ছুড়ে ফেলা নবজাতকের মা বলে প্রচার
হয়রানিতে মডেল অনন্যা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩৪ ৩০ মে ২০১৯
অনাকাঙ্খিত হয়রানির মধ্যে পড়লেন মডেল শ্রাবন্তি অনন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু অনলাইনে খবরের সঙ্গে ভুল ছবি প্রকাশ করায় এমন হয়রানিতে পড়েন তিনি। এ ঘটনায় ক্ষুব্ধ অনন্যা গেল ২৭ মে খিলক্ষেত থানায় মামলাও করেছেন।
তিনি বলেন, প্রথমে আমি বুঝতেই পারিনি কোথা থেকে পত্রিকাগুলো আমার ছবি পেলো। মিরপুরে যেখানে নবজাতককে ছুড়ে ফেলার ঘটনা ঘটেছে, তার আশেপাশেও আমি থাকি না। পরে বুঝতে পারি আমার শত্রুদের কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়ানোর চেষ্টা করেছে। আর কিছু অনলাইন যাচাই-বাছাই না করেই তা প্রকাশ করছে। তারা একবার আমার সঙ্গে কথা বলারও প্রয়োজন মনে করলো না!
গেল ২৫ মে কয়েকটি অনলাইন মিডিয়ায় ছয়তলা থেকে নবজাতককে ছুড়ে ফেলার খবর প্রকাশ পায়। খবরের সঙ্গে শিশুটির মা হিসেবে ছবি প্রকাশ করা হয় অনন্যার।
অনন্যা বলেন, কয়েকটি অনলাইন পত্রিকা খবর ও ছবি প্রকাশ করায় তা আরও বিশ্বাসযোগ্য হয়েছে। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপগুলোতে ছড়িয়ে পড়ে। ঘটনাটি আমি ঘটিয়েছি মনে করে সবাই আমাকে ধিক্কার দিচ্ছে। যে পত্রিকাগুলো অহেতুক আমাকে এই হয়রানির মধ্যে ফেললো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো, যাতে আর কোনও মেয়েকে এ ধরনের হয়রানির সুযোগ না পায়।
অনন্যার মামলটি সাইবার ক্রাইমের তদারকিতে আছে। এ বিষয়ে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
তিনি বলছেন, ‘অনন্যা একজন নতুন প্রমিজিং মডেল ও অভিনেত্রী। কেউ শত্রুতাবশত তার ছবি ব্যবহার করে ওপরে লেখা ঘটনার মেয়েটি বানিয়ে ফেসবুকে পোস্ট করে। আর নেটিজেনরা তো সেই অন্ধই রয়ে গেলাম। অনলাইনে যা দেখি তা বিশ্বাস করে দ্রুত জাজমেন্টাল হয়ে যাই। সেই মিথ্যা ছবিকে পুঁজি করেই যাচাই-বাছাই ছাড়াই নির্দোষ এই মডেল ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং দেশের বড় বড় নিউজ পোর্টালে। ভিকটিম কোনোভাবেই এই ঘৃণ্য অপকর্মের অংশ নয়। আদতে মেয়েটির জীবনকে দুর্বিষহ করে তুলেছে মিথ্যা ও প্রপাগান্ডার সারথিরা।’
তিনি বলেন, ভিকটিম আমাদের কাছে অভিযোগ করেছেন। অভিযোগের মধ্যে আছে মিথ্যা তথ্য প্রচারকারী ফেসবুক আইডি, গ্রুপ, পেজ ও অনলাইন নিউজ পোর্টালগুলো। আশা করি, সবাই সবার ভুল বুঝতে পেরে নতুন করে দুঃখ প্রকাশ করে পোস্ট দেবেন। নিউজ পোর্টালগুলোর উচিত নিউজটি উল্লেখ করে ক্ষমা চেয়ে নতুন নিউজ করা। যারা শুরুতে মিথ্যা তথ্য দিয়ে পোস্ট দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে অনন্যা বলেন, যে কয়েকটি অনলাইনে নিউজ হয়েছে তাদের কোটি কোটি লাইক। ফলে একধরনের গ্রহণযোগ্যতা আছে। সবাই ভাবছে, এটা সত্য এবং ফেসবুকে গ্রুপগুলোতে শেয়ার করছে। এখনও সেসব লিংক কাজ করছে। আমি এর প্রতিকার কীভাবে পাবো। আমার যা ক্ষতি হওয়ার তা তো এই এক নিউজে হয়ে গেছে। এখন যদি ক্ষমা চেয়ে নিউজ করেও তারা, সেক্ষেত্রে যারা ওই আগের নিউজটি পড়েছিলেন তারা সবাই ক্ষমার নিউজটিও পড়বেন, এমন কোনও কথা কেউ দিতে পারবেন?
শ্রাবন্তি অনন্যা বলেন, যেভাবে সমাজে আমাকে ছোট করা হলো সেভাবে কি আমাকে ফের সম্মান ফিরিয়ে দিবে নিউজ পোর্টালগুলো? ফেসবুকের বিভিন্ন গ্রুপে যেভাবে আমার ছবি শেয়ার করা হয়েছে, এখন আমার বেঁচে থাকাই যন্ত্রণাদায়ক হয়ে উঠছে।
গত ২৭ মে নিজের ছবি বিকৃত করে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার প্রতিবাদে ফেসবুক লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন এই মডেল কন্যা। পরবর্তী সময়ে তিনি নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করে বিচার দাবি করেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











