হোয়াইটওয়াশের লজ্জায় বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৩ ৩১ জুলাই ২০১৯
কোনোমতেই হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারলো না বাংলাদেশ। তৃতীয় এবং শেষ ম্যাচেও শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলো তামিম ইকবালের দল। কলম্বোর আর প্রোমাদাসা স্টেডিয়ামে ১২২ রানে হারলো টাইগাররা।
স্বাগতিক শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ২৯৫ রানের বিশাল চ্যালেঞ্জ টপকাতে নেমে স্বাগতিক বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি কোনো বাংলাদেশি ব্যাটসম্যান। যার ফলশ্রুতিতে ৩৬ ওভারে ১৭২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
শেষ দিকে তাইজুল ইসলাম ব্যাটিং শেখালেন জেনুইন ব্যাটসম্যানদের। তার স্বল্পস্থায়ী ঝড়ের ওপর ভর করে বাংলাদেশের স্কোর দেড়শ’ পার হয়। শেষ পর্যন্ত থামে ১৭২ রানে। তাইজুল ইসলাম অপরাজিত থাকেন ২৭ বলে ৩৯ রান করে। ৫টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি।
তাইজুলের আগে সৌম্য সরকার ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি লঙ্কান বোলারদের সামনে। ৮৬ বল খেলে সর্বোচ্চ ৬৯ রান করেন সৌম্য। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। লঙ্কান বোলারদের মধ্যে দাসুন সানাকা সর্বোচ্চ ৩টি, কাসুন রাজিথা এবং লাহিরু কুমারা নেন ২টি করে উইকেট।
আগের দুই ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা সংগ্রহ করেছিল ৩১৪ রান। জবাবে বাংলাদেশ অলআউট হয়েছিল ২২৩ রানে। দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছিল ২৩৮ রান। জবাবে ৩২ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতে গিয়েছিল লঙ্কানরা। এই ম্যাচে ২৯৫ রান লক্ষ্য নির্ধারিত হওয়ার পরই বোঝা হয়ে গিয়েছিল, কপালে কি লিখন আছে টাইগারদের।
হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর জন্য লক্ষ্য ছিল ২৯৫ রান। এ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মহা বিপদে পড়ে যায় বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল এবং এনামুল হক বিজয়কে হারিয়ে ফেলে ২৯ রানের মধ্যে। এরপর ৪৬ রানের মাথায় আউট হয়ে যান মুশফিকুর রহীমও। শুরুতেই তিন নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে হারিয়ে পরাজয়টা নিশ্চিত করে তোলে বাংলাদেশ। ওই সময়ই জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায়।
অথচ যেখানে দুই ওপেনারের তরফ থেকে দায়িত্বশীল ব্যাটিং আশা করেছিল সবাই, সেখানে তারা পরিচয় দিলেন চরম দায়িত্বহীনতার। আউট হলেন ২ রানে। ইনিংসের দ্বিতীয় ওভারেই কাসুন রাজিথার বলে উইকেটের পেছনে কুশল পেরেরার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। টানা ৬ ম্যাচে বোল্ড হওয়ার পর সপ্তম ম্যাচে এসে তামিম এবার আর বোল্ড হলেন না।
বরাবরের মত আজও ব্যর্থ ওপেনার তামিম ইকবাল। এই সিরিজের তিন ম্যাচে তিনি করলেন কেবল ২১ রান (০ + ১৯ + ২)। বিশ্বকাপেও ছিলেন ব্যর্থ। অস্ট্রেলিয়ার বিপক্ষে কেবল একটি মাত্র হাফ সেঞ্চুরি করতে পেরেছিলেন তিনি (৬২ রান)। এছাড়া ব্যর্থতার ধারাবাহিকতাকেই টেনে আনছেন তামিম বার বার।
দীর্ঘ এক বছর পর ওয়ানডে খেলার সুযোগ পেলেন ওপেনার এনামুল হক বিজয়। কিন্তু ফিরে আসার মান রাখতে পারেননি তিনি। আউট হলেন কেবল ১৪ রান করে। বল খেলেছেন ২৪টি। কোথায় নিজেকে প্রমাণের জন্য উজাড় করে দেবেন, তা না উল্টো উইকেট বিলিয়ে দিয়ে এলেন কাসুন রাজিথার বলে ফার্নান্দোর হাতে ক্যাচ দিয়ে।
দলীয় ৪৬ রানের মাথায় ফিরে যান মুশফিকও। আগের দুই ম্যাচে ভরসার প্রতীক হয়ে ছিলেন এই ব্যাটসম্যান। দ্বিতীয় ম্যাচে তো তার অপরাজিত ৯৮ রানের ওপর ভর করেই বাংলাদেশ ২৩৮ রানের পুঁজি পেয়েছিল। কিন্তু এবার আর পারলেন না মুশফিক। দাসুন সানাকার বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে ক্যাচ দিলেন প্রথম স্লিপে কুশল মেন্ডিসের হাতে। ১৫ বলে ১০ রান করে ফিরে গেলেন মুশফিক।
পরের ব্যাটসম্যানরা ছিলেন কেবল আসা-যাওয়ার মিছিলে। মোহাম্মদ মিঠুন ৪, মাহমুদউল্লাহ রিয়াদ ৯, সাব্বির রহমান রুম্মন ৭ এবং মেহেদী হাসান মিরাজ আউট হন ৮ রান করে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন সৌম্য সরকার। শেষ মুহূর্তে তাইজুল ঝড় তুলে বাংলাদেশের রান নিয়ে যান ১৭২-এ।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















