ফলাফল প্রত্যাখ্যান করে হরতালের ডাক বিএনপির
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে হরতালের ডাক দিয়েছে বিএনপি। রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা শহরে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেয় তারা।
শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট প্রত্যাখ্যান করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত যে ফলাফল ঘোষণা করা হয়েছে, তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই মেয়রপ্রার্থী এগিয়ে আছেন। বিএনপি প্রার্থী তাবিথ আওয়াল ও ইশরাক হোসেনের চেয়ে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
০৮:২৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
দুই সিটিতে জয়ের পথে তাপস আতিকুল
শনিবার রাজধানীর দুই সিটিতে অনুষ্ঠিত নির্বাচনে সরকারী দল আওয়ামী লীগের দুই প্রার্থী তাপস আতিকুল জয়ের পথে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যায়,
০৮:০২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
মা হতে চলেছেন কোয়েল
সপ্তম বর্ষের বিবাহবার্ষিকীতে জীবনের সবচেয়ে কাঙ্খিত খবরটি প্রকাশ করলেন কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে। স্বভাবতই এ খবরে প্রচণ্ড খুশি এ দম্পতিসহ তাদের দুই পরিবার
০৭:১১ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ভোটার উপস্থিতি কম, এর প্রমাণ দেশ উন্নতির দিকে যাচ্ছে: আতিকুল
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ বিকাল ৪টায় শেষ হয়েছে। এবারে ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হয়। তবে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।
০৭:০৬ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
টেনিসের নতুন চ্যাম্পিয়ন সোফিয়া
প্রথমবার মেলবোর্নের ফাইনালে উঠে বাজিমাত করলেন সোফিয়া কেনিন। দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী গার্বিন মুগুরুজাকে হারিয়ে দিলেন। অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাণী জিতলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
স্প্যানিশ তারকা মুগুরুজা প্রথম সেট ৬-৪ গেমে জিতে এগিয়ে ছিলেন।
০৭:০৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ঢাকা সিটি নির্বাচন নিয়ে মির্জা ফখরুলের যত অভিযোগ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা। এর শেষেই ফলাফল ঘোষণা করা হচ্ছে। শনিবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।
০৬:৫৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
নয়াপল্টনে বিএনপি-আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ
রাজধানীর নয়া পল্টনে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
০৬:২৬ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
তামিমদের আটকাতে পাকিস্তান দলে আসিফ
অফস্পিনার বিলাল আসিফ ও অলরাউন্ডার ফাহিম আশরাফকে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
০৬:১১ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ভোট শেষ, চলছে গণনা
০৫:৫৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ২০ করোনাভাইরাস রোগী!
করোনাভাইরাস এখন এক আতংকের নাম। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এ আতঙ্কের মধ্যে যেন আশার প্রদীপ জ্বাললো চীন। এ ভাইরাসে আক্রান্ত ২০ রোগীর সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার ভিডিও ছেড়েছে তারা। করোনাভাইরাস ছড়িয়েছে যে উহান থেকে, সেই মহাবিপদগ্রস্ত শহরেরই একটি হাসপাতালের এই ভিডিও যেন আতঙ্কিত বিশ্ববাসীর প্রাণসঞ্চার ঘটিয়েছে।
০২:৫৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
করোনাভাইরাস : উহান থেকে ফিরলেন ৩১৪ বাংলাদেশি
প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের অবরুদ্ধ নগরী উহান থেকে অবশেষে দেশে ফিরলেন ৩১৪ বাংলাদেশি।
শনিবার বেলা ১২ টার কিছু আগে তাদের বহনকারী বিশেষ বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, উহানের তিয়ানহি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে রাতভর অপেক্ষার পর স্থানীয় সময় শনিবার ভোর পৌনে ১০টায় (বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টায়) তাদের নিয়ে বিমানের ওই বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ঢাকার পথে উড়াল দেয়।
০২:০৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
সাংবাদিক মিথুন মাহফুজ আর নেই
সাংবাদিক মাহফুজুর রহমান মিথুন (মিথুন মাহফুজ) মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মৃত্যুবরণ করেন তিনি। মিথুন মাহফুজ দৈনিক আমাদের সময় পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
১২:৪০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ইভিএম-এ ভোট চলছে ঢাকার দুই সিটিতে
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরপিতা নির্বাচনে ভোট নেয়া চলছে। শনিবার সকাল ৮টায় শুরু হয় এ ভোট গ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম এবং বিএনপির প্রার্থী তাবিথ আওয়ালও নিজ নিজ কেন্দ্রে সোয়া ৮টার দিকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকালে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারও বাড়তে থাকে।
১০:০০ এএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএমে ভোট দেবেন যেভাবে
প্রথমবারের মতো আজ ঢাকার দুই সিটি করপোরেশনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে। এ নিয়ে ভোটারদের মধ্যে দ্বিধা থাকলেও নির্বাচন কর্মকর্তারা বলেছেন, ইভিএমে ভোটাররা খুব সহজেই ভোট দিতে পারবেন। নতুন এ পদ্ধতি সম্পর্কে ভোটারদের জানাতে..
নির্বাচন কমিশন প্রচার চালিয়ে আসছে। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
০৯:৪৪ এএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার
করোনাভাইরাসের আপডেট জানুন রিয়্যালটাইম ম্যাপে
চীনের হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার আরও ৪২ জনের মৃত্যু হয়েছে, যার ফলে ভাইরাসটির কেন্দ্রস্থল উহান শহরে মৃতের সংখ্যা ২০৪ জনে দাঁড়ায়।
এদিকে, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অবস্থিত জন হপকিনস ইউনিভার্সিটি একটি রিয়েল-টাইম ম্যাপ তৈরি করেছে। এই ম্যাপের লিঙ্কে ঢুকে করোনাভাইরাসের সর্বশেষ আপডেট পাওয়া যাবে।
১০:০৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার
সিটি নির্বাচন: জেনে নিন যান চলাচল বন্ধের সময়সূচি
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ৩১ জানুয়ারি শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। তবে চলবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় শুক্রবার (২৭ জানুয়ারি) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
০৬:৩৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার
নির্বাচন নিরাপদে হবে, আপনারা ভোট দিতে আসুন: সিইসি
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ‘নিরাপদে’ ভোট হবে- এই আশ্বাস দিয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ভোটের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ‘নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ভোটে দায়িত্ব পালন করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে ইভিএমে। দুই সিটি করপোরেশনের ভোটার রয়েছেন ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। শুক্রবার সকাল থেকে আটটি করে মোট ১৬টি ভেন্যু থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২ হাজার ৪৬৮টি কেন্দ্রের ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে।
০৫:৩৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার
চীন ফেরত বাংলাদেশিদের ১৪ দিন আশকোনা হজ ক্যাম্পে রাখা হবে
বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই আজ চীন থেকে দেশে ফিরছেন ৩৬১ বাংলাদেশি। তাদের দেশে ফেরানোর পর ১৪ দিন আলাদাভাবে আশকোনা হজ ক্যাম্পে রেখে নিবিড় পর্যবেক্ষণ করা হবে।
০২:১২ পিএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার
আবারও আগুন চট্টগ্রামের সেই বস্তিতে
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মির্জাপুর এলাকার একটি বস্তিতে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে মির্জাপুরসংলগ্ন ডেকোরেশন গলির ওই বস্তিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ১ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক ফরিদউদ্দিন।
তিনি বলেন, বস্তিতে আগুন লেগেছে খবর পেয়ে কালুরঘাট, চন্দনপুরা, নন্দনকানন এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এখন পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত হতে না পারলেও গত সপ্তাহের মতো এবারও বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে বলে ধারণা করছি।
১১:৫৮ এএম, ৩১ জানুয়ারি ২০২০ শুক্রবার
বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করায় ছাত্রীর বই ফেলে দিলেন এমপির লোক
নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করায় এক শিশু শিক্ষার্থীর গানের বই কেড়ে নিয়ে ছুড়েঁ ফেলে দিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আমিনুল ইসলাম এমপির সফরসঙ্গী ও বিএনপি নেতা লতিফুর রহমান ওরফে বিলাস সরদার।
১০:৪৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ঢাকা সিটি নির্বাচনের হালহকিকত
দুই সিটি নির্বাচন ঘিরে ঢাকায় এখন শেষ মুহূর্তের জমজমাট প্রচার চলছে। নির্বাচনী বিধি অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতের পর সব ধরনের প্রচার বন্ধ করতে হবে। ভোটের নিরাপত্তায় এরই মধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী৷ আগামী ১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে একযোগে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবার সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে ভোটের দুই দিন আগে অর্থাৎ ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন নগরীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।
১০:০৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
করোনা ভাইরাস: স্ক্রীনিং ছাড়া কেউই দেশে ঢুকতে পারছে না
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতার অংশ হিসেবে এ মুহূর্তে স্ক্রীনিং করা ছাড়া কাউকেই দেশে প্রবেশ করতে দেয়া হচ্ছে না
০৯:৪৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ভারতে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
ভারতের কেরালা রাজ্যে বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত একজন রোগী সনাক্ত করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
০৯:০৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ঢাকা সিটি নির্বাচনে ৫০ হাজার ফোর্স মোতায়েন
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
০৮:৩৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন

























