তামিমদের আটকাতে পাকিস্তান দলে আসিফ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১১ ১ ফেব্রুয়ারি ২০২০
অফস্পিনার বিলাল আসিফ ও অলরাউন্ডার ফাহিম আশরাফকে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ দলে বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্য বিবেচনা করে এক বছর পর আসিফকে দলে ফিরিয়েছে তারা। আশরাফও টেস্ট দলে ফিরলেন এক বছর পর। টাইগার দলের বাঁহাতি ব্যাটসম্যানরা হলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সৌম্য সরকার।
অস্ট্রেলিয়া ও শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন না আসিফ ও আশরাফ। বাঁহাতি স্পিনার কাশিফ ভাট্টি ও পেসার উসমান শিনওয়ারির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তারা। শ্রীলংকার বিপক্ষে গত টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন ভাট্টি-শিনওয়ারি। সিরিজে শিনওয়ারি খেললেও একাদশে সুযোগ হয়নি ভাট্টির।
পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির আসর কায়েদ-ই আজম ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন আসিফ। সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ৯ ম্যাচে ৪৩ উইকেট শিকার করেন তিনি। তার সতীর্থ আশরাফ ৩ ম্যাচে ৮ উইকেট এবং ৫৯ গড়ে ১১৮ রান করেছেন। টুর্নামেন্টের ফাইনালে ব্যাট বল হাতে চমক দেখিয়েছেন দুজনই। আসিফ ১১ উইকেট এবং আশরাফ ৬ উইকেট শিকার করেন। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশের বিপক্ষে টেস্টে দলে আবারো ডাক পেলেন তারা।
দলের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হক বলেন, শ্রীলংকার বিপক্ষে সবশেষ টেস্ট জয়ের পর আমার দল ভালো অবস্থায় রয়েছে। এখন আমাদের সামনে ভিন্ন প্রতিপক্ষ। আমরা দলে অনেক বেশি পরিবর্তন করিনি। কিন্তু দুটি পরিবর্তন করেছি। লংকানদের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে আমরা চারজন পেস বোলার দলে রেখেছিলাম। এবার আমরা অলরাউন্ডার হিসেবে আশরাফকে দলে নিয়েছি। প্রতিপক্ষের বাঁহাতি ব্যাটসম্যানের কথা চিন্তা করে আসিফকে নেয়া হয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান। এটি হবে বাংলাদেশের দ্বিতীয় দফার সফর। গত মাসে প্রথম দফায় সেখারে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে টাইগাররা। ২-০ ব্যবধানে সিরিজ জিতে পাক ব্রিগেড। তৃতীয় ও শেষ দফায় আগামী এপ্রিলে আবারো পাকিস্তানে সফর করবে বাংলাদেশ। শেষ দফায় বাকি টেস্টটি এবং একটি ওয়ানডে খেলবে তারা।
পাকিস্তান টেস্ট স্কোয়াড: আজহার আলি (অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, ইমাম-উল হক, শান মাসুদ, বাবর আজম, হারিস সোহেল, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ইমরান খান, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, বিলাল আসিফ ও ফাহিম আশরাফ।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















