সুজন ভাই মরে যাবার উপক্রম ঘটেছিল : তামিম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৭ ১১ মে ২০২০
সুজন ভাই, আপনি বাংলাদেশের ক্রিকেটে নন্দিত, প্রশংসিত। আবার কিছু কিছু ক্ষেত্রে সমালোচিতও। অনেক সমালোচনা আপনাকে এখনও শুনতে হয়। আপনার কিছু কিছু গুণের কথা আমার খুব ভাল জানা। যা অনেকেই জানে না। যা জনসম্মুখে সেভাবে বলাও হয় না। তবে আমি এই ফেসবুক লাইভের প্লাটফর্মে আমি তা বলতে চাই।’
বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে বলছিলেন তামিম ইকবাল।
রোববার রাতে ফেসবুক লাইভে সুজনকে তামিম বলতে থাকেন, ‘আপনি সবসময় অনেক ক্রিকেটারকে টেইক কেয়ার করেন। তাদের খেয়াল রাখেন। আর একদম নবীনদের বেলায় অভিভাবক হিসেবে কাজ করেন। আমি জানি আপনি প্রতিবছর প্রিমিয়ার ক্রিকেট লিগে অন্তত ২০-২৫ জন ক্রিকেটারের পাশে থাকেন। তারা যেন ভাল দল পায়, সে কাজটি আন্তরিকতার সঙ্গে করে দেন। বিপিএলে নতুন ক্রিকেটারদের আপনি সুযোগ দেয়ার কাজটিও করেন গুরুত্ব সহকারে।’
তারপর কথা প্রসঙ্গে উঠে আসে ওল্ড ডিওএইচএসের হয়ে তামিম ইকবালের প্রথম প্রিমিয়ার লিগে অংশ নেবার ঘটনা। তামিম যখন ২০০৬ সালে ওল্ড ডিওএইচএসের হয়ে ঢাকার ক্লাব ক্রিকেট শুরু করেন, তখন দলের অধিনায়ক ছিলেন তার চাচা আকরাম খান। আর সুজন ছিলেন সহ অধিনায়ক।
তামিম অকপটে স্বীকার করেন, তার ওল্ড ডিওএইচএসে যোগ দেয়ার পেছনেও সুজনের অবদান ছিল প্রচুর।
তার ভাষায়, ‘ঐ বছর আমার খেলারই কথা না। ডিওএইচএস ছিল চ্যাম্পিয়ন টিম। আপনাদের সাপোর্ট না থাকলে আমি হয়তো সেবার ঐ দলে জায়গা পেতাম না।’
এইটুকু বলেই তামিম রসিকতার সুরে অন্য এক প্রসঙ্গ টেনে আনেন। হঠাৎ বলে বসেন, ‘আপনারা হয়ত জানেন না যে, সুজন ভাই মনে হয় আজ আর বেঁচে থাকতেন না! একটি দুর্ঘটনা ঘটেছিল। যাতে সুজন ভাই মারাও যেতে পারতেন। মরে যাবার উপক্রম ঘটেছিল।’
কী ছিল সেই ঘটনা? ঘটনাটি ভেঙে বললেন সুজন নিজেই, ‘সেটা ছিল নিউজিল্যান্ড সফরের কথা। আমি তখন সহকারী কোচ। প্র্যাকটিসে অন্যান্য কাজের মধ্যে ছিল তামিমকে বোলিং করা। কিউই ফাস্টবোলারদের দ্রুতগতির বোলিং খেলার প্রস্তুতি হিসেবে তামিম আমাকে বলল, সুজন ভাই আপনি আমাকে ২২ গজ না ১৮ গজ দূর থেকে বোলিং করেন। যাতে বল স্বাভাবিকের চেয়ে দ্রুত ব্যাটে আসে।’
‘আমিও বোলিং করছিলাম। হঠাৎ তামিমের একটি খানিক উঁচু করে খেলা স্ট্রেইট ড্রাইভ, বুলেটের গতিতে আমার শরীর ছুঁয়ে চলে গেল। সেই শটে মনে হয় বিদ্যুতের গতি ছিল। এত দ্রুত যে, আমি বোলিং শেষ করে ফলো থ্রু’তে মাটিতে পা রাখার আগেই বল আমার পিঠ ছুঁয়ে চলে গেল। আমি পিঠ ধরে দেখি লাল মোটা দাগ হয়ে গেছে। ভাবলাম মাথায় লাগলে আর রক্ষে ছিল না।’
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















