লজ্জা ঢাকতে বড় রদবদল!
সৌম্য বাদ, ফিরলেন শফিউল-রুবেল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১৫ ১৬ সেপ্টেম্বর ২০১৯
পুরনো ছবি
বাদ পড়লেন সৌম্য সরকার। নেই মেহেদী হাসান, ইয়াসিন মিশু ও আবু হায়দার রনি-ও। সবমিলিয়ে বড় ধরনের রদবদলই এলো বাংলাদেশ দলে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য নতুন দল ঘোষণা করলো বিসিবি।
বুধবার চট্টগ্রামে বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচটি খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।
সোমবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ জনের দল ঘোষণা করে বিসিবি । এর মধ্যে বড় চমক সৌম্যর বাদ পড়া। বিশ্বকাপ থেকে রানের মধ্যে নেই বামহাতি এ ওপেনার। টেস্ট ও ওয়ানডেতে অনিয়মিত হলেও টি-টোয়েন্টি দলে মোটামুটি নিয়মিতই ছিলেন সৌম্য। এবার কুড়ি ওভারের ক্রিকেট থেকেও বাদ পড়লেন।
আগের ১৪ সদস্যের দল থেকে চার ক্রিকেটারের বদলে শেষ দুটি ম্যাচে নতুন করে সুযোগ পেয়েছেন ৫ জন। তাতে দলটি দাঁড়িয়েছে ১৫ জনের। দলে ফিরেছেন শফিউল ইসলাম, রুবেল হোসেন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।
পাঁচজন নতুন আসা ক্রিকেটারদের মধ্যে রুবেল হোসেন ও শফিউল ইসলাম জাতীয় দলে আসা - যাওয়ার মধ্যেই আছেন। রুবেল সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে। এরপর দেশের মাটিতে আর সুযোগ হয়নি। আর শফিউল সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে। প্রায় দুই বছরেরও বেশি সময় পরে তিনি টি-টোয়েন্টি দলে ফিরলেন।
এছাড়া নাঈম শেখ, আমিনুল ইসলাম ও নাজমুল হোসেনের এখনো টি-টোয়েন্টি অভিষেক হয়নি। নাজমুল হোসেন শান্ত টেস্ট আর ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি এখনও খেলা হয়নি তার। তাকে পরবর্তী ম্যাচে ওপেনিংয়ে দেখা গেলেও অবাক হওয়ার কিছু নেই। যদিও বিকল্প ওপেনার হিসেবে আরও একজন আছেন - নাঈম শেখ। ২০ বছর বয়সী এই ডানহাতি ওপেনার গত বছর দুয়েক ধরে নজর কাড়ছেন ঘরোয়া লিগে। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লব সর্বশেষ অনূর্ধ্ব ১৯ দলে খেলেছেন। মূলত ব্যাটিং অলরাউন্ডার, তবে এইচপি দলের হয়ে লেগ স্পিনটাও করেন।
টেস্টের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও ঘরের মাঠে আফগানদের কাছে হেরেছে বাংলাদেশ। সেই লজ্জা থেকে বেরিয়ে আসতে দলে পরিবর্তন আনা হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।
বাংলাদেশ স্কোয়াড :
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাইফ উদ্দিন, নাঈম শেখ, আমিনুল বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















