শান্তিপূর্ণভাবে এইচএসসি প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ১০টি শিক্ষা বোর্ডে একযোগে ২০১৯ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে
০৭:৫২ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
প্রশ্নফাঁস হবে না, ফেসবুকে নজরদারি: দীপুমনি
গেল এসএসসি পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। এবারও হবে না। প্রশ্নফাঁস রোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কড়া নজরদারি রাখা হচ্ছে। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরুর দিন সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বললেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ১ এপ্রিল থেকে আগামী ৬ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকছে।
১২:০৫ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
সোমবার এইচএসসি পরীক্ষা শুরু
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল সোমবার। দুই হাজার ৫৭৯টি কেন্দ্রে অংশ নেবেন ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী।
প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে।আগামী ১১ মে পর্যন্ত চলবে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা। আর ১২ থেকে ২১ মের মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা।
১১:১৮ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
এ বছর থেকেই তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন জানিয়েছেন, চলতি বছর থেকেই তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে না।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আকরাম হোসেন বলেন, তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেয়া হলেও মূল্যায়ন প্রক্রিয়া থাকবে।
০৭:২৬ পিএম, ২৪ মার্চ ২০১৯ রোববার
প্রধানমন্ত্রী ডাকসুর আজীবন সদস্য, ভিন্নমত নুরের
প্রায় তিন দশক পর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন। শনিবার সকালে হয়েছে নতুন ডাকসুর প্রথম সভা। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রস্তাব ওঠে। তবে তাতে ভিন্নমত পোষণ করেছেন ভিপি নুরুল হক নুর। গেল ১১ মার্চ হয় নির্বাচন। এদিন সকালে ডাকসু ভবনে হয় প্রথম সভা। এতে সভাপতিত্ব করেন পদাধিকার বলে ডাকসুর সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
০৮:২০ পিএম, ২৩ মার্চ ২০১৯ শনিবার
দায়িত্ব নিচ্ছেন ভিপি নুর
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নুরুল হক নুর।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার পর বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন।
০৭:৫৬ পিএম, ২২ মার্চ ২০১৯ শুক্রবার
চুলে বাহারি ছাঁট দিতে পারবে না স্কুলছাত্র
কোন স্কুলছাত্র মাথার চুলে বাহারি কোন ছাঁট দিতে পারবে না। চুল কাটার কোন সেলুন যদি কোন ছাত্রের চুলে স্টাইল করে দেয়, তাহলে ৪০ হাজার টাকা জরিমানা করা হবে। এ নোটিশ জারি করেছে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানা পুলিশ এবং স্থানীয় শীল সমিতি।
০৫:০৫ পিএম, ২২ মার্চ ২০১৯ শুক্রবার
১৭ মার্চকে `বিশ্ব শিশু দিবস` ঘোষণার দাবি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর জন্মদিন ১৭ মার্চকে 'বিশ্ব শিশু দিবস' ঘোষণার দাবি জানানো হয়েছে।
০৮:৩৫ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা নয়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা নয়। এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
এই তিন শিশু শ্রেণির শিক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন করা হবে, শিগগিরই একটি কর্মশালার মাধ্যমে তা চূড়ান্ত হবে।
এছাড়া প্রাক-প্রাথমিকের সময়কাল এক বছর বাড়িয়ে দুই বছর করার পরিকল্পনা রয়েছে।
০১:১২ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ
সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে ১০ লাখ টাকা খরচ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সাত দিনের মধ্যে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
০৭:৩০ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার
৭ দিনের জন্য আন্দোলন স্থগিত
আসছে ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার বিকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিইউপির আইন বিভাগের শিক্ষার্থী তাওহিদুজ্জামান।
এর আগে দুপুর ২টায় মেয়র আতিকুলের সঙ্গে বৈঠকে বসে বিইউপির ১০ সদস্যের প্রতিনিধি দল।
০৬:৩৬ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার
সিমেন্টের বদলে বালি, রডের বদলে বাঁশ দিয়ে বড় হবার স্বপ্ন নয়
দেশের চলমান উন্নয়ন কর্মসূচি জনবান্ধব ও টেকসই করায় সহায়তা করতে প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের প্রতি আহ্বান জানালেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাদশ সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্তদের উদ্দেশে তিনি বললেন, কখনো সত্যের সঙ্গে মিথ্যার আপস করবে না। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহস রাখবে। সিমেন্টের বদলে বালি আর রডের বদলে বাঁশ দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখবে না।
১১:৩৩ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার
আন্দোলনে যোগ দিলেন ভিপি নূর
বাসচাপায় সহপাঠীর মৃত্যুর পর রাজধানীর নদ্দায় শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এই আন্দোলনে আঘাত করা হলে ‘দাঁত ভাঙা’ জবাব দেয়া হবে। মঙ্গলবার সকাল ৭টার পর বসুন্ধরা আবাসিক এলাকার গেইটে সুপ্রভাত কোম্পানির বাসের চাপায় খুন হন বিইউপির ছাত্র আবরার আহমেদ চৌধুরী।
০৭:১৯ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার
রোকেয়া হলে পুনর্নির্বাচন দাবিতে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে রোকেয়া হলে পুনর্নির্বাচন ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন হলটির ছাত্রীরা।
১০:১৪ এএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
ডাকসুর নির্বাচিত ভিপিরা
২৮ বছর পর হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। নতুন ভিপি নির্বাচিত কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর
০৭:০২ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার
ভিপি নুরকে ছাত্রলীগের ধাওয়া, আহত ছাত্রদলের তৌহিদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে মঙ্গলবার দুপুরে যান নবনির্বাচিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর
০৬:৪২ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার
ডাকসুর ইতিহাস
২৮ বছর পর হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। নতুন ভিপি নির্বাচিত কোটা সংস্কার আন্দোলনের নেতা
০৬:২৫ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার
কোটা নেতা নূর ভিপি, রাব্বানী জিএস
অনিয়ম-কারচুপি-নির্যাতন-জালভোট-জোর করা সহ অভিযোগ অনেক। পাশাপাশি অধিকাংশ প্যানেলের প্রার্থীদের বর্জন। এসবেরই মধ্যেই শেষ হয় ২৯ বছর পর অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ - ডাকসু ও হল নির্বাচন। এতে ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্রলীগ প্রায় সব পদেই জয়ী হলেও ভিপি পদটিতে জিতেছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নূরুল হক নূর। জিএস হয়েছেন ছাত্রলীগের রাব্বানী।
০৪:৪২ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার
ডাকসু ভোট সুষ্ঠু হয়নি, নিন্দা
ডাকসু নির্বাচন সর্বাঙ্গীণ সুষ্ঠু হয়নি। এ মন্তব্য করলেন নির্বাচনে পর্যবেক্ষণকারী বিশ্ববিদ্যালয়টির ৮ শিক্ষক। আজ সোমবার বিবৃতিতে তারা এ তথ্য জানান। নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ১০ জন শিক্ষক এবং অনুমতি পান। তার মধ্যে ৮ জন শিক্ষক আজ নির্বাচন পর্যবেক্ষণ করেন।
সরকারি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বিরোধীদের ওপর চড়াও হয়। পরিস্থিতির অবনতি ঘটে। বিরোধীপক্ষের কয়েকজন আহত হন। উভয় পক্ষের উত্তেজনায় এরকম অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে রোকেয়া হলে, যার নিন্দা জানাই আমরা।
১১:০৩ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
‘ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, ডাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
০৮:৩২ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
ডাকসু ও হল নির্বাচন বর্জন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জন করলো ৪ প্যানেল। ‘প্রহসনের ভোট’ আয়োজনের প্রতিবাদ
০৩:০২ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
উত্তেজনায় বন্ধ রোকেয়া হলের ভোট
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালিন একটি কক্ষে ট্রাংকভর্তি ব্যালট পেপার পাওয়ার ঘটনা ঘটে।
০২:১৮ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
এ কি করলেন কুয়েত মৈত্রী হলের ড. শবনম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষ শবনম জাহানকে অপসারণ করে মাহবুবা নাসরীনকে নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ব্যালট পেপারে আগে থেকে সিল মারা থাকার কারণে শিক্ষার্থীরা ভোট বর্জন করেন।
০১:৪৯ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
লম্বা লাইন
দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র ভোট। একই সঙ্গে চলছে বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল সংসদ নির্বাচন।
ভোট শুরু হয়েছে সকাল ৮ টায়। টানা চলবে বেলা ২ টা পর্যন্ত।
সকাল বেলাতেই দেখা যায় ভোটারদের লম্বা লাইন। নিয়ম অনুযায়ী ঠিক আটটায় ভোটকক্ষে উপস্থিত প্রার্থীদের সামনে ব্যালট বাক্স খুলে দেখান নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা। খালি ব্যালট বাক্স সবাইকে দেখানোর পর তা সিলগালা করা হয়। ভোট শেষে আবার সবার সামনে খোলা হবে।
০১:১২ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য





























