১৩ বছর পর সিটিকে হারালো নিউক্যাসল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৩০ ৩০ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগ, ইপিএলের খেলায় গতকাল রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলের হয়ে গোল করেছেন রনডন ও রিচাই। ম্যানচেস্টার সিটির হয়ে গোল ব্যবধান কমান সার্জিও আগুয়েরো। খেলা শুরু হতে না হতেই ২৫ সেকেন্ডের মাথাতেই নিউক্যাসলের জালে বল জড়িয়ে দিলেন আগুয়েরো। ফলে ম্যানচেস্টার সিটি তখন ১-০ গোলের ব্যবধানে এগিয়ে। সবাই ধরে নিয়েছিল এই ম্যাচে সিটি গোল উৎসব করবে। কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেই মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের।
নিউক্যাসলের ঘরের মাঠে ম্যাচের শুরুতেই বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে হানা দেয় সিটি। রহিম স্টার্লিংয়ের হাওয়ায় ভাসানো পাস হেডে আগুয়েরোর কাছে পাঠান সিলভা। ফাঁকায় বল পেয়ে সিটির এই আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল দিতে কোনো ভুলই করেননি। ম্যাচের ১৩তম মিনিটে নিউক্যাসল ভালো সুযোগ পেয়েও হাতছাড়া করে। পেরেজের ভুলে গোলবঞ্চিত হয় স্বাগতিকেরা। ৪৪তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় সিটিও। কিন্তু সিলভার দুর্বল শটে গোলের দেখা পায়নি অতিথিরা। প্রথমার্ধে আর কোনো দলই গোলমুখ খুলতে পারেনি।
দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় স্বাগতিকেরা। ৬৬তম মিনিটে রনডনের গোলে সমতায় ফেরে নিউক্যাসল। হেইডেনের হেড থেকে রনডনের গা ছুঁয়ে সিটির জালে বল জড়ালে সমতায় ফেরে ক্যাসল। সিটির কপাল পোড়ে ৭৮তম মিনিটে রেফারি ফাউলের বাঁশি বাজালে। সিটির ফার্নানদিনহোর ফাউলের শিকার হন ক্যাসলের লংস্টাফ। ৮০তম মিনিটে পেনাল্টি থেকে সিটির কবর রচনা করেন নিউক্যাসলের রিচাই।
সারা ম্যাচে মোট ৭৭ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখেছে সিটি। ম্যাচের শুরুতেই পেয়েছে গোল। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শেষটা হলো কিনা পরাজয়ের স্বাদ নিয়ে! ১৩ বছর পর নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ হারল সিটি।
এই হারের মাশুল কতো বড় হতে পারে? পেপ গার্দিওলার অভিব্যক্তি বলছে এরপর শিরোপা জিততে হলে নাটকীয় পরিবর্তনই দরকার তার। লিভারপুল যখন দুর্দান্ত গতিতে ছুটছে তখন মৌসুমের চতুর্থ হারের পর সেটা মনে হওয়াটাই স্বাভাবিক। নিউক্যাসেলের কাছে ২-১ গোলে হেরে লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ১ এ আনা হয়নি ম্যানচেস্টার সিটির। সাবেক লিভারপুল ম্যানেজার রাফায়েল বেনিটেজই সিটিকে হারিয়ে আরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দিলেন তার আগের দল অলরেডদের। লেস্টার সিটির সঙ্গে ঘরের মাঠে জিতে গেলে সমান ম্যাচে লিভারপুলের সঙ্গে সিটির পয়েন্ট ব্যবধান গিয়ে দাঁড়াবে ৭ এ। বেনিটেজ তাই একরকম উপহারই দিলেন লিভারপুলকে!
ইপিএলের পয়েন্ট টেবিলে আজকের ম্যাচের পর, ২৪ খেলায় ৫৬ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে লিভারপুল। এবং ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তার পরেই সিটির অবস্থান। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সিটির পরেই রয়েছে টটেনহ্যাম। আর সিটির সমান ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে নিউক্যাসলের অবস্থান টেবিলের ১৪ নম্বরে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















