আফগানিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন নাভিন উল হক এবং রশিদ খান।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















