ঢাকা, ১০ নভেম্বর মঙ্গলবার, ২০২৬ || ২৬ কার্তিক ১৪৩৩
good-food

ধর্ষক থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা করেন ঢাবি ছাত্রী

ধর্ষকের কবল থেকে নিজেকে রক্ষায় আপ্রাণ চেষ্টা করেও হার মানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীটি। রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হয়ে মানসিক বিপর্যস্ত সেই শিক্ষার্থীর নিজেকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টার সেই চিত্র ঘটনাস্থলে পাওয়া গেছে। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে ছিল তার প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যবহৃত সামগ্রী।
সোমবার দুপুরে ঘটনাস্থলে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সেখান থেকে ১৫ ধরনের আলামত সংগ্রহ করেছেন সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা। এগুলোর বেশিরভাগই ওই শিক্ষার্থীর ব্যবহৃত জিনিসপত্র। 

০৬:০৮ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার

অস্ট্রেলিয়ায় মুসলিম-খ্রিস্টানের প্রার্থনার পর নামল বৃষ্টি!

চারিদিকে শুধু দাউদাউ করে আগুন জ্বলছে। যেগুলো সব প্রায় নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

 বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন দেশটির সব ধর্মাবলম্বী মানুষ। রবিবার অ্যাডিলেডের বোনিথন পার্কে নামাজের আয়োজন করেছিল স্থানীয় মুসলিম সম্প্রদায়। যাতে  খ্রিস্টানরাও যোগ দেন।

০৫:১৫ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার

আতিকুলকে ইসি’র শোকজ নোটিশ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। নোটিশে আগামী দুই দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়, আপনি (আতিকুল ইসলাম) ৫ জানুয়ারি রোববার একজন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে উত্তরা নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেছেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

০৫:০৮ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার

ইরান সামরিকভাবে বিপজ্জনক

ইরানের কাছে যুক্তরাষ্ট্র প্রতিপক্ষের চেয়েও বেশি কিছু। কিন্তু ইরানিরা জানে প্রথাগত যুদ্ধে এই শত্রুকে হারাতে পারবে না তারা। অস্ত্রশস্ত্রে তারা যুক্তরাষ্ট্রের কাছে নগণ্যই বলতে হবে। ইরানের লক্ষ্য তাই শত্রুর সর্বোচ্চ ক্ষতি করা, জেতা নয়।
সরাসরি যুদ্ধে জিততে চাওয়া প্রতিপক্ষের চেয়ে গেরিলা ধাঁচের লড়াইয়ে কেবল শহীদ হতে চাওয়া শত্রু বেশি হুমকিস্বরূপ। যুক্তরাষ্ট্রের কাছে ইরান সে রকম। কয়েক দশক ধরে ইরান সেভাবেই যুদ্ধসম্পদ ও সমরকৌশল বিন্যস্ত করেছে।

০৪:৫৯ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার

জাতীয় পার্টির ৪১ সদস্যের প্রেসিডিয়াম ঘোষণা

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, এমপি পার্টির ৪১ সদস্য প্রেসিডিয়ামের মধ্যে ৩৭ জনের নাম ঘোষণা করেছেন। সোমবার জাতীয় পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং পার্টির গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক পার্টি চেয়ারম্যান প্রেসিডিয়াম সদস্যদের এ নাম ঘোষণা করেন।

০৪:৫৭ পিএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার

এবার তুলে নিয়ে ঢাবি ছাত্রী ধর্ষণ, প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর তুলে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় উত্তাল ক্যাম্পাস। ক্ষুব্ধ সহপাঠী, শিক্ষার্থীসহ সচেতন মহল।  রোববার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় এ ঘটনা ঘটে। নির্যাতিতাকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সার্ভিস সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।  রোববার ক্লাস শেষে সন্ধ্যা সাড়ে পাঁচটার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে চড়ে কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তার সহপাঠীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নেমে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী।  এসময় পেছন থেকে অজ্ঞাত এক ব্যক্তি তার নাকমুখ চেপে ধরলে সে অজ্ঞান হয়ে যায়। পরে ওই শিক্ষার্থীকে পাশের একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে ফেলে রেখে যায় ধর্ষকরা। রাত ১০টার দিকে মেয়েটির জ্ঞান ফিরলে আশপাশের মানুষের সহায়তায় সিএনজি অটোরিক্সায় চড়ে বান্ধবীর বাসায় যান তিনি। সেখান থেকে রাত ১২দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসেন তার সহপাঠীরা।

১১:৩৫ এএম, ৬ জানুয়ারি ২০২০ সোমবার

শীতে গরম পানিতে গোসলে মারাত্মক ক্ষতি, কী করবেন?

সারাদেশে জাঁকিয়ে বসেছে শীত। দিনভর তাপমাত্রা থাকছে স্বাভাবিকের চেয়ে অনেক কম। ইতিমধ্যে শোকেস থেকে বের করা হয়েছে যাবতীয় শীতের পোশাক। সারাদিনে সবচেয়ে কঠিন সমস্যা কিন্তু দুটি। এক, ঘুম থেকে উঠে বিছানা ছাড়া। দুই, গোসল করা। গোসল যদি একান্তই করতে হয়, তা হলে গরম পানিতে করবেন; এ ভেবে অনেকেই মারাত্মক ক্ষতি করেন। আসুন, সত্যিটা জেনে নিন।
খুব গরম পানিতে গোসল করা কিন্তু শরীরের পক্ষে মোটেও ভালো নয়। ত্বকের ফলিকলগুলোকে নষ্ট করে দেয়।

১০:১৪ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রোববার

প্রতিশোধ চান প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয় গুণে দর্শক হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন তিনি। অনেক চড়াই- উৎরাই পেরিয়ে অভিনয়ে নিয়মিত অভিনেত্রী।

০৯:৩৩ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রোববার

মেহেদি-মোস্তাফিজের লড়াই

বঙ্গবন্ধু বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের লড়াই চলছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মেহেদি হাসান রানা এবং রংপুর রেঞ্জার্সের মোস্তাফিজুর রহমানের

০৯:২৩ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রোববার

তথ্য গোপন করে গ্রাম পুলিশে চাকরি করছেন আনারুল!

বয়সের তথ্য গোপন করে গ্রাম পুলিশে চাকরি করার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের আনারুল হকের বিরুদ্ধে

০৮:৩১ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রোববার

যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট হ্যাক করার দাবি ইরানিদের

যুক্তরাষ্ট্রের একটি স্বল্প পরিচিত সংস্থার ওয়েবসাইট শনিবার হ্যাক করেছে একটি হ্যাকার গ্রুপ। তারা নিজেদের ইরানের হ্যাকার বলে দাবি করছে।

০৮:২৭ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রোববার

ইরানের ৫২ স্থাপনায় হামলা চালাবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার হুশিয়ার করে বলেছেন, ইরান আমেরিকান কোনও নাগরিক কিংবা সম্পদের ওপর হামলা চালালে যুক্তরাষ্ট্র তেহরানের ৫২টি স্থাপনায় খুব দ্রুত এবং কঠোরভাবে পাল্টা হামলা চালাবে।

০৭:৫১ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রোববার

বিএনপি পরিবারতন্ত্র লালন করে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি পরিবারতন্ত্রের প্রধান পৃষ্টপোষক এবং তারা পরিবারতন্ত্র লালন করে।

০৭:২২ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রোববার

হাইলি হাম্বেল’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনিকা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘হাইলি হাম্বেল’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশি মেয়ে মডেল মনিকা হক। এটি ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে।

০৭:১৯ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রোববার

অর্থমন্ত্রীর বৈঠকের পর শেয়ারবাজারে দর পতন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের বৈঠকের ঠিক পরের কার্যদিবস রবিবার শেয়ারবাজারের লেনদেন ব্যাপক পতনে শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

০৭:১৫ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রোববার

গ্রেফতারি পরোয়ানা জারি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে

জালিয়াতি করে ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ আসা‌মির বিরু‌দ্ধে গ্রেপ্তারি প‌রোয়ানা 

০৬:১৪ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রোববার

ইরানে পৌঁছেছে সুলাইমানির লাশ

ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত মেজর জেনারেল কাশেম সোলাইমানির লাশ ইরানে পৌঁছেছে। রোববার সকালে বাগদাদ থেকে দক্ষিণ পশ্চিম ইরানের আহওয়াজ শহরে তার লাশ নিয়ে যাওয়া হয়।  ইরানের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিমান থেকে ইরানের পতাকা দিয়ে মোড়া কফিন বের করা হচ্ছে। একই সময়ে আহওয়াজের বিভিন্ন এলাকায় হাজারো মানুষ কালো পোশাক করে রাস্তা নেমে আসেন।

০২:৩৩ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রোববার

বিমানের ঢাকা-ম্যানচেস্টার রুট উদ্বোধন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ম্যানচেস্টার রুট পুনরায় চালু করা হলো।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ম্যানচেস্টার রুট উদ্বোধন করেছেন ৷

০২:৩০ পিএম, ৫ জানুয়ারি ২০২০ রোববার

ক্যান্সার ছড়িয়ে পড়ছে, প্রতিরোধে করণীয়

ক্যান্সার ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে। তাই সবাইকে সতর্ক জীবনযাপনের আহ্বান জানাচ্ছি। মানুষের শরীরে গড়ে প্রায় ৩০ ট্রিলিয়ন (৩০,০০০,০০০,০০০,০০০) সেল বা কোষ রয়েছে। আমাদের শরীরে প্রতি মিনিটে গড়ে ৩০ কোটি সেল মারা যায় এবং সমপরিমাণ সেল নতুনভাবে সৃষ্টি হয়। দেহে কোষের জন্মমৃত্যুর এই প্রক্রিয়া স্বাভাবিকভাবেই ঘটে থাকে। স্বাভাবিক সেলের জন্মমৃত্যুর ভারসাম্য নিয়ন্ত্রণ করে শরীরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা। কিন্তু এক বা একাধিক সেল যদি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার হুকুম অমান্য করে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে বা বংশ বিস্তার অব্যাহত রাখে, তাহলে এই অনিয়ন্ত্রিতভাবে অতি দ্রুত বাড়তে থাকা সেলগুলো একটি মাংসপিণ্ডে পরিণত হয়। এই পিণ্ডকে বলা হয় টিউমার।

০৭:৩৫ পিএম, ৪ জানুয়ারি ২০২০ শনিবার

কমেনি সড়ক সন্ত্রাস

১ বছরে সড়কে হত্যা ৫২২৭

আগের বছরের তুলনায় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা বেড়েছে। এ পরিসংখ্যান দিয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলন। পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে দেড় হাজারটি; প্রাণহানি বেড়েছে ৭৮৮ জন।  ২০১৭ সালে দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলনের মুখে আইন সংশোধনসহ নানা পদক্ষেপের মধ্যেও সড়ক নিরাপত্তাহীনতা বাড়ার চিত্রই এসেছে নিসচা’র প্রতিবেদনে।

০৬:৫৭ পিএম, ৪ জানুয়ারি ২০২০ শনিবার

‘ভারমুক্ত’ হলেন জয়-লেখক

ভারমুক্ত হলেন আল-নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পূর্ণ  দায়িত্ব পেলেন তারা।  তাদের ভারমুক্ত ঘোষণা করলেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। 

০৬:৩৬ পিএম, ৪ জানুয়ারি ২০২০ শনিবার

নতুন সংকটে বিশ্ব

যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে এখন বাজছে যুদ্ধের দামামা। তৃতীয় বিশ্বযুদ্ধের শংকা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ব্যাপক রক্তপাতের আশংকা জানিয়েছেন তারা।  ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষণিকের এই আনন্দ-উল্লাস শোকে পরিণত হবে।  শুক্রবার মার্কিন হামলায় অভিজাত এই বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানি নিহত হন।

এদিকে, দু'দেশের মধ্যকার উত্তেজনার মধ্যেই নিজেদের যুদ্ধবিমানের মহড়া শুরু করে দিয়েছে ইরান। দেশটির পশ্চিম আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যুদ্ধবিমান ওড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১২:১৬ পিএম, ৪ জানুয়ারি ২০২০ শনিবার

জিপিএ-৫ : অসুস্থ প্রতিযোগিতায় মত্ত আমরা আসলে কী করছি?

আমেরিকায় পিএইচডি'র কোর্সওয়ার্ক সময়ে প্রথম বছর টিএ (টিচিং অ্যাসিস্ট্যান্ট) শিপ শুরু করি| প্রথম ক্লাসের আগে আমার টিএ প্রফেসর আমার সাথে এক ঘণ্টার জন্য মিটিং করলেন, যেখানে তিনি বলে দিয়েছেন, আমাকে ক্লাসে কি কি করতে হবে, কিভাবে গ্রেডিং করতে হবে, কিভাবে তাদের সাথে প্রেজেন্টেশন বা আইসাইনমেন্ট ও রিসার্চ কাজে সাহায্য করতে হবে। 

১১:৩২ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার

খেজুরের গুড় আসল না নকল, চিনবেন কীভাবে

শীতে প্রকৃতির আশীর্বাদ খেজুর রস। এ থেকে তৈরি হয় জিভে জল আনা সুস্বাদু ও পুষ্টিকর গুড়। শীতের পিঠা, পায়েসসহ মিষ্টি যেকোনো খাবারে এটি ব্যবহার করা হয়। এসবের মজা আসল গুড়। কিন্তু ভেজালের ভিড়ে খাঁটি গুড় কিনতে গিয়ে অনেকেই ঠকে আসি। তো আসল গুড় চেনার উপায় কী?
* কেনার সময় একটু ভেঙে চেখে দেখুন। নোনতা স্বাদের হলে বুঝবেন এ গুড়ে ভেজাল রয়েছে।
* গুড়ের ধার দুই আঙুল দিয়ে চেপে দেখুন। যদি নরম লাগে বুঝবেন ভালো মানের আর বেশি শক্ত হলে না কেনাই বুদ্ধিমানের কাজ।
* সাধারণত গুড়ের রং গাঢ় বাদামি হয়। হলদেটে রঙের হলে বুঝতে হবে গুডড়ে অতিরিক্ত রাসায়নিক মেশানো রয়েছে। 

১০:০৫ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার